ট্রেনের যাত্রীদের জন্য জীবন্ত আর্ট
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল: রেললাইনের সেই একই দৃশ্য থেকে পরিত্রাণে অভিনব এক কৌশল

আর্ট নিয়ে কাজ করতে গিয়ে তারা বুঝেছিলেন মানুষ এগুলো দেখতে বেশ মজা পায়। তবে সেটা সাময়িক। দূরে কোথাও যেতে হলে আর্টের আনন্দ তো দূরে থাক, অনলাইন থেকে নজরই সরানো যায় না। যাত্রাপথেও মানুষকে প্রকৃতির কাছাকাছি ধরে রাখতে এই দুই আর্টিস্ট বের করলেন দারুণ এক আইডিয়া। ট্রেনে চড়ে যে যাত্রীরা যাবে তাদের জন্য বেওয়েগটেজ ল্যান্ড নামে বিশাল এক মাঠজুড়ে বানালেন জীবন্ত আর্ট প্রজেক্ট।

কেমন দৃশ্য থাকে জীবন্ত মাঠজুড়ে?
যে মাঠকে পারফর্মাররা মিলে জীবন্ত আর্ট দিয়ে অভিনব করে তুলেছে সেই মাঠ জুড়ে রয়েছে কেবল শুকনো ঘাস, পাশেই রয়েছে লেক আর ধানক্ষেত। এই ক্যানভাসেই সাজানো হয় সব দৃশ্য। আমরা যেটিকে ব্যাকড্রপ বলি অর্থাৎ কোনো দৃশ্য ফুটিয়ে তোলার জন্য পেছনের যে সুন্দর জিনিস, সেই ব্যাকড্রপ হিসেবে এই জীবন্ত আর্টের বেলায় রয়েছে একদম গ্রাম্য দৃশ্য। পুরো সবুজে ঘেরা চারপাশ। নানা ধরনের দৃশ্য দেখা যায় এই মাঠে।যেমন : একজন কৃষক মাটি খুঁড়ছেন, হুট করে সেই মাটি ফুঁড়ে পানির ফোয়ারা বেরিয়ে এলো, সাদা একটি বাড়ি মুহূর্তেই নীল রঙ হয়ে গেলো, গাছের ঝোপগুলো ট্রেনের সাথে দৌড়চ্ছে (প্রতিটি ঝোপ একেকজন মাথায় নিয়ে ট্রেনের সাথে সাথে দৌড়ান), মাঠের মাঝখানেই হয়ত দেখা যাবে ট্রাফিক লাইট, দেখা যাবে একজন বাতাসে সাইকেল চালাচ্ছেন (দড়ির উপর সাইকেল চালান তিনি), লেকে রয়েছে বিশাল এক তিমি মাছ, পানিতে পড়লেই তার পেটে আপনি চালান (ভয় নেই, এগুলো একদম সত্যি তিমি নয়!), ট্রেনের সাথে সাথে কেউ কেউ দৌড়ে চলেছেন- এমন বেশ কয়েকটি মজার দৃশ্য নিয়ে সাজানো হয়েছে এই মুভিং আর্ট প্রজেক্ট।


নাবিলা বুশরা এস এম
তথ্যসূত্র: https://www.germanpulse.com/2017/09/28/germany-entertaining-train-ride/ https:/awol.junkee.com/bewegtes-land-train-performance-art/51457 https:/insh.world/culture/germanys-performance-art-train/ ছবিসূত্র: mymodernmet.com https:/insh.world/culture/germanys-performance-art-train awol.junkee.com
Click Here To See More