ট্রাভেলবিডি হোটেল উইকলি : ভালোবাসা দিবসে হোটেল, রেস্টুরেন্ট ও রিসোর্টজুড়ে বিভিন্ন অফার
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ভালোবাসা দিবস উদযাপিত হোক বহুমুখী এসব আয়োজনের মধ্যে
ভালোবাসা দিবসকে ঘিরে দেশের হোটেলগুলোতে চলছে নানামাত্রিক আয়োজন। ছবি : ট্রাভেল বাংলাদেশ
রাজধানীসহ দেশের বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট ভালোবাসা দিবসে দিয়েছে নানা অফার ও প্যাকেজ। সেসব তথ্য নিয়ে আজকের ট্রাভেল বিডি'র ধারাবাহিক আয়োজন।
ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্টে ১৪ ফেব্রুয়ারির প্যাকেজ
জীবনের ব্যস্ত সময় থেকে কিছুটা সময় নিয়ে এবারের ভালোবাসা দিবসে ঘুরে আসুন কক্সবাজারে সমুদ্রের পাড়ঘেঁষে অবস্থিত ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট থেকে। চাঁদনী রাতে লাউঞ্জে বসে উপভোগ করুন ভ্যালেন্টাইন ক্যান্ডেল লাইট ডিনার। সুন্দর এই মুহূর্ত উপভোগের জন্য রিসোর্টের পক্ষ থেকে কয়েকটি প্যাকেজ অফার করা হয়েছে।
ছবি : হোটেল ওশান প্যারাডাইস
ব্যালকনি ডিলাক্সের জন্য ৯,৯৯৯ টাকা, সুপারিয়র ডিলাক্স সি ভিউ উইথ ব্যালকনির জন্য ১১,১১১ টাকা এবং প্রিমিয়ার ডিলাক্স সি ভিউ উইথ ব্যালকনির জন্য ১২,২২২ টাকা। প্যাকেজটি শুধুমাত্র ১৪ই ফেব্রুয়ারির জন্য। প্যাকেজে থাকছে- ওয়েলকাম ড্রিংক, বাফেট ব্রেকফাস্ট, ক্যান্ডেল লাইট ডিনার, একটি ভ্যালেন্টাইন কেক, একটি ফ্লাওয়ার বুকেট, এয়ারপোর্ট পিক আপ ও ড্রপ অফ।
বুকিং করতে অথবা বিস্তারিত জানতে 01938846761-65 নম্বরে কল দিয়ে অথবা রিসোর্টের ফেসবুক পেজ -এ যোগাযোগ করুন। ভালোবাসা দিবসের আরও অফার জানতে : ভ্যালেন্টাইনস ডে-কে ঘিরে মাসজুড়ে দারুণ সব অফার
গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট ও গলফে ভ্যালেন্টাইন প্যাকেজ
ভালোবাসা দিবস উপলক্ষে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট ও গলফ এনেছে বিশেষ প্যাকেজ। এই প্যাকেজে রয়েছে কয়েকটি ক্যাটাগরি। ১৭,৯৯৯ থেকে শুরু হয়ে ৪৫,৯৯৯ পর্যন্ত মূল্য নির্ধারণ করা হয়েছে প্যাকেজের।
ছবি : গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট ও গলফ
দুইদিনের এই প্যাকেজে থাকবে প্রিয়জনকে নিয়ে সময় কাটানোর নানা উপভোগ্য বিষয়। ১৩ ফেব্রুয়ারি মিউজিক্যাল নাইটে রিসোর্টে আসছেন সমরজিত রয় এবং ১৪ ফেব্রুয়ারি আসছেন ন্যান্সি।
এছাড়াও থাকবে ভ্যালেন্টাইন কেক, মুভি শো, আউটডোর স্পোর্টসসহ অনেক কিছু। বুকিং করতে অথবা বিস্তারিত জানতে +880862673001-2 নম্বরে কল দিয়ে অথবা রিসোর্টের ফেসবুক পেজ-এ যোগাযোগ করুন।
রয়্যাল টিউলিপ কক্সবাজারে ভ্যালেন্টাইন অফার
