জলছত্রের আনারস বাজার, টাঙ্গাইল
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল: টাঙ্গাইল জেলার মধুপুরে অবস্থিত জলছত্র বাজার

টাঙ্গাইল জেলার মধুপুর গড় এলাকায় উৎপাদন হওয়া আনারস বিক্রির প্রধান কেন্দ্র হলও জলছত্র বাজার। এই গড় এলাকাজুড়ে সব মানুষের আয়ের প্রধান উৎস হলও রসালো এই ফল, আনারস। একশত আনারসের পাইকারি বাজারে দাম চার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা। আনারস ব্যবসায়িরা সারা দেশের নানান অঞ্চল থেকে এই হাঁটে এসে ভিড় জমান। পুষ্টিগণে ভরপুর সুস্বাদু ও রসালো ফল আনারস আসলে এক রকমের গুচ্ছফল। Ananas comosus (L.) Merr. বৈজ্ঞানিক নামের এই ফলটির জন্ম দক্ষিণ আমেরিকা। কিন্তু এখন ক্রান্তীয় অঞ্চলে বিশ্বের প্রায় সব জায়গাতেই আনারস চাষ হচ্ছে ব্যাপক হারে।
আরও পড়ুন : বনরুপা বাজার : রাঙ্গামাটির বাঙালি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পাহাড়ি বাজার
বিভিন্ন জেলার আনারস
বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আনারসের চাষ হলেও টাঙ্গাইল জেলার মধুপুরের আনারস বেশি বিখ্যাত। মধুপুরের আউশনাড়া, পুরোরুনখোলা, ষোলাকুড়ি ইউনিয়নে ব্যাপক ফলন হয় আনারসের। এই এলাকায় যেসব আনারস উৎপাদন হয় সেগুলোর মধ্যে জলডুগি আনারসের সুনাম দেশজুড়ে রয়েছে। এছাড়াও জায়ান্টকিউ আনারস চাষেও আগ্রহী হয়ে উঠছেন কৃষকেরা। প্রত্যেক বছর বর্ষায়, এমনকি বছরজুড়ে পুরো দেশের বিভিন্ন বাজারে বড়সড় আকারের যেসব আনারস দেখা যায় সেগুলোর বেশিরভাগই মধুপুর এলাকায় চাষ হয়। জলছত্র বাজার টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় অবস্থিত। এই আনারসের হাট সপ্তাহে দুই দিন বসে।
আনারসের হাট
প্রতি সপ্তাহের মঙ্গল এবং শুক্রবার এই হাটের দিন। নিজেদের চাষের জমিতে আশেপাশের এলাকার চাষিরা আনারস বিক্রি করতে এই হাঁটে আসেন। সেখানে খুব সকাল সকাল ক্রেতা-বিক্রেতার ভিড় শুরু হয়ে যায়। সাড়া দেশের নানান প্রান্ত থেকে আনারস কিনতে আসেন লোকজন। নিকটবর্তী দশগ্রাম থেকে বিক্রেতারা আসেন রিক্সায় করে, ঘোড়ার গাড়িতে চড়ে, সাইকেলে করে, পিকআপে বা ভ্যানে ভর্তি করে আনারস নিয়ে আসেন। গাছ পাকা আনারসের উপচে পোড়া ঢল দেখে লোভ সামলানো দায় হয়ে যায়। দেখে যেন মনে হয় আনারসের এক স্বপ্নরাজ্য। আনারস কেনাবেচার এই পসরা বসে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে। হাঁট চলার সময় এর পরিধি বিস্তৃত হয়, পঁচিশ মাইলের মোড় থেকে পুলিশ ফাড়ি পর্যন্ত। চোখ যত দূর যায়, শুধু আনারস আর আনারস দেখা যায়। রাস্তার ধারে চারিদিকে বিভিন্ন দোকানের কাছে আনারস রাখা হয় স্তূপাকারে। আনারস ফলকে কেন্দ্র করে এ ধরনের বিশাল একটি আয়োজন চলতে পারে, তা হয়তো বা এখানে না আসলে আর নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব না।আরও পড়ুন : ঢাকার অদূরেই গয়নার গ্রাম ভাকুর্তা, আমিনবাজার
আনারস এর মৌসুম
আনারস পাকার মৌসুম শুরু হয় আষাঢ় মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। কিন্তু বছরজুড়ে এখানে লেগেই থাকে আনারসের বাজার। ২৫ মাইল বাজার, মধুপুর বাজার, গারো বাজারে আনারস কেনাবেচা হলেও সবচাইতে বড় হাঁটটি বসে জলছত্র বাজারেই। এই হাঁট থেকে যে কেউ চাইলেই আনারস কিনতে পারেন। কিন্তু একটি/দুটি নিতে চাইলে কৃষকদের কাছ থেকে সরাসরি কিনতে পারবেন না। পাশেই খুচরা বিক্রেতারা বসেন। সেক্ষেত্রে তাদের কাছ থেকে খুচরা হিসেবে আনারস নিতে হবে। তাছাড়া এই বাজারে অন্যান্য দেশি ফলমূলও পাবেন। আনারস হাঁট দেখা শেষ করে ভ্যানে বা রিক্সায় করে শালবন পেরিয়ে কাছাকাছি যেকোনো গ্রামে আনারসের ক্ষেত দেখতে চলে যেতে পারেন। যাওয়া আসার সময় সাইকেলের দু-পাশে আনারস ঝুলিয়ে নিয়ে যাওয়ার মতো সুন্দর দৃশ্য চোখে পড়বে। বাগানে গিয়ে দেখতে পাবেন, এই এলাকায় প্রধান চাষাবাদ আনারস হলেও এর সাথে সাথে অনেকেই বাগানে কচু বা কলা চাষ করছেন।ফারিয়া এজাজ এস এম
তথ্যসূত্র: https://www.prothomalo.com/life https://bangla.bdnews24.com/lifestyle/article1183304.bdnews
Click Here To See More