কেয়ারি বে ক্রুজ এন্ড ডাইন : বুকিং এবং ভাড়া বিস্তারিত
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : কেয়ারি বে ক্রুজ এন্ড ডাইন প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে যাতায়াত করে

সুবিধা
শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ কর্মশালা বা প্রাইভেট মিটিং-এর জন্য হলরুম বিয়ে, জন্মদিনের জন্য হলরুম জরুরী প্রয়োজনে লাইফ জ্যাকেট, নৌকা ও বয়ার সুব্যবস্থা দক্ষ ও অভিজ্ঞ সেবা ও নিরাপত্তা কর্মী ফার্স্ট এইড কীটের ব্যবস্থাআরও পড়ুন : কক্সবাজার থেকে সেন্টমার্টিন : সরাসরি জাহাজটির ভাড়া ও সময়
টিকিট মূল্য
আপ-ডাউন টিকিট একত্রে কিংবা আলাদা ভাবেও কাটতে পারবেন। তবে একত্রে কাটাই ভালো। শুধু যেদিন ফিরতে চান সে তারিখটা কাউন্টারে জানিয়ে দিলেই হবে। ভাড়া পরিবর্তনশীল। মেইন ডেক (এক্সক্লুসিভ লাউঞ্জ)- ভাড়া ১,০০০ টাকা। আপার ডেক (কোরাল লাউঞ্জ)– ভাড়া ১,০০০ টাকা। আপার ডেক (পার্ল লাউঞ্জ)– ভাড়া ১,৪০০ টাকা।টিকিট বুক করার স্থান দেশের বিভিন্ন স্থান থেকেই এই জাহাজের টিকিট বুক করতে পারবেন। ছুটির দিনে ভিড় হতে পারে। তাই আগে থেকেই টিকিট কেটে রাখতে পারেন। দেশের যেসব স্থান থেকে টিকিট বুক করতে পারবেন :
ঢাকা অফিস কর্পোরেট অফিস: কেয়ারী প্লাজা (৬ষ্ঠ তলা), ৮৩, সাত মসজিদ রোড, ৮/এ, ধানমন্ডি, ঢাকা- ১২০৯। ফোন- ৮১২৫৮৮১, ৮১৫৬২৯৬-৭ মোবাইল ফোন: ০১৭১২১১৪০০৯ ফ্যাক্স- ৮৮০-২-৯১৩৫৪৫৯
ই-মেইল- TOURISMKEARI@YAHOO.COM
ওয়েবসাইট- www.tourismkeari.com

কক্সবাজার অফিস
উর্মি গেস্ট হাউজ, কলাতলী রোড, কক্সবাজার। ফোন- ০৩৪১-৬২৮১২, ০১৮১৭-২১০৪১২-৫ ফ্যাক্স- ০৩৪১-৬২৮১০চট্টগ্রাম অফিস কেয়ারী ইলিসিয়াম (৩য় তলা), প্যারেড কর্ণার, চক বাজার, চট্টগ্রাম। ফোন- ০৩১-২৮৫১৩৮৫, ৬২৪১৮৩ মোবাইল- ০১৮১৭-২১০৪২৮, ০১৮১১-৪৮০৩৩৯
রাঙ্গামাটি অফিস ২২, পৌর সুপার মার্কেট, কাঁঠালতলী, রাঙ্গামাটি। মোবাইল- ০১৮১৭-১৪৫৮৭৫
টেকনাফ অফিস সিন্দবাদ ঘাট, দমদমিয়া, বিজিবি চেকপোস্ট, টেকনাফ, কক্সবাজার ফোন- ০৩৪২৬৭৫০১৭ মোবাইল- ০১৮১৯-৩৭৯০৮৩, ০১৮১৭-২১০৪২৬, ০১৮১১-৪১৮৪৭৯
সেন্টমার্টিন অফিস কেয়ারী মারজান রেস্টুরেন্ট, বিচ পয়েন্ট, সেন্টমার্টিন, টেকনাফ, কক্সবাজার মোবাইল- ০১৮১৭-২১০৪২৭
আরও পড়ুন : সেন্টমার্টিনের সবচেয়ে জনপ্রিয় রিসোর্ট ও হোটেলসমূহ!
জাহাজঘাটে কিভাবে যাবেন ঢাকা থেকে বিভিন্ন পরিবহন কোম্পানির বাস টেকনাফে উদ্দেশ্যে ছেড়ে যায়। গাবতলি, কলাবাগান, আরামবাগ ইত্যাদি জায়গা থেকে এসব বাস যাত্রা শুরু করে। ভাড়া নন এসি ও এসি যথাক্রমে ৯০০ টাকা ও ১,৮০০-২,০০০ টাকা। চট্টগ্রাম থেকেও টেকনাফগামী বাস পাবেন। নন এসি ও এসিভেদে ভাড়া যথাক্রমে ৫০০ ও ৮০০-৯০০ টাকা।
জাহাজ মিস করলে জাহাজটি সুনির্দিষ্ট সময়েই ঘাট থেকে ছেড়ে যায়। তবে, বাস লেট কিংবা অন্য কারণে জাহাজ মিস করলে জাহাজ ঘাট থেকে কিছু দূরত্বে ট্রলার বা স্পীড বোট ছেড়ে যায়। সেসব মাধ্যমেও আপনি সেইন্ট মার্টিনে পৌছতে পারেন। তবে বিপদজনক হওয়ায় এগুলো পরিহার করাই ভালো। তাই পরের দিনের জাহাজে সেন্টমার্টিন যাওয়ার চেষ্টা করুন।
অনলাইন বুকিং অনলাইনে কেয়ারি ট্যুরিজমের অফিশিয়াল ওয়েবসাইট www.tourismkeari.com থেকে টিকিট ক্রয় করতে পারেন। www.shohoz.com থেকে কেয়ারি বে ক্রুজ এন্ড ডাইনের টিকেট কাটতে পারবেন।
মোঃ খালিদ বিন জামান এস এম