আভিজাত্য রিসোর্ট: সোনারগাঁও রয়্যাল রিসোর্ট, নারায়ণগঞ্জ
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : বিলাসবহুল সময়ের আনন্দ পেতে, সোনারগাঁও রয়্যাল রিসোর্ট, নারায়ণগঞ্জ
বিলাসবহুল দালান : সোনারগাঁও রয়্যাল রিসোর্ট, নারায়ণগঞ্জ। ছবি : বাংলাদেশ বিজনেস ডিরেক্টরি
সোনারগাঁও রয়্যাল রিসোর্ট নারায়ণগঞ্জ দিঘীরপাড়ের খাসনগরে অবস্থিত। এটি একটি চার তারকা রিসোর্ট, যা আপনাকে দিবে সম্পূর্ণ বিলাসবহুল এক রিসোর্টের আনন্দ। আধুনিক সাজসজ্জা ও যুগোপযোগী সব সুযোগ-সুবিধা দিচ্ছে এই রিসোর্ট। রিসোর্ট সম্পর্কে জেনে নেয়া যাক।
অতিথিদের জন্য যা যা থাকছে এই রিসোর্টে : রিসোর্টে যারা ঘুরতে যাচ্ছেন তাদের জন্য কি কি সুযোগ-সুবিধা আর বিনোদনের ব্যবস্থা আছে তা এই পর্যায়ে দেখে নেই একবার।
বিনোদন :
সুইমিংপুল : রিসোর্টে আছে বিলাসবহুল সুইমিংপুল। আকারেও বেশ বড়, তাই অনেক মানুষ এক সাথে সুইমিংপুলের আনন্দ উপভোগ করার সুযোগ পাচ্ছে।
ফিটনেস সেন্টার : যারা ফিটনেস নিয়ে সচেতন, সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম করেন তাদের জন্য আছে ফিটনেস সেন্টার। রিসোর্টে এসে এক আমেজপূর্ণ পরিবেশ উপভোগ করার পাশাপাশি স্বাস্থ্য সচেতন থাকার চিন্তাও দূর করতে পারবেন।
স্পা : শুধু ফিটনেস ঠিক রাখতেই নয় বরং সাথে থাকছে স্পা এর ব্যবস্থা। সৌন্দর্য ঠিক রাখতে কিংবা আরো বাড়িয়ে তুলতে রিসোর্টেই তাই এই স্পা এর ব্যবস্থা করা হয়েছে। এইখানেই পেয়ে যাবেন আপনার সকল প্রয়োজনীয় সেবা।
বার লাউঞ্জ : এটি একটি চার তারকা রিসোর্ট তাই সাথে থাকছে বার লাউঞ্জও। দেশের অভ্যন্তরীন ও বহিরাগত সকল অতিথিদের জন্য এই বিনোদনের ব্যবস্থা।
টেবিল টেনিস : আছে টেবিল টেনিস খেলার ব্যবস্থা। অবসর সময় পার করতে অতিথিরা এই ইনডোর গেমসের সুযোগটি কাজে লাগাতে পারেন।
বিলিয়ার্ড : টেবিল টেনিসের পাশাপাশি আছে বিলিয়ার্ড বোর্ড। তাই পছন্দমতো যেকোনো খেলাকেই বেছে নেয়ার বাড়তি এক সুযোগ আছে রিসোর্টের অভ্যন্তরেই।
রেস্টুরেন্ট : সব কিছুর পাশাপাশি আছে রেস্তোরাঁ। এইখানে দেশি-বিদেশী নানা ধরনের সুস্বাদু খাবার রান্না ও পরিবেশন করে হয় অতিথিদের সামনে।
লাইব্রেরি ও টুরিস্ট ইনফরমেশন ডেস্ক : যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য আছে লাইব্রেরির ব্যবস্থা। রিসোর্টের আশেপাশের স্থান ঘুরে দেখার জন্য তথ্য সংগ্রহ করতে আছে টুরিস্ট ইনফরমেশন ডেস্ক।
ছবি : সংগৃহীত
সুযোগ-সুবিধা :
- ফ্রি পার্কিং-এর ব্যবস্থা।
- থাকছে ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা।
- রিসোর্টের বিভিন্ন ফ্লোরে যাতায়াত ব্যবস্থাকে সহজ করতে আছে এলিভেটরের ব্যবস্থা।
- আছে লন্ড্রি সার্ভিস।
- শাটল বাস সার্ভিস আছে।
- এয়ারপোর্ট থেকে অতিথিদের রিসোর্ট পর্যন্ত নিয়ে আসার জন্য রিসোর্টে আছে আলাদা ট্রান্সপোর্টের ব্যবস্থা।
- শীতাতপ নিয়ন্ত্রিত।
- আছে কনফারেন্স রুম, বিজনেস সেন্টার, সেমিনার হল।
- শিশুদের জন্য তেমন বাঁধাধরা নিয়ম নেই।
- রিসোর্টে পোষা প্রাণী আনার অনুমতি দিবে না রিসোর্ট কতৃপক্ষ।
- রিসোর্টে বিল ভিসা, মাস্টারকার্ডের মাধ্যমে পরিশোধ করার সুযোগ আছে।
