খাবার সম্পর্কে একটি কথার বেশ প্রচলন রয়েছে। আর সেটি হচ্ছে কোনো স্থানের খাবার আমাদেরকে সেই স্থানের গল্প বলে। এছাড়াও কোনো স্থানের ঐতিহ্যও সেই স্থানের খাবারের মাঝে ফুটে ওঠে। ভ্রমণে কোন স্থানের আকর্ষণ এর খাবারের কারণে অনেক গুনেই বেড়ে যায়। সেজন্য চলুন জেনে নেয়া যাক পৃথিবীজুড়ে বিখ্যাত এবং মজাদার খাবার এবং তাদের স্থান সম্পর্কে।
বার-হপ, পিনক্সটস, সেবাস্তিয়ান স্ট্রিট
পিনক্সটস রেস্তোরাঁর ঐতিহ্যবাহী খাবার; ছবি : কালচার ট্রিপ
সান সেবাস্তিয়ানে অবস্থিত পিনক্সটস রেস্তোরাঁয় আপনি ঐতিহ্যবাহী বেশ কিছু খাবার পাবেন। এছাড়াও অনেক ধরনের ড্রিংসের দেখা পাবেন খাবারের সাথে। সর্বপ্রথম তারা তাদের কার্যক্রম শুরু করে স্যান্ডুইচের মাধ্যমে। এখনো তারা তাদের সেই ঐতিহ্যবাহী স্যান্ডুইচ সার্ভ করে যার প্রস্তুতপ্রণালী একদম আগের মতোই।
পিনক্সটনের সব খাবারে লোকাল ফেঁসো উপকরণ ব্যবহার করা হয়। এখানের খাবারের টেস্ট আপনি অন্য কোথাও পাবেন না। এরা একদমই ইউনিক ধরনের খাবার প্রস্তুত করে।
হকার সেন্টার, কুয়ালালামপুর
মালয়েশিয়ার হকার সেন্টারের বিখ্যাত লাক্সা; ছবি : টেস্ট ডট কম
এখানের বিখ্যাত খাবার হচ্ছে লাক্সা। যেকোনো স্থানেই আপনি এই খাবারটি পেতে পারেন তবে সেরা লাক্সা খেতে হলে আপনাকে মালয়েশিয়াতে যেতে হবে। সু-উচ্চ বিল্ডিং এর নীচে মাদ্রাস লেনে ছাতার নীচে ছোট ছোট দোকানে সেরা এই লাক্সা খাবারটি খেতে পারবেন। চিংড়ির সাথে বিভিন্ন মসলার সমন্বয়ে লাক্সার তরকারিটি প্রস্তুত করা হয়।
দ্বিতীয় ভাগে দু-ধরনের নুডলসের সাথে চিকেনসহ বিভিন্ন মসলা সহকারে প্রস্তুত করে দুটি একসাথে লাক্সা খাবারটি সার্ভ করা হয়। এছাড়াও পরিবেশনের সময়ে আরও বিভিন্ন মসলা ব্যবহার করা হয় যা খাবারের স্বাদ অনেক গুনেই বেড়ে যায়। মালয়েশিয়ার অন্যতম বিখ্যাত খাবার এটিই।
সুসি, টোকিও
টোকিওর ঐতিহ্যবাহ ছবি : পিক্সা বে
টোকিওতে যদি আপনি সুসি খেতে চান তবে সুকিয়াবাশি বা সুসি সাইতোতে যেতে পারেন। এছাড়াও আরও টপ ক্লাস কিছু রেস্তোরাঁয় সেরা সুসি পাবেন। সুসি শেফদের বিশেষ দক্ষ হতে হয় সুসি বানাতে। সর্বপ্রথমে তারা উপকরণ ঠিক করেন, পছন্দ করেন এবং তারপর প্রস্তুত করে সার্ভ করেন। শেফ হয়তো আপনাকে সসের ব্যাপারে সাজেশন দিতে পারেন।
এটি শুধু যে খাবারই তা নয়। এই খাবার এক প্রকার ঐতিহ্য। বছরের পর বছর লাগে সুসি বানাতে দক্ষ হতে। তাই কিছুটা সময় নিয়ে শেফের সাথে কথা বলুন। বিভিন্ন সস দ্বারা বিভিন্ন রকমের ফ্লেভার পাবেন। ফলে বেশ ভালোভাবেই সুসি উপভোগ করতে পারবেন।
টেক্সান বিফ ব্রিস্কেট, টেক্সাস
বার্বিকিউ বীফ ব্রিস্কেট; ছবি : সংগৃহীত
টেক্সাসের বিখ্যাত তার বারবিকিউ মিটের জন্য। বেশ অল্প আচে দীর্ঘক্ষণ বারবিকিউ করে এই বিফ ব্রিস্কেট তৈরি করা হয়। খুব সাধারণ লবণ এবং পিপার ব্যবহার করে টেন্ডার না আসা পর্যন্ত উত্তাপ দেয়া হয়। মাংসে স্মোকি ফ্লেভারও পাবেন। ব্রিস্কেট খাবার এতোই জনপ্রিয় যে রেস্তোরাঁর সামনে লাইন ধরতে হতে পারে। লাইনে দাঁড়িয়ে ব্রিস্কেটপ্রেমী কারও সাথে আপনার বন্ধুত্ব হয়ে যেতে পারে।
সম টাম, ব্যাংকক
থাইল্যান্ড এবং ব্যাংককের বিভিন্ন রেস্তোরাঁয় মিলবে মজাদার এই সালাদটি; ছবি : ট্রিপ এডভাইজর
এটি এক প্রকার সালাদ জাতীয় খাবার। সালাদ জাতীয় খাবারও যে বিখ্যাত হতে পারে এটি তার ভালো একটি উদাহরণ। টক, লবণ, মিষ্টি ফ্লেবারের হয়ে থাকে এই সালাদটি। কাচা পেঁপে, গাজর, চিংড়ী এবং টমেটোর সহকারে এটি প্রস্তুত করা হয়। থাইল্যান্ড এবং ব্যাংককের বিভিন্ন রেস্তরায় এই জনপ্রিয় খাবারটি খেতে পারবেন।