ফাউগান ইকো রিসোর্ট, গাজীপুর

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : কর্মব্যস্ত সময় থেকে বের হয়ে সবুজের মাঝে এটাই হতে পারে আদর্শস্থান

ফাউগান ইকো রিসোর্ট, গাজীপুর। ছবি : ভ্রমণ বন্ধু 

গাজীপুরের রাজেন্দ্রপুরে সেনানিবাস এলাকা থেকে ৪ কিলোমিটার দূরে এই ফাউগান ইকো রিসোর্টের অবস্থান। এক নিরিবিলি পরিবেশ, কর্মব্যস্ত সময়ের ফাঁকে সেখানে ঘুরে দেখতে খারাপ লাগবে না। মানব মনের এক সহজাত প্রবৃত্তি হলো, মানুষ সবুজের কাছাকাছি গেলে প্রশান্তি ফিরে পায়। কোলাহল মুক্ত পরিবেশ, মুক্ত বাতাস, পাখির কলতান, জলের তরঙ্গ সহজেই কাছে টানে মানুষকে।

আর গাজীপুরে গড়ে উঠা রিসোর্ট গুলোর মধ্যে এই ফাউগান রিসোর্ট একটি। এইখানে আসলে পাবেন প্রকৃতির ছোঁয়া, শান্ত পরিবেশ। তাই পরিবার পরিজন, বন্ধুদের নিয়ে শহরের কাছেই ঘুরে আসতে পারেন এই রিসোর্ট থেকে। ঢাকা থেকে মাত্র ২ ঘন্টার দুরত্ব, তাই চাইলে এক দিনেও ঘুরে আসা যাবে রিসোর্ট থেকে।

রিসোর্ট সম্পর্কিত কিছু তথ্য : অন্যান্য রিসোর্ট গুলোর মতো এই রিসোর্টেও আছে অতিথিদের জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। এক নজরে দেখে নেই তাহলে কি থাকছে এই রিসোর্টে।

ফাউগান ইকো রিসোর্ট, গাজীপুর। ছবি :
ফাউগান ইকো রিসোর্ট, গাজীপুর। ছবি : সংগৃহীত

খেলার মাঠ : খেলাধুলা শরীরের যান্ত্রিকতাকে কমিয়ে আনে, তাই খেলাধুলার জন্য আছে মাঠ। বিকাল বেলা ছোট বড় সবাই মিলে একটু আনন্দ করে খেলা করা যাবে এই মাঠে।

সুইমিংপুল : রিসোর্টে আছে সুইমিংপুল, তবে চিরাচরিত সুইমিংপুলের আকৃতি থেকে একটু আলাদা। গিটারের আকারে তৈরী করা হয়েছে একটি সুইমিংপুল, যা দেখতে অনেক আকর্ষনীয়।

নৌকা ভ্রমণ : রিসোর্টে আছে এক জলাশয়। সেখানে নৌকা নিয়ে ঘুরে দেখার সুযোগও আছে। যারা নৌকায় ঘুরতে ভালোবাসেন, পানি ভালো লাগে তাদের জন্য এটি খুবই আনন্দদায়ক এক সুযোগ করে দিয়েছে ফাউগান রিসোর্ট কতৃপক্ষ।

লাইভ বারবিকিউ : প্রকৃতির মাঝে আনন্দ উপভোগ করার পাশাপাশি থাকছে সরাসরি বারবিকিউ করার আনন্দ। গাছের ছায়ায় সুন্দর নিরিবিলি এক পরিবেশে পরিবার, বন্ধুদের সাথে একটু ভিন্ন রকম খাওয়া দাওয়া করার আনন্দই অন্য রকম। আর এই আনন্দকে ধরে রাখতেই রিসোর্টের এই আয়জন।

কন্টিনেন্টাল রেস্টুরেন্ট : খাবারের চিন্তা থেকে মুক্ত থাকতে আছে একটি খাবার হোটেল, যেখানে বিভিন্ন রকমের দেশী-বিদেশী মানসম্মত খাবার পরিবেশন করা হয় অতিথিদের জন্য।

