কাঙ্খিত যতো জলপ্রপাতের সন্ধান, ইউরোপ। ছবি : পান্ডোট্রিপ ডট কম ইউরোপে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন অথচ জলপ্রপাতের কথা মাথায় আসেনি এমন ঘটনা স্বাভাবিক নয়। সমগ্র ইউরোপ মহাদেশ জুড়ে প্রচুর জলপ্রপাত রয়েছে।
জলপ্রপাতগুলো যেমন লম্বা সেইসাথে আপনার ভ্রমণ অভিজ্ঞতাও বাড়বে। কখনও এটি তার চারপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো দিয়ে আপনার চোখ ধাঁধিয়ে দিবে। আবার কখনো রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনার গা শিউরে দিবে।আপনার জন্য তাই রইলো ইউরোপের সেরা জলপ্রপাতের বর্ণনা যা থেকে অভিজ্ঞতা পেতে পারেন।
লাটফসেনজলপ্রপাত, নরওয়ে :
বিশ্বখ্যাত দক্ষিণ-পশ্চিম নরওয়ের জলপ্রপাত লাটফসেন। ছবি : ইউরোপিয়ান ওয়াটারফলদক্ষিণ-পশ্চিম নরওয়ে অবস্থিত একটি ৯৫ মিটার দীর্ঘ জলপ্রপাত লাটফসেন। এটি লোটেভনেট হ্রদ থেকে নেমে আসা দুটি পৃথক প্রবাহ নিয়ে গঠিত। জলপ্রপাতটির বিশেষ্যত্ব হলো এটি সরাসরি রাস্তার নীচে পড়ে। তাই ব্রীজের উপর দিয়ে হাঁটার সময় আপনি ভিজে যেতে পারেন। আর সাথে যদি গাড়ি থাকে তাহলে সেটিও ধুয়ে যাবে। ছয়টি খিলানযুক্ত পুরানো পাথরে তৈরি সেতুটি ভীষণ সুন্দর। অ্যালবামে বাঁধাই করে রাখার মত বেশ কিছু ছবি আপনি পেয়ে যেতে পারেন।
আপনি যদি জলপ্রপাতের বিশাল প্রবাহটি সত্যিই অনুভব করতে চান তবে জলপ্রপাতটির কিনারা ধরে হাঁটতে হবে। হাইকিংয়ের পথটি ব্রিজের ডান দিক থেকে শুরু হয় এবং আপনি জলপ্রপাতের প্রায় এক-তৃতীয়াংশ যেতে পারেন।
আপনি চাইলেই লাটেফোসেন গাড়িতে করো পৌঁছতে পারবেন। এটি বিশ্বখ্যাত ট্রল্টুঙ্গা ট্রেকের খুব কাছেই অবস্থিত।
ক্রোকাজাতীয়উদ্যান, ক্রোয়েশিয়া :
অলৌকিক বিস্ময়ে ভরপুর ক্রোকা জাতীয় উদ্যান, ক্রোয়েশিয়া। ছবি : কিমকিম ডট কমক্রোকা জাতীয় উদ্যানটি ক্রোয়েশিয়ার অন্যতম দর্শনীয় স্থান। আর তার কারণটা আপনি পার্ক এবং জলপ্রপাতের অত্যাশ্চর্য দৃশ্য দেখার পরেই বুঝতে পারবেন। উদ্যানটিতে মোট সাতটি জলপ্রপাত রয়েছে। তবে এর মূল আকর্ষণ হল স্ক্র্যাডসিংকি বুক ফলস। মোট ১৭ টি ধারা রয়েছে এখানে। ক্রোকা জাতীয় উদ্যানের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় জলপ্রপাত হল রোসকি স্লাপ জলপ্রপাত। ৪৫০মিটারেরও বেশি দীর্ঘ এই জলপ্রপাতে রয়েছে ১২টি ধারা।
আপনি বাসে যেতে পারেন বা গাড়ি ভাড়া করতে পারেন। ক্রাকা ন্যাশনাল পার্কে টিকিটের দাম জুলাই ও আগস্টে ২০০কেএন (প্রায় ২৮ মার্কিন ডলার) হয় এবং এপ্রিল থেকে জুনে ১১০ কেএন এবং নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ৩০ কেএন-তে নেমে আসে।
রাইকেনবাকফলস, সুইজারল্যান্ড :
রাইকেনবাক ফলসের চোখ জুড়ানো সৌন্দর্য। ছবি : সুইজারল্যান্ড ট্যুর সুইজারল্যান্ড হ্রদ এবং পর্বতমালা, জলপ্রপাত সবকিছু মিলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি দেশ। যদিও দেশে অসাধারণ কিছু জলপ্রপাত রয়েছে, এরমধ্যে একটি হল রাইকেনবাক জলপ্রপাত (Reichenbach Falls)। বার্নিস ওবারল্যান্ড অঞ্চলের মিরিনগেনে অবস্থিত। ঝরনাগুলো আপনি সহজেই ইন্টারলেকেন থেকে দেখতে পাবেন। জলপ্রপাতটি দেখার জন্য বেশ কয়েকটি পথ রয়েছে। আপনি এটিতে হাইকিং করতে পারেন কিংবা চড়তে পারেন ফানিকুলারে।
