টরন্টো থেকে ৫টি সর্বোত্তম ডে-ট্রিপ

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল

  লেক অন্টারিওকে উপেক্ষা করে বা মনোরম উদ্যানগুলোকে এড়িয়ে গেলেও টরন্টোতে ব্যস্ত শহুরে জীবনেও পুনরায় সতেজবোধ করা যায় এমন প্রচুর স্থান রয়েছে। কখনো কখনো একটি ডে-ট্রিপই এর জন্য যথেষ্ট। অল্প দূরত্বেই প্রকৃতির অপার বিস্ময় নায়াগ্রা জলপ্রপাত এবং সেই যাত্রাপথও অনিন্দ্য সুন্দর।

সুতরাং, পরিকল্পনা করুন, ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ুন। এখানে আমাদের আরও কিছু দারুণ ভ্রমণের উল্লেখ করা হলো- কার্যক্রমঃ অলগঅনকুইন  (Algonquin) উদ্যান, ক্যানো ভ্রমণ- ফি- ব্যক্তিপ্রতি ১১৭ ইউএস ডলার , সময়- ৬ ঘন্টা। এই ভ্রমণে আপনি বুঝতে সক্ষম হবেন যে অলগঅনকুইন  (Algonquin) উদ্যানে সেরা সময় কাটানোর জন্য আপনাকে রাতেও থাকতে হবে না। ছয় ঘণ্টার এই ভ্রমণে আপনি ক্যানো ভ্রমণ, হাইকিং, সাঁতার ইত্যাদি রোমাঞ্চকর কার্যক্রমে কখন যে সময়টা শেষ হয়ে আসবে টেরই পাবেন না।

আপনার গাইড সামাজিক, পরিবেশগত, ইতিহাসের উল্লেখযোগ্য গল্প গুলো বলে যাবেন, গুরুত্বপূর্ণ বা বিশেষ কোন উদ্ভিদ বা জীবজন্তু নিয়ে কথা বলে যাবেন। এমন কি এরপরও আপনার মনে কোন প্রশ্ন এলে তারও উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর ভোজনরসিকরা এই ভ্রমণে বনে খুঁজে পাওয়া খাবারযোগ্য (Edible) খাবার খেয়ে মজা পাবেন। আর যারা একটু বেশী সাহসী , তারা চড়াই বেয়ে লেকে ঝাঁপ দিয়ে এডভেঞ্চার এর স্বাদ নেবেন। নায়াগ্রা হ্রদ- লেক অন্টারিও এর সাথেই মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানা। ছবির মতো সুন্দর এই শহরটি ওয়াইনের জন্য বিখ্যাত। মাইলের পর মাইল জুড়ে আঙুর বাগান। শুধু তাই নয়, এই শহরটি অদ্ভুত ঘর-বাড়ি, দিগন্ত বিস্তৃত খোলা মাঠ ও এখানকার নিজস্ব খাবারও অনন্য। তাই ছোট এই শহরটিতে ওয়াইনের স্বাদ নিতে ভুলে না পর্যটকরা। ট্যুরঃ নায়াগ্রাতে হাটা ট্যুর- ফি- ২১ মার্কিন ডলার ব্যক্তিপ্রতি, সময়- ২ ঘণ্টা। নায়াগ্রা হ্রদের ধারের এই ২ ঘন্টাব্যাপী এই শহরের হাঁটা ট্যুরের সাথে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, গৃহযুদ্ধ এবং ব্রিটিশ ও ফরাসিদের সম্পর্ক রয়েছে।