ভাসমান চায়ের আড্ডা : প্রকৃতির স্নিগ্ধতা, গাছপালার নিবির ছায়া আর পাখির ডাকাডাকির সাথে চায়ের সম্পর্কটা বেশ ভালোই জমে উঠে। আর যদি এই ব্যবস্থা করা হয় পানির উপর ভাসমান অবস্থায় তাহলে একবার অনুভূতিটা ভেবে দেখুন তো! ঠিক এমনই এক মেলবন্ধন সৃষ্টি করা হয়েছে ফাউগান ইকো রিসোর্টের চায়ের আয়োজনে। জলাশয়ের পানিতে ভাসমান অবস্থায় চেয়ারে বসে নিতে পারবেন চা পান করার আনন্দ।
তাবু ক্যাম্পেইন : ফাউগান ইকো রিসোর্টে আছে তাবুতে থাকার ব্যবস্থা। যারা তাবুতে থেকে রিসোর্টের আনন্দ নিতে চান তাদের জন্য করা হয় এই তাবু ক্যাম্পেইনের ব্যবস্থা। প্রতিটি তাবুতে  একজন করে থাকতে পারবেন, আর উপভোগ করতে পারবেন প্রকৃতিকে নিজের মতো করে। ফাউগান ইকো রিসোর্টে  তাবুতে থাকার সুন্দর ব্যবস্থা। ছবি : ভ্রমণ বন্ধু

মাছ ধরা : রিসোর্টের জলাশয় শুধু যে নৌকা ভ্রমণ আর চা পানের জন্য ব্যবহার করা হয় তা নয়। এই জলাশয়ে মাছ ধরার সুযোগ আছে। চাইলে আপনি মাছ ধরার আনন্দ নিতে পারবেন এইখানে এসে।

ওয়াইফাই : রিসোর্টে অন্যান্য বিনোদনের সাথে পাচ্ছেন ইন্টারনেট সুবিধাও।

রিসোর্ট ভাড়া সংক্রান্ত তথ্য :

ডে লং ট্যুর :
  • ভাড়া জনপ্রতি ২,৫০০ টাকা।
  • রুম, বোটিং, ফিশিং, খাবার, সুইমিংপুল, ওয়াইফাই সহ সকল সুবিধাই থাকছে এর অন্তর্ভুক্ত।
কর্পোরেট পিকনিক :
  • জনপ্রতি ১,৫০০ টাকা।
  • ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকালের নাস্তা।
  • বিশ্রামের জন্য রুমের ব্যবস্থা।
  • সাথে থাকছে রিসোর্টের আনুষাঙ্গিক সকল সুযোগ-সুবিধা।
রবি থেকে বৃহস্পতি প্যাকেজ :
  • অন্তত ৩০ জন লোক হতে হবে।
  • জনপ্রতি ১,৩০০ টাকা।
  • প্যাকেজে রিসোর্টের সকল প্রকার সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।
কিভাবে যাবেন : ঢাকার মতিঝিল, গুলিস্থান সহ বিভিন্ন স্থান থেকে গাজীপুরগামী লোকাল বাস সার্ভিস চালু আছে। চাইলে সহজেই গাজীপুর পৌঁছে যাওয়া যাবে এই বাস সার্ভিসের মাধ্যমে। নতুবা নিজস্ব গাড়ি নিয়েও রিসোর্টে ঘুরে আসতে পারেন। কম বেশি পার্কিং এর সুবিধা আছে রিসোর্টে।

যোগাযোগ : ফাউগান ইকো রিসোর্ট রাজেন্দ্রপুর, গাজীপুর

মোবাইল : +৮৮০১৭৭৮-৪৭৪৭৯৩ +৮৮০১৭৩৭-৩০৮৭১৫

ই-মেইল : fawganecoresort@gmail.com

ওয়েবসাইট : http://www.fawganecoresort.com/?fbclid=IwAR3LIr1yTI_9_aGcxr3a-1UrVyBHJ4-6Wuvs7VzKLvxXQo7pfc_QzgVVKAs

ফেসবুক পেইজ : https://www.facebook.com/pages/category/Tour-Agency/Fawgan-Resort-Picnic-Spot-789775304562970/ মেসেঞ্জার : https://m.me/789775304562970?fbclid=IwAR12B3eUm3kUCb5M-2USEiMpKXcp36jXB5t52Y_sUzETLQkMi9VmMJ8eMfw  

তথ্যসূত্র : https://www.vromonbondhu.com/listing/fawgan-eco-resort-gazipur/ http://www.findglocal.com/BD/Gazipura/191880325018813/Fawgan-Eco-Resort