তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় ব্র্যান্ড ইয়েলো
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ইয়েলো ফ্যাশন ব্র্যান্ডের ছাপ
ফ্যাশন জগতে পরিবর্তনের ছোঁয়া এনেছে ইয়েলো ফ্যাশন। ছবি : এপারেল নিউজ
আদিকাল থেকেই পোশাক মানুষের অন্যতম প্রয়োজন। সময়ের সাথে সাথে শুধু প্রয়োজন নয়, সুন্দর পোশাক মানুষের রুচিশীলতার বাহক হয়ে দাঁড়িয়েছে। নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে কে না চায়! আর আপনি যদি হয়ে থাকেন একজন ফ্যাশন সচেতন মানুষ, তাহলে ফ্যাশনের সাথে তাল মিলিয়ে নতুন পোশাকের খুঁটিনাটি জানতে বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন হাউজগুলোর খোঁজখবর রাখা আপনার অপরিহার্য!
বর্তমানে বাংলাদেশের পোশাকের ব্র্যান্ডগুলো দেশের মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে চলছে সফলতার সাথে। দেশীয় ফ্যাশন হাউজগুলো তাদের সৃজনশীলতা, নতুনত্ব, পোশাকের বৈচিত্র্য নিয়ে জায়গা করে নিয়েছে এদেশের মানুষের মনে।
বাংলাদেশের পোশাকের ব্র্যান্ডের মধ্যে 'ইয়েলো' এক অনন্য নাম। ২০০৪ সালে ফ্যাশন জগতে যাত্রা শুরু করা ব্র্যান্ডটি ইতোমধ্যে মানুষের মনে জায়গা করে নিয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই ব্র্যান্ড দারুণ জনপ্রিয়।
ইয়েলো ব্রাঞ্চ। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক মানের কাপড়, ভিন্নধর্মী নকশা ও বৈচিত্র্য অন্যান্য ব্র্যান্ড থেকে ইয়েলোকে আলাদা করেছে। মাত্র ষোল বছরের ব্যবধানে বাংলাদেশসহ পাকিস্তানে ইয়েলোর মোট ১৯টি শাখা রয়েছে। বাংলাদেশে রয়েছে মোট ১৫টি শাখা এবং পাকিস্তানে ৪টি। এর মধ্যে বসুন্ধরা সিটি কমপ্লেক্স, চট্টগ্রাম এবং যমুনা ফিউচার পার্কে ইয়েলোর সবচেয়ে বড় শাখাগুলো অবস্থিত। এছাড়া রয়েছে অনলাইন সুবিধা। অনলাইনে প্রতিদিন ২৪ ঘণ্টাই বাড়িতে বসে নিজের পছন্দের পোশাক অর্ডার করতে পারবেন।
ইয়েলো মূলত বাংলাদেশের বিখ্যাত আমদানি-রপ্তানির কোম্পানী 'বেক্সিমকো' গ্রুপের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান। বেসরকারি ফ্যাশন হাউজ ইয়েলোর প্রতিষ্ঠাতা সালমান এফ রহমান। ইয়েলোর সবচেয়ে বড় অর্জন আন্তর্জাতিক অঙ্গনে এর জনপ্রিয়তা। ২০১৪ সালে বেক্সিমকো ২০১৫ সালের শুরুতে দুবাই, টরন্টো এবং নিউ ইয়র্কে এবং ২০১৫ সালের মাঝামাঝিতে সিউলে তাদের নতুন ব্রাঞ্চ খোলার ঘোষণা দিয়েছে।
সাধারণত বাংলাদেশ ও পাকিস্তান দুই জায়গায়ই পোশাক ডিজাইনের ক্ষেত্রে ইয়েলো ছয়টি ঋতুকে প্রাধান্য দেয়। তবে পহেলা বৈশাখ ও দুর্গা পূজার কথা মাথায় রেখে নতুনত্ব আনার চেষ্টা করে যাচ্ছে এই ফ্যাশন হাউজ। ইয়েলোতে পাবেন পুরুষ ও নারীর পাশাপাশি বাচ্চাদের পোশাকও।
পুরুষদের জন্য রয়েছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, জিন্স, টি-শার্ট, ফতুয়া, পায়জামা, পোলো শার্ট, কোট ইত্যাদি। নারীদের জন্য রয়েছে টপস, সালোয়ার কামিজ, পালাজ্জো। বাচ্চাদের জন্য রয়েছে টপস, ফ্রক, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ইত্যাদি। এছাড়া পাওয়া যাবে পুরুষ ও মহিলাদের জন্য সুগন্ধি এবং সুগন্ধিযুক্ত মোম। এছাড়া এখানে শার্টের কলার, হাতা, রঙ, সাইজ দিয়ে নিজের পছন্দমত শার্টের ডিজাইন করে অর্ডার দেওয়া যায়।