ভালবাসা দিবসে কক্সবাজারের রয়্যাল টিউলিপ হোটেল ই-ভ্যালির সঙ্গে মিলে নিয়ে এলো নানা অফার। সমুদ্রতটে বসে প্রিয় মানুষের সঙ্গে উপভোগ করতে পারবেন রাতের সৌন্দর্য। এই অফার শুধু ১৪ই ফেব্রুয়ারির জন্য।
ছবি : রয়্যাল টিউলিপ কক্সবাজার
বুকিং করতে অথবা বিস্তারিত জানতে 01844016001 নম্বরে কল দিয়ে অথবা রিসোর্টের ফেসবুক পেজ-এ যোগাযোগ করুন।
জাবির হোটেল ইন্টারন্যাশনালে ভালোবাসা দিবস উদযাপন
প্রিয়জনের সঙ্গে ভালবাসা দিবস উদযাপনে যশোরের জাবির হোটেল ইন্টারন্যাশনাল নিয়ে এসেছে বাফেট ডিনারের দারুণ অফার। দুইজনের জন্য অফার ১৬৯৯ টাকা এবং একজনের জন্য অফার ৮৯৯ টাকা। ১৪ই ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত এই অফার চলবে।
ছবি : জাবির হোটেল ইন্টারন্যাশনাল
বুকিং করতে অথবা বিস্তারিত জানতে +8801880004044, +8801714040043 নম্বরে কল দিয়ে অথবা রিসোর্টের ফেসবুক পেজ-এ যোগাযোগ করুন।
মমো-ইন এ ভালোবাসা দিবসের কনসার্ট
রাজশাহীর নওদাপারার ঢাকা-রংপুর রডে অবস্থিত ফাইভ স্টার ডাইন হোটেল এন্ড রেস্টুরেন্ট মমো-ইন ভালোবাসা দিবসে আয়োজন করেছে রাতের কনসার্টের। এখানে পারফর্ম করবেন ডিজে সোনিয়া।
ছবি : মমো-ইন
বিস্তারিত জানতে হোটেলের ফেসবুক পেজ এ যোগাযোগ করুন।
ঢাকা রিজেন্সিতে ভালোবাসা দিবসের আয়োজন
রাজধানীর ঢাকা রিজেন্সি ভালোবাসা দিবস উপলক্ষে ১১-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ে এলো নানা অফার। ৩,৪৯৯ টাকা থেকে শুরু হয়ে ১২,৩৪৫ টাকা পর্যন্ত বিভিন্ন প্যাকেজ রয়েছে। আগ্রহীগণ পছন্দমত তাদের অফার বাছাই করতে পারবেন।
ছবি : ঢাকা রিজেন্সি
বিস্তারিত জানতে +8801713332611, +8801713332661 নম্বরে কল দিয়ে অথবা রিসোর্টের ফেসবুক পেজ এ যোগাযোগ করুন।
রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ১৪ ফেব্রুয়ারির আয়োজন
এই বছর ভালোবাসা দিবসের আয়োজনে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে সুযোগ রয়েছে উপভোগ্য সময় কাটানোর। সঙ্গে রয়েছে সারপ্রাইজ গিফট জেতার সুযোগ।
ছবি : রেনেসাঁ ঢাকা
বিস্তারিত জানতে +88 01704112662, +88 09638200100 নম্বরে কল দিয়ে অথবা রিসোর্টের ফেসবুক পেজ-এ যোগাযোগ করুন
লেকশোর হোটেল গুলশানে বাফেট ডিনার
দিনশেষে সন্ধ্যার বিশেষ মুহূর্ত প্রিয়জনের সঙ্গে উপভোগ করতে লেকশোর হোটেল গুলশান নিয়ে এলো বেশ কয়েকটি অফার। রয়েছে বাফেট ডিনার, মিউজিকসহ নানা সারপ্রাইজ।
প্রতি যুগলের জন্য প্যাকেজ মূল্য ৩,৯৯৯ টাকা। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত রুফটপ ভেন্যু খোলা থাকবে।
ছবি : লেকশোর
বুকিং করতে অথবা বিস্তারিত জানতে +88 01936 444 111 নম্বরে কল দিয়ে অথবা রিসোর্টের ফেসবুক পেজ এ যোগাযোগ করুন।
