এম ভি কর্ণফুলী এক্সপ্রেস : বুকিং ও ভাড়া বিস্তারিত

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : এম ভি কর্ণফুলী এক্সপ্রেস-এ কক্সবাজার থেকে সেইন্ট মার্টিন


এম ভি কর্ণফুলী এক্সপ্রেস

নীল সমুদ্রের মায়াবি সৌন্দর্য উপভোগ করতে করতে কক্সবাজার থেকে সেন্টমার্টিন; ছবি : সংগৃহীত


 কক্সবাজার থেকে আপনি সরাসরি এম ভি কর্ণফুলী এক্সপ্রেস-এ সেন্টমার্টিনে যেতে পারবেন। ৫৫ মিটার দীর্ঘ এই ক্রুজ শিপটি প্রায় ৩,০০০ যাত্রী বহন করতে পারে। ১২ নটিক্যাল বেগে এই জাহাজটি ছুটে চলে। কক্সবাজার থেকে এই জাহাজে করে ৫ ঘণ্টায় সেন্টমার্টিনে পৌঁছতে পারবেন, আবার ৫ ঘণ্টায় কক্সবাজারে ফিরে আসতে পারবেন। কক্সবাজার এয়ারপোর্টের পেছনে নুনিয়ার ছড়া বিআইডব্লিউটিসি ঘাট থেকে এই জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেন্টমার্টিনে আপনার আরামদায়ক ভ্রমণের সঙ্গী হতে পারে এই জাহাজটি।

জাহাজের সময়সূচি

কক্সবাজারের বিআইডব্লিউটিসি ঘাট থেকে সকাল ৭ টায় জাহাজটি টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আবার সেন্টমার্টিন থেকে বেলা সাড়ে ৩ টায় ফিরতি যাত্রা করে। সাধারণত অক্টোবর-নভেম্বরে জাহাজ চলাচল শুরু হয় আর সেটি মার্চ পর্যন্ত চালু থাকে। শীত ব্যতীত অন্য সিজনে জাহাজ চলাচল বন্ধ থাকে। আবহাওয়ার কারণে সময় কিছুটা এদিক সেদিক হতে পারে।

আরও পড়ুন : জাহাজ ভ্রমণের যত টিপস: জাহাজে ওঠার আগে জানা আবশ্যক!

সুবিধা

• এসি এবং নন-এসি ধরনের সুবিধা • কেবিন ও কোচ সিস্টেম • টিভির ব্যবস্থা • হালকা নাস্তার সু-ব্যবস্থা • ক্রুজ পার্টি, মিটিং, বিয়ের ব্যবস্থা • দক্ষ ও অভিজ্ঞ সেবা এবং নিরাপত্তা কর্মী • জরুরী প্রয়োজনে ফার্স্ট এইড কিট, লাইফ জ্যাকেট, নৌকার ব্যবস্থা।

টিকিট মূল্য

সিঙ্গেল কেবিন, টুইন বেড কেবিন, ভিআইপি কেবিন, ওপেন ডেক ভেদে ভাড়া বিভিন্ন রকমের হয়ে থাকে। আপ-ডাউন টিকিট একত্রে কাটতে হবে আপনাকে। আপনার ফেরার দিন কাউন্টারে জানিয়ে দিলেই হবে। উল্লেখ্য ভাড়া যেকোনো সময়েই পরিবর্তন হতে পারে। শ্রেণিভেদে জাহাজের টিকিট ও বিভিন্ন হয়ে থাকে।


এম ভি কর্ণফুলী এক্সপ্রেস

বিভিন্ন ধরণের উন্নত সুযোগ-সুবিধা রয়েছে শিপটিতে; ছবি : সংগৃহীত


 

মূল্যসমূহ

বিজনেস ক্লাস- ভাড়া ২,৫০০ টাকা ইকোনমি ক্লাস- ভাড়া ২,০০০ টাকা সিঙ্গেল কেবিন- ভাড়া ৫,০০০ টাকা টুইন কেবিন- ভাড়া ৮,০০০ টাকা ভি আই পি কেবিন- ভাড়া ১৫,০০০ টাকা

টিকিট বুক করার স্থান

ঢাকা অফিস :

এইচ ১৬, রোড ৩৬, এপার্টমেন্ট ২এ, গুলশান-২ ঢাকা-১২১২, বাংলাদেশ ফোন- +88 01977 886877, 01678-076363, +88-02-9858849, 9891538, 8837118, 9883619 ইমেইল: mvkarnafulyexpress@gmail.com

কক্সবাজার অফিস : ফোন- +88 01977 886877, 01678-076363, +88-02-9858849, 9891538, 8837118, 9883619

আরও পড়ুন : এম ভি বে ক্রুজ-১ : বুকিং ও ভাড়া বিস্তারিত

জাহাজঘাটে কীভাবে যাবেন ঢাকা থেকে বিমানে কক্সবাজার যেতে পারেন। কক্সবাজার বিমানবন্দর থেকে ৫ মিনিট দূরত্বে জাহাজ ঘাটটি অবস্থিত। এছাড়া বিভিন্ন বাসেও আপনি কক্সবাজার যেতে পারেন। ঢাকাসহ দেশের প্রায় বিভিন্ন স্থান থেকে জনপ্রিয় বাস কোম্পানি কক্সবাজারে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। এসি বা নন এসি বাসে আপনি কক্সবাজার পৌছাতে পারেন। এরপর যেকোন স্থানীয় মাধ্যমে আপনি জাহাজ ঘাটে পৌঁছাতে পারবেন।

আরও পড়ুন :  সারাদেশ থেকে কক্সবাজারে কীভাবে যাবেন?

জাহাজ মিস করলে জাহাজটি সুনির্দিষ্ট সময়েই ঘাট থেকে ছেড়ে যায়। তাই কোন কারণে কক্সবাজারে এই জাহাজ মিস করলে আপনাকে পরের দিনের জাহাজে সেইন্ট মার্টিনে যেতে হবে।

অনলাইন বুকিং অনলাইন অথবা অফিসের নম্বরে যোগাযোগ করে ফোনে জাহাজের টিকিট ক্রয় করতে পারেন। অনলাইনে টিকিট ক্রয় করতে http://www.mvkarnafulyexpress.com/contact-page/ সাইটে ভিজিট করুন।

 মোঃ খালিদ বিন জামান   এস এম