বাংলাদেশে ইয়েলোর ব্রাঞ্চসমূহ নিচে দেয়া হল :
১। গুলশান ফ্ল্যাগশিপ স্টোর ঠিকানা : প্লট ১২৮, ব্লক- সি ই এন (এইচ), গুলশান এভিনিউ, ঢাকা-১২১২ মোবাইল নং- ০১৭৫৫৫৮৭৯১১
২। ধানমন্ডি ফ্ল্যাগশিপ স্টোর ঠিকানা : হাউজ ১৭, রোড ০২, ধানমন্ডি ফোন নং- ০২৮৬১৮২২০
৩। মিরপুর ফ্ল্যাগশিপ স্টোর ঠিকানা : নর্দান লায়ন্স আর পি টাওয়ার, ব্লক-ডি, মিরপুর-২ মোবাইল নং- ০১৭৫৫৫৩২১৮৩
৪। পিংক সিটি স্টোর ঠিকানা : দোকান নং-১৪-১৯ এবং ২৪-২৯, হাউজ ১৫(সি ই এন), রোড ১০৩, গুলশান এভিনিউ, গুলশান-২ মোবাইল নং- ০২৮৮৮১৩৭৬
৫। বসুন্ধরা সিটি স্টোর ঠিকানা : দোকান নং-৫৬,৫৭,৫৮,৬৭,৬৮,৬৯, লেভেল ০১, ব্লক-এ, পান্থপথ। মোবাইল নং- ০১৭৯৭৩২০৯৪৯
৬।যমুনা ফ্ল্যাগশিপ স্টোর ঠিকানা : দোকান নং- ১৮,১৯,২০, ব্লক-ডি, লেভেল ০১, ক-২৪৪, প্রগতি সরণি, বারিধারা, ঢাকা। মোবাইল নং- ০১৭৮৫৯০৬৮৯৮
৭। বনানী স্টোর ঠিকানা : হাউজ ৮২, রোড ১১, ব্লক-ডি, লিন্টু সেন্টার, বনানী। মোবাইল নং-০২৯৮২১৭১২
৮। উত্তরা স্টোর ঠিকানা : হাউজ ১৫, সেক্টর ০৭, সোনারগাঁও জনপথ, উত্তরা। মোবাইল নং- ০২৮৯৫৬১৩৭
৯। উত্তরা ফ্ল্যাগশিপ স্টোর ঠিকানা : হাউজ ১৭, সেক্টর ১৩, সোনারগাঁও জনপথ, উত্তরা। মোবাইল নং- ০২৮৯৯১৮২১
১০। মগবাজার স্টোর ঠিকানা : ৭০, আউটার সার্কেল রোড, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড, মগবাজার। মোবাইল নং- ০২৯৩৫৭৮১২
১১। মোহাম্মদপুর ফ্ল্যাগশিপ স্টোর ঠিকানা : ০৩, রিং রোড, মোহাম্মদপুর (জাপান গার্ডেন সিটির বিপরীতে। মোবাইল নং- ০১৭৫৫৫৩৩৫৪৩
১২। বেইলী রোড স্টোর ঠিকানা : নাভানা বেইলী স্টার,হাউজ ০৯, দোকান নং-২৪, নিউ বেইলী রোড, রমনা। মোবাইল নং- ০২৯৩৩০৭৭২
১৩। বেইলী রোড স্টোর (২) ঠিকানা : ১/১ নিউ বেইলী রোড, ঢাকা। মোবাইল নং- ০১৭১৩২৭৪৩০৩
১৪। ওয়ারী স্টোর ঠিকানা : ১৭/এ, র্যাঙ্কিন স্ট্রিট, ঢাকা। মোবাইল নং- ০১৮৩৬০০৪১৫৬
১৫। চট্টগ্রাম স্টোর ঠিকানা : সানমার ওশেন সিটি, দোকান নং-৭,৮,৯, বেসমেন্ট লেভেল ৯৯৭, পূর্ব নাসিরাবাদ। মোবাইল নং- ০১৭৯৫৩৩৩২২২
পাকিস্তানে রয়েছে ৪ টি ব্রাঞ্চ। এগুলো হল : ১। জমজমা বুলেভার্ড, করাচি ২। ডলমেন মল, তারিক রোড, করাচি ৩। ডলমেন সিটি মল ক্লিফটন, করাচি ৪। এম এম আলম রোড, লাহোর।
ডেলিভারি : অনলাইনে অর্ডার করলে ৫-৮ দিনের মধ্যে দেশের যে কোন জায়গায় বসে পেয়ে যাবেন আপনার পণ্যটি। অর্ডার করা পণ্যে কোনো সমস্যা থাকলে ডেলিভারির ১৫ দিনের মধ্যে পণ্যটি বদলানো যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই রসিদ থাকার পাশাপাশি পণ্যের প্যাকেট, ট্যাগ এগুলো থাকতে হবে এবং ব্যবহৃত পণ্য বদলানো হবে না। সুলভ মূল্য ও পোশাকের বৈচিত্র্য সেই সাথে আন্তর্জাতিক খ্যাতি ইয়েলোকে নিয়ে গিয়েছে সাফল্যের চূড়ায়। অনলাইনে যোগাযোগ করতে পারবেন ওয়েবসাইট এবং ফেইসবুক লিঙ্কের মাধ্যমে।
ওয়েবসাইট : http://www.yellowclothing.net
ফেইসবুক : https://www.facebook.com/YellowClothing