ট্রাভেলবিডি হোটেল উইকলি : নতুন নিয়োগ ও লোভনীয় অফার দেশসেরা হোটেল-রিসোর্টগুলোতে
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : দেশজুড়ে হোটেল-রিসোর্টগুলোর দারুণ অফার নিয়ে ফের যাত্রা শুরু
করোনাকালীন দীর্ঘ সময় বন্ধ থাকার পর খুলতে শুরু করেছে হোটেলগুলো। বিভিন্ন অফার এবং চাকরির সুযোগও দিচ্ছে অনেক হোটেল।
এবারের ট্রাভেলবিডি হোটেল উইকলিতে রইলো সেরকম কিছু অফার ও চাকরির খবর : গত সপ্তাহের হোটেলের নানা আপডেট, খবর ও অফারগুলো জানতে ক্লিক করুন এখানে
চাকরির সুযোগ দিচ্ছে সারাহ রিসোর্ট
গাজীপুরের রাজাবাড়িতে অবস্থিত সারাহ রিসোর্ট খুলবে ১ জুলাই। সবুজে ঘেরা নান্দনিক এই রিসোর্টটিতে বর্তমানে রয়েছে কাজ করার সুযোগ। বেশ কয়েকটি পদে লোক নিচ্ছে তারা। জেনারেল ম্যানেজার, এক্সিকিউটিভ শেফ, চীফ ইঞ্জিনিয়ার, হিউম্যান রিসোর্স ম্যানেজার, রেস্টুরেন্ট ম্যানেজার, ফ্রন্ট ডেস্ক ম্যানেজার, গেস্ট রিলেশনশিপ অফিসার, স্টোর ইনচার্জসহ আরও বেশ কয়েকটি পদে লোক নিয়োগ করছে রিসোর্টটি। কাজের ক্ষেত্রে দেশের বাইরে অভিজ্ঞতাপ্রাপ্ত প্রার্থীরা গুরুত্ব পাবেন।অতিথি আপ্যায়নে প্রস্তুত কক্সবাজারের লং বীচ হোটেল
হোটেলে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ দিচ্ছে কক্সবাজারের লং বীচ হোটেল। ২ রাত ৩ দিনের জন্য প্রিমিয়ার রুম ভাড়া নেয়া যাচ্ছে মাত্র ৮,৯৯৯ টাকায়। ৫ বছরের নিচে শিশুর জন্য চার্জ একদম ফ্রি। এছাড়াও আছে ২ জনের জন্য ব্রেকফাস্ট, এয়ারপোর্ট থেকে আনা-নেওয়ার সুবিধা, সুইমিং পুল, জিম, বাচ্চাদের খেলার জায়গা, ২ দিনে ২ জনের জন্য ফ্রি স্ন্যাকস প্ল্যাটার। খাবারে রয়েছে ২০ শতাংশ ছাড়। যে কোনো সময় চেক-ইন এবং চেক-আউট করার সুযোগ।
এছাড়া লং বীচ হোটেলের ফেসবুক পেইজ https://www.facebook.com/LongBeachHotel/ এ গিয়েও যোগাযোগ করতে পারেন।
বাড়ি অথবা অফিসে বসেই মিলছে রিজেন্সি বিরিয়ানি
বাড়িতে অথবা অফিসে বসে নান্দনিক বিরিয়ানির স্বাদ পেতে ডেলিভারি চালু করেছে ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট। ২ জনের জন্য বিরিয়ানির মূল্য পড়বে ১৬৯০ টাকা, ৪ জনের জন্য বিরিয়ানির মূল্য পড়বে ৩,৩৫০ টাকা। ডেলিভারি দেয়া যাবে দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত। অর্ডারের জন্য ৬ ঘন্টা আগে জানাতে হবে। আপাতত বারিধারা ডিওএইচএস, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, নিকুঞ্জ ১ ও ২ এবং উত্তরাতে ডেলিভারি সার্ভিসটি পাওয়া যাচ্ছে।
খাবারে ফ্রি অফার নিয়ে এলো লং বীচ সুইটস ঢাকা
পরিবারের সাথে খাবার খাওয়ার আনন্দই অন্যরকম। এই আনন্দকে দ্বিগুণ করতে একটি খাবার কিনলে আরেকটি খাবার ফ্রি দেয়ার অফার দিচ্ছে লং বীচ সুইটস ঢাকা। খাবারের মেন্যু তালিকায় আছে- তান্দুরি প্ল্যাটার, রোস্টেড চিকেন, ফিশ এন্ড চিপস, মিক্সড গ্রিলড প্ল্যাটার। অফারটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ফ্রি ডেলিভারি পাওয়া যাবে গুলশান, বনানি, বারিধারা এলাকায়।
এছাড়াও তাদের ফেসবুক পেইজ https://www.facebook.com/longbeachsuites/ এও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন।
২ রাতের সাথে ১ রাত ফ্রি থাকার অফার দিচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা
ইন্টারকন্টিনেন্টাল ঢাকা দিচ্ছে দারুণ এক সুযোগ। দুই রাতের জন্য মূল্য পরিশোধ করে ৩য় রাত থাকতে পারছেন বিনামূল্যে। প্রতি রাতের জন্য রুম ভাড়া পড়বে ১৩,৫০০ টাকা। রুমের সাথে প্যাকেজ হিসেবে থাকছে- ব্রেকফাস্ট, ফুড এন্ড বেভারেজে ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ, হোটেলের সকল আউটলেটে ২৫ শতাংশ ছাড়, লন্ড্রি সার্ভিসে ২৫ শতাংশ ছাড়। অফারটি শুধু ১/২ জনের জন্য। অফারটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
নিরাপত্তা বিধান মেনে খুলেছে হোটেল সারিনা
সকল ধরনের নিরাপত্তা বিধান মেনে গ্রাহকদের জন্য খুলেছে হোটেল সারিনা। খাবারের নিরাপত্তায় তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়া যেন চিন্তামুক্ত হয় সেই লক্ষ্যে তারা ১০০ ভাগ নিরাপত্তা মেনে চলছে। তাদের স্ট্রিট সেভেনটিন ক্যাফে এ মুহূর্তে খোলা আছে। বাড়িতে বসেই এখন তাদের খাবার পাওয়া যাবে।
গত সপ্তাহের হোটেলের নানা আপডেট, খবর ও অফারগুলো জানতে ক্লিক করুন এখানে
বি:দ্র: আপনার হোটেল-রিসোর্ট/রেস্টুরেন্ট-এর যেকোনো অফার, ইভেন্ট, উদ্যোগ বা যেকোনো তথ্য ট্রাভেল বাংলাদেশের কাছে পাঠাতে পারেন hi.travelbd@gmail.com-এই ঠিকানায়।
নাবিলা বুশরা এস এম
