কক্সবাজার থেকে সেন্টমার্টিন : সরাসরি জাহাজটির ভাড়া ও সময়
ট্রাভেল বাংলা : কক্সবাজার থেকে সেন্টমার্টিন

সংশ্লিষ্টরা বলছেন, আগে সড়কপথে যাত্রীদের কক্সবাজার থেকে টেকনাফ গিয়ে সেখান থেকে সেন্ট মার্টিনের জাহাজে ওঠা লাগতো। তবে কক্সবাজার থেকেই সরাসরি এই জাহাজ চালু হওয়ায় সড়ক পথে ভ্রমণের ঝক্কি ও সময় দুটোই কমবে। শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে জাহাজটি কক্সবাজার-সেন্টমার্টিন নৌ রুটে নিয়মিত চলাচল শুরু করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
১৭টি ভিআইপি কেবিন সমৃদ্ধ চার ক্যাটাগরির মোট ৫১০ টি আসন-এর এই বিলাসবহুল জাহাজটি পরিচালনা করবে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড। পরিচালনায় ও সার্বিক সহযোগিতায় থাকছে ফারহান এক্সপ্রেস ট্যুরিজম। জাহাজটিতে রয়েছে কনফারেন্স রুম, ডাইনিং স্পেস, সী ভিউ ব্যালকনি। প্রায় ৫৫ মিটার দীর্ঘ ও ১১ মিটার প্রশস্ত নৌযানে মেইন প্রাপালেশন দুটি ইঞ্জিন । আমেরিকার বিখ্যাত কামিন্স ব্র্যান্ডের একেকটির ক্ষমতা প্রায় ৬০০ বিএইচপি করে। জাহাজটি ঘণ্টায় প্রায় ১২ নটিক্যাল মাইল গতিতে ছুটতে পারে।কক্সবাজার থেকে সেন্টমার্টিন

হোসাইনুল ইসলাম বাহাদুর আরও জানান, প্রায় ৫৫ মিটার দীর্ঘ ও ১১ মিটার প্রস্থ জাহাজটি ঘণ্টায় প্রায় ১২ নটিক্যাল মাইল গতিতে ছুটতে পারে। জাহাজটিতে ১৭টি ভিআইপি কেবিন রয়েছে। এই নৌযানে ভিন্ন ক্যাটাগরির প্রায় ৫১০টি আসন ব্যবস্থা রয়েছে। রয়েছে প্রসস্থ কনফারেন্স হল রুম, ডাইনিং স্পেস, সি ভিউ ব্যালকনি। উন্নত ও আধুনিক নেভিগেশন ব্যবস্থার জন্য রয়েছে জিপিএস, ইকোসাউন্ডার, রাডার, কম্পাস ও অগ্নি নির্বাপক ব্যবস্থা। জীবন রক্ষাকারী সরঞ্জাম লাইফ জ্যাকেট, লাইফ র্যাফট, লাইফ বয়ার পাশাপাশি রয়েছে ইমারজেন্সি লাইফ সেভিং বোট।
কক্সবাজার থেকে সেন্টমার্টিন
এই ভাড়ার সঙ্গে অন্তর্ভূক্ত রয়েছে সকালের নাস্তা ও দুপুরের খাবার। জাহাজটি কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৭.০০ ঘটিকায়। সেন্টমার্টিন থেকে ছাড়বে বিকাল ৩.০০ ঘটিকায়। তবে কিছুদিন পর সেন্টমার্টিন থেকে ফেরার সময় আরও ১ ঘন্টা পেছানো হতে পারে, জাহাজের যাত্রীদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ থাকবে সে সময়। কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া (এয়ারপোর্ট রোড) বিআইডব্লিওটিএ ঘাট থেকে নিয়মিত প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে জাহাজটি বলে জানান, জাহাজটির কক্সবাজারের পরিচালক ও ফারহান এক্সপ্রেস ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক এম হোসাইনুল ইসলাম বাহাদুর। কক্সবাজার ঘাট থেকে ছাড়বে প্রতিদিন সকাল ৭টায়। সেন্টমার্টিন থেকে ছাড়বে প্রতিদিন বিকাল ৩টায়। উভয় দিক থেকে গন্তব্যে পৌঁছতে সময় লাগবে ৪ থেকে ৫ ঘণ্টা। কিছুদিন পর সেন্টমার্টিন থেকে ফেরার সময় আরও ১ ঘণ্টা পেছানো হবে।
ভাড়ার তালিকা ( আসা-যাওয়া)
২য় শ্রেনী চেয়ার : ২ হাজার টাকা ১ম শ্রেনী চেয়ার : ২ হাজার ৫০০ টাকা
২য় শ্রেনী কেবিন : ১২ হাজার টাকা ভি আই পি কেবিন : ১৫ হাজার টাকা
আরো পড়ুন ঃ উদ্ভোধন হলো বাঙালির প্রাণের অমর একুশে বই মেলা
নাবিলা বুশরা এস এম