এম ভি ফারহান : বুকিং ও ভাড়া বিস্তারিত

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : সেন্ট মার্টিন গামী দ্রুতগতি সম্পন্ন এমভি ফারহান

এম ভি ফারহান (M V Farhan)

তুলনামূলক দ্রুতগামী হওয়ায় এটি পর্যটকদের নিকট জনপ্রিয় হয়ে উঠে; ছবি : এম ভি ফারহান


টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলকারী বেশ কিছু জাহাজের মাঝে অন্যতম হচ্ছে এম ভি ফারহান (M V Farhan)। এর গতি বেশি হওয়ায় এটি বেশ দ্রুতই ভ্রমণপিয়াসুদের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে। জাহাজটির আসন সংখ্যা ৮০০টি। পুরো লঞ্চটি নন এসি। তবে সুপরিসর স্থান থাকায় আপনি লঞ্চ থেকে বেশ ভালোভাবেই চারপাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

জাহাজের সময়সূচী

শীতের সময়ে অর্থাৎ অক্টোবরের শেষ থেকে জাহাজ চলাচল শুরু হয়। জাহাজটি প্রায় মার্চ পর্যন্ত চালু থাকে প্রতি বছরের। আবহাওয়ার কারণে কিছুটা সময় এদিক সেদিক হতে পারে। টেকনাফের জাহাজ ঘাট থেকে এটি যাত্রা শুরু করে সকাল ৯.৩০ মিনিটে এবং সেইন্টমার্টিন থেকে ফিরতি যাত্রা শুরু করে বেলা ৩টায়। আবহাওয়া প্রতিকুলে থাকলে সাধারণত কোনো জাহাজ ঘাট থেকে ছেড়ে যায় না।

আরও পড়ুন : প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণের গল্প

সুবিধা

সুপরিসর জায়গা দ্রুতগতি আসন ব্যবস্থা অভিজ্ঞ সেবাকর্মী ও নিরাপত্তা কর্মী প্রয়োজনে ফার্স্ট এইড কিটের সু-ব্যবস্থা জরুরী প্রয়োজনে লাইফ জ্যাকেট ও নৌকা রয়েছে


এম ভি ফারহান (M V Farhan)

সমুদ্রের বুকে এমভি ফারহান; ছবি : এম ভি ফারহান


টিকিট মূল্য ভাড়া পরিবর্তনশীল। আপ-ডাউন টিকিট মূল্য : মেইন ডেক- ৬৫০ টাকা। ওপেন ডেক- ৮৫০ টাকা। ব্রিজ ডেক- ৯০০ টাকা।

আরও পড়ুন : কক্সবাজার থেকে সেন্টমার্টিন : সরাসরি জাহাজটির ভাড়া ও সময়

টিকিট বুক করার স্থান

টেকনাফ : ০১৭৫৩২২২২৮৬/০১৮৭৩২২২২৮৬

জাহাজঘাটে কীভাবে যাবেন

ঢাকা থেকে শ্যামলী, হানিফ, সৌদিয়া, গ্রীনলাইন সহ বেশ কিছু পরিবহন টেকনাফে অপারেট করে। এসব পরিবহন কোম্পানি এসি বা নন এসি দু ধরনের বাস পাবেন। ভাড়া নন এসি ও এসি ভেদে ৯০০-২০০০ টাকা। চট্টগ্রাম থেকেও টেকনাফগামী বাস পাবেন। এসি ও নন এসি ভেদে ভাড়া ৫০০-৯০০ টাকা।

জাহাজ মিস করলে জাহাজ ঠিক ৯.৩০ এ ঘাট থেকে ছেড়ে যায়। তাই কোন কারণে জাহাজ মিস করলে আপনাকে ট্রলার বা স্পিড বোটে যেতে হবে। কিন্তু নিরাপত্তার জন্য ট্রলার বা স্পিড বোটে না যাওয়াই ভালো। তাই পরের দিনের জাহাজে সেন্টমার্টিনে যেতে পারেন।

অনলাইন বুকিং www.shipticketsbd.com কিংবা কাউন্টারের নাম্বারে ফোন দিয়ে টিকিট বুক করতে পারবেন।

 মোঃ খালিদ বিন জামান   এস এম