ফানিকুলার হল একটি কাঠের তৈরি যান যা একসাথে প্ল্যাটফর্মটিতে ২৪জন যাত্রী বহন করতে পারে। ফানিকুলারের প্ল্যাটফর্মটি ২৪৪ মিটার অবধি যাত্রা করতে ৭ মিনিট সময় নেয়। ফানিকুলারে গেলে শহর ও উপত্যকার অসাধারণ দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন। আপনি অনলাইনে আপনার টিকিট বুক করতে পারেন বা ব্যক্তিগতভাবে কিনতে পারেন। আপনি ব্যক্তিগতভাবে কেনার বিকল্প বেছে নিন তবে তারা কেবল নগদ গ্রহণ করবে। হাইকিং এ আসা যাওয়া করতে আপনার প্রায় আড়াই ঘন্টা সময় লাগবে।
জর্জঅবপন্টেআল্টো, ইতালি :
ইউরোপ মহাদেশ দুর্দান্ত জলপ্রপাতের সমারোহ। আর ইউরোপের অন্যতম সেরা জলপ্রপাত ইতালির ট্রান্টোতে অবস্থিত। ট্রান্টো শহর থেকে সরকারি যাতায়াতের মাধ্যমে সহজেই অররিডোতে পৌঁছনো যায়।
হাজার হাজার বছর আগে ফার্সিনা নদীতে আবিষ্কৃত হয়েছিল পন্টে আল্টো গিরিখাতের।
তবে ৫০০ বছর আগে পাহাড়ঘেঁষা পাথরগুলোর মধ্যে একটি জলবাহী বাঁধ তৈরি হয় যা এই দর্শনীয় জলপ্রপাত তৈরি করেছিল। গিরিখাতটি দুটি পর্বতকে কেবল ৪ কিলোমিটার পর্যন্ত পৃথক করে। জলপ্রপাতের প্রথম ধাপে কাঠের সিঁড়ি রয়েছে। এই ধাপটি ৪০ মিটার পর্যন্ত দীর্ঘ । দ্বিতীয় জলপ্রপাতটি ১০০ মিটারেরও বেশি দীর্ঘ । সোজা নীচে দেখতে চাইলে আপনি জলপ্রপাতের প্রান্তের উপরে সরাসরি দাঁড়িয়ে থাকতে পারেন।
গুলফস, আইসল্যান্ড :
অবিরত বহমান বিস্তৃত জলধারা। ছবি : পিন্টারেস্টকেমন হবে যদি ধারাবাহিকভাবে প্রশস্ত নদীর ধারার মত জলপ্রপাত দুইটি পৃথক প্রবাহ পাশাপাশি দেখতে পান? সেইসাথে ঝরনাটি জনশূন্য পার্বত্য অঞ্চলের দ্বারপ্রান্তে অবস্থিত হওয়ায় তুষারস্রোতের সৃষ্টি হয়েছে। নিঃসন্দেহে জলপ্রপাতের বর্ণনা আপনার মনে শীতল প্রশান্তির অনুভূতি এনে দিচ্ছে৷ তাহলে ভাবুন চোখের সামনে ইউরোপে অন্যতম সুন্দর জলপ্রপাতটি আপনাকে কতটা মুগ্ধ করবে। বলছিলাম আইসল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় জলপ্রপাত গুলফসের কথা।
সবচেয়ে লোভনীয় ব্যাপারটি হলো এই জলপ্রপাতটির ডানপাশের কিনারা ঘেঁষে যখন উপরে উঠতে থাকবেন, তখনই দেখা মিলতে পারে রংধনুর। জলের ধারায় রংধনুর সাত রং মিলেমিশে যেন ভূস্থলেই এনে দিবে স্বর্গীয় সুখ।
ভ্রমণকারীদের গুলফস আর্কষণের আরেকটি কারণ হলো জলপ্রপাতের পাশঘেঁষা হাভিতা নদীটি বন্য ও অবাধে প্রবাহিত হয়। মৌসুমের সাথেসাথে বদলায় স্রোতের ধারাও যা আশপাশের প্রকৃতিকে বদলে দেয়। জলপ্রপাতের উপরের ধাপের উচ্চতা ১১ মিটার এবং নিচের ধাপটির উচ্চতা ২১মিটার। মোট ৩২টি ধাপ রয়েছে এ জলপ্রপাতে।
ডেটিফস, আইসল্যান্ড :
দুগ্ধ বর্ণের দৈত্যাকার এক জলপ্রপাত, ডেটিফস। ছবি : এক্সট্রিম আইল্যান্ডডেটিফস, আইসল্যান্ডের দক্ষিণ-পূর্বে অবস্থিত ইউরোপের একমাত্র জলপ্রপাত যেখানে গেলে আপনি সত্যি সত্যি অনুভব করবেন যেন পৃথিবী কাঁপছে। না এটা কোনও অবান্তর কথা নয়। আপনি যখন পানির ধারার কিনারায় দাঁড়াবেন তখন অবশ্যই হাতে কোনো খুঁটি থাকতে হবে। নয়তো মাটির নিচে অনুভূত কম্পন আপনার পা ভড়কে দিতে পারে।
কথিত আছে, এটি আইসল্যান্ডে তথা ইউরোপের সর্ববৃহৎ এবং খরস্রোতা জলপ্রপাত।
যেখানে জলধারা প্রতি সেকেন্ডে প্রায় ৫০০ ঘনমিটার প্রবাহিত হয়। ডেটিফসের দৈর্ঘ্য ৪৪ মিটার লম্বা এবং ১০০ মিটার প্রশস্ত। জলপ্রপাতের নদীতে বিশাল ইয়োকুল্লাপস হিমবাহের পলি সমৃদ্ধ গলিত জল মিশে যাওয়ার কারণে এর রং দুগ্ধ বর্ণের।
এটা বিশ্বাস করা কঠিন যে এই নদীর অশান্ত ও হিংস্র জলপ্রবাহের কারণে ইতিহাসে বৃহত্তর বন্যার সৃষ্টি হয়েছিল। যার ফলে বিশাল ইয়োকুল্লাপসের বরফ গলে যায় এবং একটি উঁচু জলের আগ্নেয়গিরির সৃষ্টি হয়।