  ট্যুর গাইড ঔপনবেশিক আমলের সুন্দর সুন্দর বিভিন্ন বাড়ি ও গীর্জায় নিয়ে যাবেন ও সেসবের ইতিহাস বর্ণনা করে যাবেন। ট্যুরের শেষ পর্যায়ে যাবেন স্থানীয় ওয়াইনের দোকানে যেখানে উন্নত মান ও স্বাদের ওয়াইন বিক্রয় করা হয়ে থাকে। নায়াগ্রা জলপ্রপাত- একেবারেই বিপরীত চিত্র অপর পাশের প্রকৃতি মায়ের অসাধারণ সৃষ্টি –নায়াগ্রা জলপ্রপাত। অপার বিস্ময়ে পর্যটকরা জলপ্রপাতের সৌন্দর্য  উপভোগ করে থাকে। এই জলপ্রপাতের শহরটিতে মূলত হানিমুন দম্পত্তিরা বেশী ভীড় জমায়। ট্যুরঃ নায়াগ্রা জলপ্রপাত ও ভু-গর্ভস্থ রেলরোড ট্যুর- ফি- ৯৪ মার্কিন ডলার ব্যক্তিপ্রতি, সময়- ৩ ঘণ্টা। নায়াগ্রা জলপ্রপাত এর এই  ভু-গর্ভস্থ রেলরোড ট্যুরটি একটি ছোট দলগত ট্যুর যেখানে নায়াগ্রার অতীত ইতিহাসের সাথে পরিচিত হোন পর্যটকরা। সেই সময়টাকে অনুভব করার জন্য ট্যুর গাইড আপনাকে সেই সময়কার পোশাকের ব্যবস্থা করে দেবেন। পর্যটকদের  নিয়ে যাওয়া হবে নায়াগ্রা নদীর ওপরের সাস্পেনশন সেতুর উপরে যা খুবই গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে,হাজার হাজার আফ্রিকান-আমেরিকান মানুষের জীবনে কানাডার এদিক হতে মার্কিন যুক্তরাষ্ট্রে অসংখ্যবার আসা-যাওয়ার ক্ষেত্রে। সবশেষে, পর্যটক রা জলপ্রপাতটি ভালো করে দেখে সাথে প্রাচীন রেল সড়কটিও।

নায়াগ্রা-ওয়াইনের দেশ যদিও নায়াগ্রা যৌক্তিকভাবে তার আইস ওয়াইন (Ice wine) এর জন্য বেশী বিখ্যাত কিন্তু তার অন্য ধরণের ওয়াইনগুলোও  বিশ্বে দ্রুত জনপ্রিয় হচ্ছে। এখানকার মনোরম আবহাওয়া ওয়াইন  তৈরির জন্য সেরা জাতের আঙুরগুলোর,যেমন- Pinot Noir, Chardonnay, Cabernet franc এর প্রচুর ফলন হয়ে থাকে। তাই এখানে প্রচুর আঙুর ক্ষেত একশর উপর ওয়াইন কারখানা রয়েছে। এই ভ্রমণে তাই এসব সুস্বাদু ও সেরা জাতের ওয়াইন চেখে দেখার সুযোগ রয়েছে । কার্যক্রমঃ ওয়াইন কারখানা, ওয়াইন ট্যুর- ফি- ব্যক্তিপ্রতি ১০২ ইউএস ডলার , সময়- ৪ থেকে ৫ ঘন্টা। এই ট্যুরটি স্থানীয় ওয়াইন চোলাই কারখানা ও ওয়াইন কারখানায় একই সাথে নায়াগ্রার পানীয় উৎপাদন সংস্কৃতি ও একটি শিক্ষামূলক ভ্রমণ।

প্রতিটি লোকেশনেই গাইড আপনাকে একই সাথে প্রাচীন কালে কিভাবে ও বর্তমানে কিভাবে ওয়াইন প্রক্রিয়াজাত করা হয় তা ঘুরিয়ে দেখাবেন। এখানে ওয়াইন এর স্যাম্পল স্বাদ নেওয়ার সুযোগ রয়েছে। বাড়তি পাওনা স্যুভেনির হিসেবে ২ লিটারের ওয়াইন বোতল (Growler) উপহার হিসেবে বাড়ি নিয়ে যেতে পারবেন। হাজার দ্বীপ- কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানায় অবশিত ১৮০০ দ্বীপের মধ্যে “হাজার দ্বীপ” (Thousands Islands) ছিলো উনবিংশ শতাব্দীর অভিজাতদের ভ্রমণস্থল।  সেখানে দেখা মিলবে বিভিন্ন প্রাসাদের যদিও তা এখন আর ট্যুরিস্ট আবাস নয় কিন্তু ট্যুরিস্টদের আকর্ষণের কেন্দ্র। বর্তমানে এই দ্বীপটি এডভেঞ্চারপ্রেমীদের  আকর্ষণের কেন্দ্রবিন্দু তার বিভিন্ন কার্যক্রমের জন্য যেমন রয়েছে নৌকা চালানো, ডাইভিং, কায়াকিং এবং দণ্ডায়মান প্যাডেল বোর্ডিং (Standing paddleboarding)।