নারীদের একাকী ভ্রমণে পরিবারের সম্মতি পাওয়ার উপায়

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : পরিবারকে রাজি করানোর কিছু প্রয়োজনীয় টিপস

girl tour ছবি : সংগৃহীত

 নারীদের বাইরে ঘুরতে যাওয়া ব্যাপারটাকে আমাদের সমাজে অলঙ্ঘনীয় বিষয় করে রাখা হয়েছে। আমাদের দেশে অনেক মেয়েকেই পরিবারের সদস্য ছাড়া অন্য কারও সাথে ঘুরতে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই নারীবান্ধব সমাজব্যবস্থার অভাবে পরিবারের উৎকণ্ঠা নারীর একা ভ্রমনে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। কিন্তু যতই বাধা আসুক, তাই বলে কী নারীরা ঘরে বসে থাকবে? একদমই নয়! বর্তমান সমাজের দৃষ্টিভঙ্গির উন্নতি ও পরিবারিক উৎসাহে অনেক নারী ভ্রমণকারীরা বেরিয়ে পরছেন বিশ্বকে জানার জন্য, নিজ চোখে প্রকৃতিকে উপলব্ধি করার জন্য। বাইরে ঘুরতে যাওয়ার জন্য তাই পরিবারের সাথে বসে ভ্রমণের বিশদ আলোচনা করে সহজেই আপনি ভ্রমণের অনুমতি পেয়ে যেতে পারেন। চলুন জেনে নেয়া যাক এ সম্পর্কিত কিছু পরামর্শ।

আপনার ভ্রমণসঙ্গীকে পরিবারের সাথে পরিচিত করে নিন : পরিবারের সাথে ভ্রমণের বিষয়ে আলাপের আগে আপনার ভ্রমণসঙ্গী পরিবারের সদস্যদের সাথে পরিচিত কিনা তা নিশ্চিত করুন। পিতামাতা চেনেন না এমন ব্যক্তির চেয়ে পরিচিত কারও সাথে ভ্রমণের অনুমতি দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এক্ষেত্রে তাদের দুশ্চিন্তা অনেকাংশে কমে আসে। তাই প্রথমেই ভ্রমণসঙ্গীকে আপনার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিন। আপনার বন্ধুকে আপনার বাড়িতে কয়েকবার আমন্ত্রণ জানান। এতে আপনার পিতা-মাতা তাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

পরিবারের সাথে কথা বলার জন্য একটি ভালো সময় বাছাই করুন : পরিবারের সাথে বসে আপনার ভ্রমণ পরিকল্পনা বর্ণনা করার জন্য একটি সঠিক সময় বেছে নিন। পিতামাতাকে জিজ্ঞেস করে নিন যে কখন তাদের সুবিধাজনক একটি সময় হবে। এতে করে আপনি আপনার ভ্রমণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য অনেকটা সময় পেয়ে যাবেন। আপনি একা বসে তাদের সাথে পুরো ভ্রমণ পরিকল্পনা নিয়ে আলোচনা করলে এবং তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারলে সহজেই আপনার ভ্রমণে সম্মতি নিতে পারবেন।

ভ্রমণের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানান : family photo পরিবারের সাথে ভ্রমণ সম্পর্কিত বিশদ আলোচনা করুন। ছবি : সংগৃহীত

 আপনার পিতা-মাতার সাথে বসে ভ্রমণের বিশদ এবং আপনাকে কেন যেতে দেওয়া হবে তার কারণগুলো ব্যাখ্যা করুন। তাদেরকে বুঝিয়ে বলুন যে আপনি কেন সেখানে যেতে চান। তাদেরকে বুঝতে দিন যে এটি এমন একটি বিষয় যা সম্পর্কে আপনি বেশ উৎসাহী এবং দীর্ঘকাল ধরে করতে চাইছেন। ভ্রমণকালে কোথায় থাকবেন, কোথায় যাবেন, কখন কি করবেন তার একটা তালিকা বর্ণনা করুন। পরিবহন ও থাকার ব্যবস্থা সম্পর্কে আপনার ধারণা ব্যাখ্যা করুন। ভ্রমণের খরচ নিয়ে বিস্তারিত জানিয়ে রাখুন। আপনার ভ্রমণের প্রতিটি দিন আপনি কি করতে যাচ্ছেন তাও বর্ণনা করতে পারেন।

কেন এই ভ্রমণটি আপনার জন্য গুরুত্বপূর্ণ পরিবারকে তা বুঝিয়ে বলুন : এই ভ্রমণটি কীভাবে আপনাকে একজন ব্যক্তি হিসেবে সমৃদ্ধ করবে পরিবারের সাথে বসে তা বুঝিয়ে বলুন। বাইরে ঘুরতে যাওয়ার উপকারিতা সম্পর্কে জানান। কেন আপনি এই স্থানে যেতে চান, কেন এই ভ্রমণের ফলে আপনি উপকৃত হবেন তা ব্যাখ্যা করুন। পিতামাতাকে আপনার ভ্রমণস্থান নিয়ে কোনো প্রামান্যচিত্র দেখাতে পারেন, এতে তারা আশ্বস্ত হবেন।

নিরাপত্তার ব্যাপারটি পরিবারকে নিশ্চিত করুন : নিরাপত্তার কথা ভেবে অনেক বাবা-মা ই তাদের মেয়েকে একা বাইরে যেতে দিতে চায় না। ফলে নিরাপত্তার উদ্বিগ্নতা অনেক ক্ষেত্রেই নারীদের একা ভ্রমণে বাধা দেয়। আপনার নিরাপত্তার বিষয়টি তাই পরিবারকে নিশ্চিত করুন। আপনার নিরাপদে থাকার সমস্ত উপায় তাদেরকে জানতে দিন। আপনি কখন কোথায় থাকবেন তা সম্পর্কে বিস্তারিত জানান। আপনি যেখানে যাবেন সেই স্থান যে নিরাপদ তার উপযুক্ত প্রমাণ উপস্থাপন করুন। আপনার সুরক্ষার বিষয়টা যে সর্বোচ্চ গুরুত্ব পাবে তা বুঝিয়ে বলুন।

নিয়মিত যোগাযোগের উপায় জানিয়ে দিন:

family plroblem solve মোবাইলে নিয়মিত যোগাযোগ করুন। ছবি : সংগৃহীত

 নিয়মিত যোগাযোগের উপায় নিশ্চিত করলে পরিবার থেকে ভ্রমণে অনুমতি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাই নিয়মিত যোগাযোগের উপায় বের করে পরিবারকে তা জানিয়ে দিন। ভ্রমণকালে দিনের একটা নির্দিষ্ট সময় আগে থেকেই ঠিক করে নিন, যে সময় আপনি পরিবারকে ফোন করে বা টেক্সট করে খোঁজ নিতে পারবেন। এতে করে আপনি কোথায় আছেন, কেমন আছেন সেটি নিশ্চিত থাকতে পারে।