সায়মন বিচ রিসোর্টে ভালোবাসা দিবস উদযাপন
২০২১ সালের ভ্যালেন্টাইন ডে উদযাপনের জন্য কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের সায়েমান বিচ রিসোর্ট নিয়ে এসেছে নানা অফার। সুপার ডিলাক্স ১০,৯৯৯ টাকা, ইনফিনিটি সি ভিউ ১৫,৯৯৯ টাকা এবং জুনিয়র স্যুট ১৮,৯৯৯ টাকায় পাওয়া যাবে এ উপলক্ষে। এ অফার শুধু ১৪ই ফেব্রুয়ারির জন্য।
ছবি : সায়মন বিচ রিসোর্ট
বুকিং করতে অথবা বিস্তারিত জানতে 01755691917 নম্বরে কল দিয়ে অথবা রিসোর্টের ফেসবুক পেজ-এ যোগাযোগ করুন।
নিসর্গ হোটেল ও রিসোর্টে ভ্যালেন্টাইন অফার
মাত্র ১৫ হাজার টাকায় কক্সবাজারের নিসর্গ হোটেল ও রিসোর্টে উপভোগ করা যাবে ভ্যালেন্টাইনের নানা অফার। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ অফার বহাল থাকবে।
ছবি : নিসর্গ হোটেল ও রিসোর্ট
বুকিং করতে অথবা বিস্তারিত জানতে রিসোর্টের ফেসবুক পেজ-এ যোগাযোগ করুন।
দ্য ওয়ে ঢাকায় ভ্যালেন্টাইন আয়োজন
রাজধানীর গুলশানের দ্য ওয়ে ঢাকায় ভালবাসার মানুষের সঙ্গে সময় কাটাতে চলে আসতে পারেন। দিনটিকে স্মৃতিময় করে রাখতে তারা দিচ্ছে রোমান্টিক থিমযুক্ত স্পেশাল বাফেট।
বুকিং করতে অথবা বিস্তারিত জানতে +8801844027465 নম্বরে কল দিয়ে অথবা রিসোর্টের ফেসবুক পেজ-এ যোগাযোগ করুন।
ছবি : হোটেল লেক ক্যাসেল
হোটেল লেক ক্যাসেলে নানা আয়োজন
প্রিয়জনের সঙ্গে ভ্যালেন্টাইন ডে উপভোগ করতে চলে আসুন গুলশান-২ এর হোটেল লেক ক্যাসেলে। রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এর অফার মাত্র ৩,০০০ টাকায়। অফার শুধু ১৪ই ফেব্রুয়ারির জন্য।
বুকিং করতে অথবা বিস্তারিত জানতে 02 58817080-85 নম্বরে কল দিয়ে অথবা রিসোর্টের ফেসবুক পেজ-এ যোগাযোগ করুন।
ছবি : লং বিচ
ঢাকার লং বিচ সুইটসে ভালবাসার মুহূর্ত
আপনজনকে স্পেশাল দিন উপহার দিতে চলে আসুন ঢাকার লং বিচ সুইটসে। মাত্র ৩,৯৯৯ টাকার অফারে মিলছে বাই ওয়ান গেট ওয়ান একট বারবিকিউ মেন্যুও। টেবিল বুকিং করতে অথবা বিস্তারিত জানতে 01755557940, 01755557926 নম্বরে কল দিয়ে অথবা রিসোর্টের ফেসবুক পেজ-এ যোগাযোগ করুন।
গুলশানস্থ দেশের স্বনামধন্য তারকা হোটেলটির আয়োজন। ছবি : দ্য ওয়েস্টিন
দ্য ওয়েস্টিন ঢাকায় ভালবাসার নানা আয়োজন
স্পেশাল প্যাকেজসহ ভালবাসার মানুষের সঙ্গে সময় কাটাতে চলে আসুন দ্য ওয়েস্টিন ঢাকায়। ১১-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত উপভোগ করুন ডিলাক্স রুমের সঙ্গে নানা সুবিধা। প্রতি রাতের জন্য প্যাকেজ ১৯,৯৯৯ টাকা। বুকিং করতে অথবা বিস্তারিত জানতে +8802222291988 নম্বরে কল দিয়ে অথবা রিসোর্টের ফেসবুক পেজ এ যোগাযোগ করুন।
নাবিলা বুশরা
এস এম