ঈদের ছুটিতে জোছনাতরীর সাথে অন্নপুর্না বেইজক্যাম্প ট্রেক
জোছনাতরীর ঈদ আয়োজন

এক নজরে পুরো ট্রিপঃ
যাত্রার তারিখঃ ১৭ই মে
ফেরার তারিখঃ ২৭শে মে
প্যাকেজ প্রাইসঃ জনপ্রতি ৩০,০০০ টাকা বা ৩৫০ ইউএস ডলার( কাঠমুন্ডু টু কাঠমুন্ডু)
বিস্তারিতঃ
দীর্ঘদিন অপেক্ষার পর দরজা খুলেছে নেপালের, দরজা খুলেছে হিমালয়ে। পর্বতারোহীদের প্রথম পছন্দ সেই সাদা পাহাড়ের দেশ নেপালে এবার পা রাখতে যাচ্ছে জোছনাতরী। আগামী ঈদের ছুটিতে জোছনাতরী যাচ্ছে অন্নপুর্ণা বেইজক্যাম্প ট্রেকে।
যেহেতু ইহা একটি বিগেইনার লেভেলের ট্রেক, তাই মোটামুটি ট্র্যাকিং এর অভিজ্ঞতা থাকলে আপনিও আমাদের সাথে জয়েন করতে পারেন। আপাতত যাত্রার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ই মে। তবে সকলের সাথে আলোচনা করে সেটা একটু আগে পরে করা যাবে।
ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ
-১ম দিন
বাংলাদেশ বিমানের ফ্লাইটে কাঠমুন্ডু যাত্রা। রাতে কাঠমুন্ডুতেই রাত্রিযাপন।
-২য় দিন
কাঠমুন্ডু-পোখরা। পোখরায় রাত্রিযাপন
-৩য় দিন
পোখরা -নয়াপুল। নয়াপুল থেকে ট্রেকিং করে গান্দ্রুক। রাতে গান্দ্রুকে রাত্রিযাপন।
-৪র্থ দিন
গান্দ্রুক থেকে ৫ ঘন্টা হাটার পথ চমরং।
-৫ম দিন
চমরং থেকে ৫-৭ ঘন্টা ট্রেক করে চলে যাব দোভান।
-৬ষ্ঠ দিন
দোভান থেকে অন্নপূর্ণা বেইজক্যাম্প। ৬ -৭ ঘন্টা ট্রেক।
-৭ম দিন
অন্নপূর্ণা বেইজক্যাম্প ঘুরে ব্যাম্বো চলে আসবো।
-৮ম দিন
ব্যাম্বো থেকে ঝিনু চলে আসব।
-৯ম দিন
ঝিনু থেকে হেটে পোখরা। পোখরা থেকে কাঠমুন্ডু চলে আসব সেদিনই।
-১০ম দিন
সারাদিন কাঠমুন্ডু ঘুরে বিকালের ফ্লাইটে ঢাকায় চলে আসব।
প্যাকেজে থাকছেঃ
-কাঠমুন্ডু থেকে সকল প্রকার যানবাহন খরচ।
-প্রতিদিন ৩ বেলা মূল খাবার।
-গাইড ফি
-থাকার খরচ।
প্যাকেজে থাকছে নাঃ
-প্লেন_ভাড়া
-রুট পারমিট
বাকি বিস্তারিত বুকিংয়ের পর আপনাকে জানিয়ে দেওয়া হবে।
রিফান্ড পলিসিঃ
* আয়োজকদের পক্ষ থেকে সমস্যা বা যেকোন কারণে ট্যুর ক্যান্সেল হলে ১০০% রিফান্ড পাওয়া যাবে।
* ট্যুরের ১ সপ্তাহ আগে বুকিং ক্যানসেল করলে ৮০% রিফান্ড পাওয়া যাবে।
* ট্যুরের ২-৬ দিন আগে বুকিং ক্যানসেল করলে ৪০% রিফান্ড পাওয়া যাবে।
* ট্যুরের ১ দিন আগে বা ট্যুরের দিন ক্যানসেল করলেও কোন রিফান্ড পাওয়া যাবে না।
* রিফান্ড বিষয়ে আপনার যাবতীয় সমস্যার কথা জানাতে ও তথ্য জানতে hi.travelbd@gmail.com-এ মেইল করতে হবে।
করোনা সতর্কতাঃ
* ট্যুরের সময়ে সঠিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে এবং সবসময় মাস্ক ব্যবহার করতে হবে।
* করোনার যেকোন লক্ষণ কারো মধ্যে দেখা গেলে তার ট্যুর সঙ্গে সঙ্গে ক্যানসেল করা হবে।