আবি রিভার পার্ক : ব্রাহ্মণবাড়িয়া
শিক্ষা-সংস্কৃতি আর শিল্প-সাহিত্যে ঐতিহ্যবাহী এই প্রাচীন জেলাটির সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে আবি রিভার পার্ক

অবস্থান
ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ভাদুঘর গ্রামের তিতাস নদীর কুরুলিয়া পাড়ে আবি রিভার পার্ক অবস্থিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার একমাত্র শিশু পার্ক ও বিনোদন কেন্দ্র এটি। কুরুলিয়া খালের তীরে শান্ত ও নিরিবিলি পরিবেশে গড়ে তোলা হয়েছে এই পার্কটি। ব্যক্তিগত উদ্যোগে তৈরি এই পার্কটি প্রায় ৪৮০ শতক জায়গা নিয়ে গড়ে উঠেছে। চারপাশে সবুজ গাছগাছালি ঘেরা নজরকাড়া সব স্থাপনা এই পার্কটিকে করেছে মনোমুগ্ধকর। পার্কটি জেলার সর্বস্তরের মানুষের কাছে বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ।এই পার্কে সব বয়সীদের বিনোদনের জন্য নানান রকম ব্যবস্থা করা হয়েছে।বিনোদন ব্যবস্থা
পার্কে ঢুকতেই চোখে পড়বে বিশাল আকৃতির ডাইনোসরের প্রতিকৃতি। মাঝখানেই তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দনর ডলফিনের পানির ঝর্না। ঝর্ণাটি বেশ বড় আকৃতির। পার্কের ভেতরে চোখ জুড়ানো সবুজ সর্বত্র। দৃষ্টিনন্দন পার্কটির নির্ধারিত জায়গায় শিশুদের জন্য বসানো হয়েছে খেলাধুলার বেশ কয়েকটি রাইডস। দোলনা, টয় ট্রেন, টাইগার ট্রেন, অলজার, সুইংপিং, প্যারিসসিপ ও সুইং চেয়ার, নাগরদোলাসহ আরও বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে। শিশুরা মনের আনন্দে এই রাইডগুলোতে মজা করতে পারবে।
যেভাবে যাবেন :
দেশের যেকোনো প্রান্ত থেকে সড়ক ও নৌপথে বেড়াতে আসতে পারবেন এই পার্কে। সড়কপথে ঢাকা থেকে তিতাস,সোহাগ, তিশা, রয়েল কোচ, বিআরটিসি পরিবহনের এর বাসে করে ব্রাহ্মণবাড়িয়া যেতে পারেন। ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে বাসে কাউতলি এসে নামবেন। এরপর বাস টার্মিনালের কাছ থেকে সিএনজি বা অটোরিকশা নিয়ে চলে যেতে পারবেন আবি রিভার পার্কে।যেখানে থাকবেন :
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ধরণের হোটেল রয়েছে। সড়ক বাজার ও জগত বাজার এলাকায় হোটেল সাগর, হোটেল সৈকত, হোটেল স্টার, আশিক প্লাজা, অবকাশ আবাসিক হোটেল,চন্দ্রিমা ও রহমান ইত্যাদি আবাসিক হোটেল রয়েছে।রুবাইদা আক্তার এস এম