ট্রাভেলবিডি হোটেল উইকলি : ভ্যালেন্টাইনস ডে-কে ঘিরে মাসজুড়ে দারুণ সব অফার

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল: দেশের তারকা হোটেলগুলোর মাসব্যাপী আয়োজন

ট্রাভেলবিডি হোটেল উইকলি'র এই পর্বে থাকছে ফেব্রুয়ারিজুড়ে হোটেলগুলোর বর্নিল আয়োজনের কথা

ট্রাভেলবিডি হোটেল উইকলি'র এই পর্বে থাকছে ফেব্রুয়ারিজুড়ে হোটেলগুলোর বর্নিল আয়োজনের কথা। ছবি : ট্রাভেলবিডি


ফেব্রুয়ারি মাসজুড়ে রাজধানীসহ দেশের বেশ কয়েকটি হোটেল দিচ্ছে ভালোবাসা উদযাপনে দারুণ কিছু অফার। এ সপ্তাহের ট্রাভেল বিডি উইকলিতে থাকছে এমনই কিছু হোটেলের খবর :

ফেব্রুয়ারিজুড়ে সিক্স সিজনস হোটেলে বাফেট লাঞ্চ

নতুন বছরে রাজধানীর গুলশান-২ এ অবস্থিত সিক্স সিজনস হোটেল নিয়ে এসেছে দারুণ অফার। হোটেলের স্কাই পুলে বসে বন্ধু, পরিবার অথবা সহকর্মীদের সঙ্গে মিলে উপভোগ করতে পারবেন বাফেট লাঞ্চ।
 সিক্স সিজনস হোটেল

মাসজুড়ে দারুণ সব অফার। ছবি : সিক্স সিজনস হোটেল


প্রতি জনের জন্য বাফেট মূল্য পড়বে মাত্র ৪,৯৯৯ টাকা। সিলেক্টেড কার্ড থাকলে পাবেন বাই ওয়ান গেট থ্রি এর অফার। সামাজিক দূরত্ব বজায় রেখে সকল আয়োজনের ব্যবস্থা করা হয়েছে তাই আসন সংখ্যাও সীমিত।
ভালবাসা উদাযপিত হোক সিক্স সিজনস'-এ

ভালবাসা দিবসটি উদাযপিত হোক সিক্স সিজনস'-এ। ছবি : সিক্স সিজনস


এই অফারটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সিট বুক করতে অথবা বিস্তারিত জানতে 01987009831, 01987009810 নম্বরে অথবা সিক্স সিজনসের ফেইসবুক পেইজ https://www.facebook.com/SixSeasonsHotel -এ যোগাযোগ করা যাবে।

আমারি ঢাকার সঙ্গে ভালোবাসা দিবস উদযাপন

এই ভালোবাসা দিবসে প্রিয়জনের সঙ্গে রাত কাটুক রাজধানীর সবচেয়ে রোমান্টিক হোটেল আমারি ঢাকাতে। স্পেশাল দিনকে আরও স্পেশাল করতে ১৪ ফেব্রুয়ারির জন্য বুকিং দিয়ে ফেলতে পারেন হোটেলে।
আমারি ঢাকা'র ভ্যালেন্টাইন আয়োজন

আমারি ঢাকা'র ভ্যালেন্টাইন আয়োজন। ছবি : আমারি ঢাকা


দুজনের জন্য প্যাকেজে খরচ পড়বে ৬,৫০০ টাকা, খাবার ও পানীয়তে থাকবে ৫০ শতাংশ ছাড়। ছোট্ট সোনামণি সঙ্গে থাকলে প্যাকেজ পড়বে ১০,৯৯৯ টাকা, ব্রেকফাস্ট ও বাফেট ডিনারসহ। প্যাকেজে আরও থাকবে কমপ্লিমেন্টারি কেক, স্পা’র জন্য ৫০ শতাংশ ছাড়, লন্ড্রি সার্ভিসে ২০ শতাংশ ছাড়, রয়েছে ওয়াইফাই, ফিট সেন্টার ও সুইমিং পুল ব্যবহারের সুযোগ। বিস্তারিত জানতে 0255059620 নম্বরে, reservations.dhaka@amari.com ঠিকানায় ই-মেইল করে অথবা আমারি ঢাকার ফেইসবুক পেইজ https://www.facebook.com/1433070063644002/ -এ সরাসরি যোগাযোগ করা যাবে।