প্রাচুর্যমন্ডিত থাকার স্থান। ছবি : ট্রিপএডভাইজরসেমি স্যুট :
- ভাড়া : ১২,০০০ টাকার বেশি (১৫ শতাংশ ভ্যাট + ১০ শতাংশ সার্ভিস চার্জ)।
- দুইটি ডাবল বেড।
- সংযুক্ত বাথরুম।
- এসি, ৪৮ ইঞ্চি এলসিডি টিভি, সাথে আছে মিনি বারের সুবিধা।
- হট এন্ড কোল্ড শাওয়ার, শাওয়ার এনক্লোজার, ডাবল জ্যাকুজি।
- সুইমিংপুল, পুলসাইড জ্যাকুজি, জিমন্যাশিয়াম।
- ২৪ ঘন্টা রুম সার্ভিস, ওয়াইফাই ইন্টারনেটের সুবিধা।
- ওয়েলকাম ড্রিঙ্কস, কমপ্লিমেন্টারি চা/ কফি।
- চার জনের জন্য বুফে ব্রেকফাস্ট।
- ভাড়া : ১০,০০০ টাকার বেশি (১৫ শতাংশ ভ্যাট + ১০ শতাংশ সার্ভিস চার্জ)
- দুইটি ডাবল বেড।
- সংযুক্ত বাথরুম।
- এসি, ৪৮ ইঞ্চি এল সি ডি টিভি, সাথে আছে মিনি বারের সুবিধা।
- হট এন্ড কোল্ড শাওয়ার, শাওয়ার এনক্লোজার, ডাবল জ্যাকুজি।
- সুইমিংপুল, পুলসাইড জ্যাকুজি, জিমন্যাশিয়াম।
- ২৪ ঘন্টা রুম সার্ভিস, ওয়াইফাই ইন্টারনেটের সুবিধা।
- ওয়েলকাম ড্রিঙ্কস, কমপ্লিমেন্টারি চা/ কফি।
- ৩ জনের জন্য বুফে ব্রেকফাস্ট।
- ভাড়া : ৮,৫০০ টাকার বেশি (১৫ শতাংশ ভ্যাট + ১০ শতাংশ সার্ভিস চার্জ)।
- দুইটি ডাবল বেড।
- সংযুক্ত বাথরুম।
- এসি, ৪০ ইঞ্চি এল সি ডি টিভি, সাথে আছে মিনি বারের সুবিধা।
- হট এন্ড কোল্ড শাওয়ার, শাওয়ার এনক্লোজার, সিঙ্গেল জ্যাকুজি।
- সুইমিংপুল, পুলসাইড জ্যাকুজি, জিমন্যাশিয়াম।
- ২৪ ঘন্টা রুম সার্ভিস, ওয়াইফাই ইন্টারনেটের সুবিধা।
- ওয়েলকাম ড্রিঙ্কস, কমপ্লিমেন্টারি চা/ কফি।
- ২ জনের জন্য বুফে ব্রেকফাস্ট।
- ভাড়া : ৭,০০০ টাকার বেশি (১৫ শতাংশ ভ্যাট + ১০ শতাংশ সার্ভিস চার্জ)।
- আলাদা দুইটি সিঙ্গেল বেড।
- এসি, ৩২ ইঞ্চি এল সি ডি টিভি।
- সুইমিংপুল, পুলসাইড জ্যাকুজি, জিমন্যাশিয়াম।
- ২৪ ঘন্টা রুম সার্ভিস, ওয়াইফাই ইন্টারনেটের সুবিধা।
- ওয়েলকাম ড্রিঙ্কস, কমপ্লিমেন্টারি চা/ কফি।
- ২ জনের জন্য বুফে ব্রেকফাস্ট।
- ভাড়া : ৭,০০০ টাকার বেশি (১৫ শতাংশ ভ্যাট + ১০ শতাংশ সার্ভিস চার্জ)।
- ডাবল বেড।
- এসি, ৩২ ইঞ্চি এল সি ডি টিভি।
- হট এন্ড কোল্ড শাওয়ার।
- সুইমিংপুল, পুলসাইড জ্যাকুজি, জিমন্যাশিয়াম।
- ২৪ ঘন্টা রুম সার্ভিস, ওয়াইফাই ইন্টারনেটের সুবিধা।
- ওয়েলকাম ড্রিঙ্কস, কমপ্লিমেন্টারি চা/ কফি।
- ২ জনের জন্য বুফে ব্রেকফাস্ট।
যোগাযোগ : সোনারগাঁও রয়্যাল রিসোর্ট খাসনগর, দিঘীর পাড়, সোনারগাঁও, নায়ারণগঞ্জ
মোবাইল : +৮৮০১৭০৯-৩৭১৬৮০, +৮৮০১৭০৯-৩৭১৬৮১, +৮৮০১৭০৯-৩৭১৬৮২
কর্পোরেট অফিস : রয়্যাল প্লাজা (৩য় ফ্লোর), এইচ-৮/এ, আর-৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫
ই-মেইল : info@sonargaonroyalresort.com
মেসেঞ্জার : https://m.me/SonargaonRoyalResort?fbclid=IwAR3uj01jo97JCI0btrLpMereqyEqatRU9TbdGtlGfw0pQJ0bXBNQFjT_KQM
ফেইসবুক পেইজ : https://www.facebook.com/SonargaonRoyalResort/
তথ্যসূত্র : http://www.sonargaonroyalresort.com/?fbclid=IwAR0PCpvFedpDiIEqhwqNmbxCuv9EynIZZbZjvZ1GDx59NsKV8ztjWhcf9eI https://www.facebook.com/SonargaonRoyalResort/ https://tour.com.bd/hotels/bangladesh/dhaka/Sonargaon-Royal-Resort