ঝালকাঠির সেরা কিছু রেস্টুরেন্ট, চালু হচ্ছে হোম ডেলিভারি সুবিধাও

দিদার হোটেল এন্ড রেষ্টুরেন্ট
ঝালকাঠিতে গিয়ে যদি আপনি ঝালকাঠির কোন ঐতিহ্যবাহী কোন দোকানে খাবার খেতে চান তাহলে দিদার হোটেল এন্ড রেস্টুরেন্ট হওয়া উচিত আপনার গন্তব্য। দীর্ঘ ষাট বছর যাবত পরিচালিত হচ্ছে এই রেস্টুরেন্টটি। পাকিস্তান আমলে আজিজ হাওলাদার শুরু করেন রেস্টুরেন্টটি আর তখন থেকে সুনাম ও খ্যাতির সাথে ঝালকাঠির মানুষের মজাদার খাবারের চাহিদা পূরণ করছে দিদার হোটেল এন্ড রেষ্টুরেন্ট।
নোহা গার্ডেন রেস্টুরেন্ট
শহরের ০৬ সদর রোডের মোর্শেদ কমপ্লেক্সে অবস্থিত নোহা গার্ডেন ঝালকাঠি'র স্থানীয়দের প্রিয় রেস্টুরেন্টের একটি। মেন্যুর মধ্যে আছে বিশালতা এবং খাবারও মানও ভাল। সকালের নাস্তায় যেমন রুটি বা পরোটার সাথে নেহারি থেকে কলিজা ভুনা সব পাবেন তেমনি দুপুরে ও রাতের খাবারে পাবেন ঝালকাঠি অঞ্চলের প্রায় সব ধরনের মাছের সমাহার। সামুদ্রিক মাছের স্বাদও নিতে পারবেন নেহা গার্ডেনে।
ফেসবুক পেইজঃ https://www.facebook.com/NohaGarden/

ফেসবুক পেইজ ও গ্রুপের মাধ্যমে নিজের তৈরী খাবারের প্রচারণা করছেন সুজানা।

ফেসবুক পেইজঃ https://www.facebook.com/Bakeddiary/ ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/289202359123998/
হোম কিচেন
ঝালকাঠি শহরে একটু ফাস্টফুড খুঁজছেন এবং বাসার হোম ডেলিভারি চান? তাহলে হোম কিচেন হতে পারে আপনার পছন্দ। ৪৩, থানা রোডে অবস্থিত হোম কিচেনে আছে বার বী কিউ চিকেন প্লেটার থেকে শুরু করে থাই স্যুপ বা চিকেন চাউমিন। নানা ধরনের পানীয়ও উপভোগ করতে পারেন। আমড়া'র জুস থেকে শুরু করে আছে লাচ্ছি বা কফি। আধুনিক ফাস্টফুডের সকল মেন্যুগুলো নিয়েই কাজ করছে প্রতিষ্ঠানটি।
খাবারের মেন্যু ও দাম দেখতে ঘুরে আসতে পারেন হোম কিচেনের ফেসবুক পেইজে: https://www.facebook.com/pg/Home.kitchen.jkt01 এছাড়া সাধনার মোড়ের মা-মনি হোটেল, আমতলা রোডে অবস্থিতো বার্গার ক্লাব, সদর চৌমাথার জম জম হোটেলেও একবার খাবার খেয়ে দেখতে পারেন।
সুত্রঃ ঝালকাঠি ফুডিস
লেখাঃ নাজমুস সাকিব


