সারাদেশ থেকে রাজধানী ঢাকা যাবেন যেভাবে?
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : স্বপ্নের নগরী ঢাকায় সহজেই আসা যায় দেশের যেকোনো প্রান্ত থেকে
ছবি : ঢাকা জেলা
বাংলাদেশের কেন্দ্রবিন্দু ঢাকা। রাজধানী ঢাকার ইতিহাস ও ঐতিহ্যে পরিপূর্ণ। ঐতিহ্যবাহী অসংখ্য স্থাপনা, নান্দনিক কারুকার্যবিশিষ্ট আধুনিক স্থাপত্যের পাশাপাশি এর রয়েছে বিভিন্ন জনপ্রিয় খাবারের ঐতিহ্য। ঢাকার উল্লেখযোগ্য ঐতিহাসিক কিছু স্থাপনা হচ্ছে :
আহসান মঞ্জিল,লালবাগ কেল্লা, বাইয়তুল মোকাররম মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, কার্জন হল, জাতীয় তিন নেতার মাজার,ঢাকা গেট, আসাদ গেট, ওসমানী উদ্যান, কাজী নজরুল ইসলামের মাজার, বুড়িগঙ্গা নদী, ছোট কাটরা, রুপলাল হাউজ, জাতীয় সংসদ ভবন।
এসবের পাশাপাশি আরো অসংখ্য দর্শনীয় স্থাপনা রয়েছে পুরো ঢাকা জূরেই। চলুন জেনে নেয়া যাক সারাদেশের অন্য ৭ টি বিভাগ থেকে কীভাবে রাজধানী ঢাকা যেতে পারেন সে সম্পর্কে।
চট্টগ্রাম থেকে ঢাকা :
আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এয়ারলাইন্স এই রুটে সার্ভিস দিয়ে থাকে।
স্থলপথ : চট্টগ্রাম থেকে সোহাগ, হানিফসহ জনপ্রিয় বিভিন্ন পরিবহন সংস্থার এসি বা নন এসি বাস পাবেন। বাসের কাউন্টার ছাড়াও সহজ ও বিডিটিকিটস এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। চাইলে রেলপথেও চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে পারবেন। মহানগর প্রভাতী, চট্টগ্রাম এক্সপ্রেস, মহানগর গোধূলি, সুবর্ণ এক্সপ্রেস এবং তূর্ণা এক্সপ্রেস ইত্যাদি ট্রেন এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
বরিশাল থেকে ঢাকা :
আকাশপথ : বরিশাল বিমানবন্দর থেকে বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে।
জলপথ : বরিশাল লঞ্চঘাট থেকে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৯টার মাঝে অনেক লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও পটুয়াখালীর লঞ্চ গুলোতেও আপনি চাইলে ঢাকায় আসতে পারবেন। লঞ্চের খবরাখবর জানতে বরিশাল, পটুয়াখালী বা দক্ষিণাঞ্চলের লঞ্চের সুযোগ-সুবিধা, ভাড়া, সময়সূচী ক্লিক করুন। সহজ ও বিডিটিকিটস-এ আপনি অনলাইনে এসব লঞ্চের টিকিট কাটতে পারবেন।
স্থলপথ : বরিশাল শহর বা এর আশেপাশের অন্যান্য জেলা থেকে ঢাকায় বাসে আসতে পারেন। বরিশালের নতুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে আপনি ঢাকাগামী বাস পাবেন। গ্রিন লাইন, সাকুরা পরিবহনসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি ও নন-এসি বাস পাবেন। বাসের কাউন্টার ছাড়াও সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন।
রংপুর থেকে ঢাকা :
আকাশপথ : রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহরগুলি থেকে আপনাকে এই বিমানবন্দরে আসতে হবে। এরপর সেখান থেকে ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা বিমানে করে ঢাকায় আসতে পারবেন।
স্থলপথ : নাবিল পরিবহনসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি বা নন-এসি বাস পাবেন রংপুর থেকে ঢাকায় আসার জন্য। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও দোলনচাঁপা ও রংপুর এক্সপ্রেস রংপুর ঢাকা রুটে রেল সার্ভিস দিয়ে থাকে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
রাজশাহী থেকে ঢাকা :
আকাশপথ : রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এই এয়ারলাইন্স গুলোর বিমানে ঢাকায় আসতে পারেন।
স্থলপথ : রাজশাহী বিভাগ থেকে হানিফ, দেশ ট্রাভেলসসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহনের বাস ঢাকার উদ্দেশ্যে যাতায়াত করে। এসব বাসে ঢাকায় পৌঁছাতে পারবেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও সিল্কসিটি, ধুমকেতু, পদ্মা ও বনলতা এক্সপ্রেস ট্রেনসমূহ এই রুটে নিয়মিত চলাচল করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
খুলনা থেকে ঢাকা :
আকাশপথ : যেহেতু খুলনায় কোনো বিমানবন্দর নেই, তাই বিমানে যেতে চাইলে আপনাকে যশোরে আসতে হবে। যশোর বিমানবন্দর থেকে বিমানে ঢাকা আসতে পারবেন। যশোর থেকে তিনটি এয়ারলাইন্স কোম্পানি তথা বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।
স্থলপথ : খুলনা বিভাগের শহর গুলি থেকে হানিফ, সোহাগ পরিবহনসহ বিভিন্ন পরিবহনের বাস যাতায়াত করে। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও রেলপথে খুলনা বিভাগের যশোর জেলা থেকে ঢাকায় আসতে পারেন। সীমান্ত, সুন্দরবন ও রুপসা এক্সপ্রেস এই রুটে যাতায়াত করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
সিলেট থেকে ঢাকা :
আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন।
স্থলপথ : সিলেট থেকে ঢাকায় আসার জন্য গ্রীনলাইন, হানিফসহ জনপ্রিয় বিভিন্ন পরিবহন সংস্থার এসি বা নন-এসি বাস পাবেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও সিলেট ঢাকা রুটে বেশ কিছু ট্রেন নিয়মিত যাতায়াত করে। রেল সেবা এপের মাধ্যমে এসব ট্রেনের টিকিট কাটতে পারবেন।
ময়মনসিংহ থেকে ঢাকা :
স্থলপথ : এনা পরিবহন সহ বেশ কিছু পরিবহন সংস্থার বাসে ময়মনসিংহ থেকে ঢাকায় আসতে পারবেন। এছাড়াও ময়মনসিংহ থেকে ট্রেনে করে ঢাকায় আসতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে এসব ট্রেনের টিকিট কাটতে পারবেন।