আলু পাত্রা : আলু দিয়ে তৈরি করে ফেলুন ঝটপট নাস্তা
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : আলু দিয়ে একদম সহজ ও সুস্বাদু রান্না
ছবি : সময় নিউজ
আলু কম-বেশি আমরা প্রায় সব খাবারেই ব্যবহার করে থাকি। শুধু শর্করা হিসেবেই নয় আলু খাবারে ভুলবশত যদি লবনের আধিক্য ও হয়ে থাকে তবে আলু তা শোষনকে খাবারের স্বাদ রক্ষা করে। তরকারি হোক বা সন্ধ্যা বেলার নাস্তা আলু দিয়ে অনেক পদ সহজেই তৈরি করা যায়। রান্না থেকে রূপচর্চা, মানুষের জীবনে সর্বক্ষেত্রে আলুর নানা রকমের উপকারিতা রয়েছে। আজকে এমনই এক অনন্য রন্ধনপ্রণালী উপস্থাপন করা হবে যাকে আলো পাত্রা বলা হয়ে থাকে।
- উপকরণ :
- রন্ধনপ্রণালী :
ছবি : সংগৃহীতপ্রথমেই আলুগুলোকে ভাল করে সিদ্ধ করে নিতে হবে। খোসা ছাড়িয়ে কিছুটা সময় ঠান্ডা হওয়ার জন্যে রেখে দিতে হবে। তারপর এতে নারিকেল কোরা, তিল, চিনি, আদা কুচি, কাচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, গরম মশলা, পরিমাণমতো লবন, লেবুর রস মিশিয়ে ভালোভাবে চটকাতে হবে। একটি পাত্রে ময়দা, হলুদ, শুকনো মরিচের গুড়া এবং অবশিষ্ট লবন মিশাতে হবে। ২ চামচ ঘি মিশিয়ে ময়দার মণ্ড টাকে ময়ান দিতে হবে। ধীরে ধীরে জল মিশিয়ে মাখতে হবে। মাখা যেন খুব ভাল হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বেশি নরম হয়ে গেলে বাড়তি ময়দা মিশিয়ে ঠিক করা যেতে পারে।
ছবি : কুুকিং ক্লাসি
সমস্ত ময়দার মণ্ডটিকে একটি মস্ত বড় চাপাটি তৈরি করে নিতে হবে। সেই চাপটির ওপর পূর্বোক্ত আলুর মিশ্রণটি সমতলভাবে ছড়িয়ে দিতে হবে। আলু মিশ্রনটি যেন চাপাটির সর্বত্র ছড়ায় এবং তাতে যেন উঁচুনিচু না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার গোটা চাপাটিখানা পাটিসাপটার মতো গুটিয়ে নিতে হবে। তবে আলু পুরটি যেন পাটিসাপটার মতো শুধু মাঝখানে না থেকে গুটানো চাপাটির প্রতিটি ভাজের মধ্যে থাকে। খুব ধারালো একটি ছুরি দিয়ে সেই গুটানো চাপটি থেকে গোল গোল চাকলা কাটতে হবে এবং দু'হাতে আলতোভাবে চেপে সেই চাকলাগুলি মজবুত করতে হবে যেন বিশুদ্ধ সয়াবিন তেলে ভাজার সময় ভেঙ্গে না যায় বা আলু মশলাটি বেরিয়ে না আসে। একটি কড়াইয়ে পরিমাণমত সয়াবিন তেল নিয়ে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে এলে সযত্নে প্রতিটি চাকলা ছাড়তে হবে এবং ভাজতে হবে যেন আলু খসে না যায়। খুব সাবধানে ভেজে বাদামী হলে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন আলু পাত্রা।
পরামর্শ :
- চিনির পরিবর্তে গুড় ব্যবহার করলে আখের গুড় ভালো হবে।
- হাতের কাছে তিল না থাকলে দেয়ার প্রয়োজন নেই।