আমারি ঢাকায় বাই টু গেট টু অফার

নির্দিষ্ট কোনও খাবারের স্বাদ আলাদা করে ভুলতে বসেছেন? মজাদার স্বাদে খাবারের স্বরূপ আরও একবার ফিরিয়ে নিয়ে এসেছে আমারি ঢাকা। মসলাদার খাবার হোক অথবা স্পেশাল অন্য কোনও ডিশ- খাবারের স্বাদ তো অতুলনীয় থাকবেই। সিলেক্টিভ কার্ড সঙ্গে থাকলে পাচ্ছেন বাই টু গেট টু অফার। বিস্তারিত জানতে 017777719319 নম্বরে কল করে অথবা আমারি ঢাকার ফেইসবুক পেইজ https://www.facebook.com/1433070063644002 -এ সরাসরি যোগাযোগ করা যাবে।


ভালাবাসা দিবসকে ঘিরে অফার। ছবি : হোটেল সারিনা


হোটেল সারিনাতে ভালোবাসা দিবস উদযাপনের সুযোগ

ভালোবাসার মানুষের সঙ্গে মিলে উদযাপন করার সুযোগ নিয়ে এলো হোটেল সারিনা। তারা দিচ্ছে বেশ কয়েকটি প্যাকেজের অফার। রোমান্টিক রুম প্যাকেজে রয়েছে ৪টি কোর্স মেন্যু, মাত্র ৭,৯৯৯ টাকায়। রয়েছে লাঞ্চ, ব্রেকফাস্ট, পানীয়, ফ্রি ওয়াইফাই ব্যবহার ও এয়ারপোর্ট পিক-ড্রপ এর সুযোগ।
হোটেল সারিনায় ভালাবাসা দিবসকে ঘিরে অফার।

হোটেল সারিনায় ভালাবাসা দিবসকে ঘিরে অফার। ছবি : হোটেল সারিনা


বিস্তারিত জানতে 01730020330তে কল করে অথবা ফেইসবুক পেইজ https://www.facebook.com/126207604139898 এ সরাসরি যোগাযোগ করা যাবে।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা'তে বারবিকিউ 

খোলা আকাশের নিচে, পুলের পাড়ে বসে ধোঁয়া ওঠা বারবিকিউ এর অভিজ্ঞতা নিতে চলে আসতে পারেন রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে। প্রতিজনের জন্য খরচ পড়বে মাত্র ৩,৭০০ টাকা। এ সুযোগ উন্মুক্ত থাকবে শুধু মঙ্গল ও বুধবার।
নতুন রূপে ফিরেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের ভ্যালেন্টাইন আয়োজন।

নতুন রূপে ফিরেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের ভ্যালেন্টাইন আয়োজন। ছবি : হোটেল ইন্টারকন্টিনেন্টাল


সিলেক্টেড কার্ড থাকলে পাবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। বিস্তারিত জানতে +880 2 55663030 নম্বরে কল করে অথবা হোটেলের ফেইসবুক পেইজ https://www.facebook.com/263792594211541 -এ সরাসরি যোগাযোগ করা যাবে।

দা ওয়েস্টিন ঢাকা'তে ফ্রি বাফেট জেতার সুযোগ

এই ভ্যালেন্টাইনে ফ্র্যান্ড ব্যুলেভার্ড অনলাইন থেকে ৫ হাজার বা তার বেশি টাকার কেনাকাটা করলে মিলবে দ্য ওয়েস্টিন ঢাকা'তে ফ্রি বাফেট জেতার সুযোগ। প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্তগুলো হয়ে উঠবে আরও রঙিন।
গুলশানস্থ দেশের স্বনামধন্য তারকা হোটেলটির আয়োজন।

গুলশানস্থ দেশের স্বনামধন্য তারকা হোটেলটির আয়োজন। ছবি : দ্য ওয়েস্টিন


বিস্তারিত জানতে তাদের ফেইসবুক পেইজ  https://www.facebook.com/123834110999011 এ সরাসরি যোগাযোগ করা যাবে।

রোজভিউ হোটেলে চার রাতে বুফের সুযোগ

সিলেট শহরের রোজভিউ হোটেলে মিলছে মাত্র ৯৯৯ টাকায় চার রাত বুফেতে খাওয়ার সুবর্ণ সুযোগ। এ অফার থাকে বুধ থেকে শনিবার পর্যন্ত। ৫-১০ বছর বয়সী শিশুদের জন্য খরচ প্রতিজনে ৫৯৯ টাকা। ৫ বছরের নিচের বয়সী শিশুদের জন্য খরচ লাগবে না। ডিনারের সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত।
চায়ের দেশের রোজভিউ হোটেলের ভ্যালেন্টাইন আয়োজন।

চায়ের দেশের রোজভিউ হোটেলের ভ্যালেন্টাইন আয়োজন। ছবি : সিলেট শহরের রোজভিউ হোটেল


 বিস্তারিত জানতে 01972787878, 01977 200701-3 কল করে অথবা তাদের ফেইসবুক পেইজ https://www.facebook.com/167615093380025-এ সরাসরি যোগাযোগ করা যাবে।  

নাবিলা বুশরা   এস এম 


Click Here To See More