নগরায়ণের বাইরে কিছুটা সময় পুবাইল রিসোর্ট ক্লাবে, গাজীপুর
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : প্রকৃতির কোলে অনিন্দ্যসুন্দর এক রিসোর্ট
শান্ত ও নিবির পরিবেশে পুবাইল রিসোর্ট ক্লাব, গাজীপুর। ছবি : বিডিবুকিং ডট কম
বিস্তীর্ণ ভূমিতে অপরুপ এক রিসোর্ট
গাজীপুর জেলার ভাদুনে পুবাইল রিসোর্ট ক্লাব অবস্থান। ঢাকা থেকে ৩২ কিলোমিটার দূরে এই রিসোর্ট। শিকদার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান স্থানীয়দের কাছ থেকে ৩০ বিঘা জমি কিনেন, আর এই জমির ওপরই নির্মাণ করা হয় এই পুবাইল রিসোর্ট ক্লাব। শহরের যানবাহনের শব্দ এড়াতে আর এক শান্তির পরিবেশ গড়ে তুলতে অনেক পরিকল্পনা করে এখানে নির্মাণ করা হয়েছে পুবাইল রিসোর্ট ক্লাব। ঢাকা থেকে কাছেই অল্প দূরত্বে অবস্থিত এই রিসোর্টে কোলাহল এড়াতে বেশ খোলা মেলা ভাবেই তৈরি করা হয়েছে। গাছপালার ডালে ডালে ডাকে পাখি, আছে মুক্ত বাতাস, ভোর বেলার শীতল পরিবেশের সাথে হতে পারে এক সুন্দর শুরু। জলাধারের পাশ দিয়ে সাজানো সারি সারি নারিকেল গাছ যোগ করেছে এক অন্য মাত্রা।
বিনোদনের জন্য যা যা রয়েছে :
- সুইমিংপুল : প্রাকৃতিক পরিবেশের সাথে রিসোর্টে আছে সুইমিংপুলের ব্যবস্থা। প্রকৃতির ছোঁয়ায় পুলের শীতল পানিতে গা ভেজাতে কার না ভাল লাগবে!
- অস্থায়ী আর্ট গ্যালারি : রিসোর্টে আছে মিনি আর্ট গ্যালারীও। তাই শুধু প্রকৃতিকে নয়, বরং মনের সুন্দর চোখ দিয়ে উপভোগ করতে পারবেন শিল্পীর দৃষ্টিভঙ্গি।
- ফিটনেস সেন্টার : রিসোর্টে আছে ফিটনেস সেন্টারও। তাই সুস্থ-সুন্দর শরীর নিয়ে কোনো চিন্তা করতে হবে না। রিসোর্টে ঘুরতে এসেও নিজেকে ফিট রাখতে পারবেন সহজেই।
- শিশুদের খেলার মাঠ : শিশুদের জন্য থাকছে খেলার মাঠ। নগরায়ণের এই যুগে খেলার মাঠের মতো ফাঁকা জায়গা আজকাল দেখাই যায় না। তাই রিসোর্টের ভিতরে সব কিছুর পাশাপাশি রাখা হয়েছে খেলার মাঠের সুবিধা।
- কিডস ক্লাব : বাচ্চাদের জন্য আছে কিডস ক্লাবের ব্যবস্থা। তাই বড়দের পাশাপাশি ছোটরাও রিসোর্টের সব ধরনের বনোদন ব্যবস্থা থেকে বাদ পড়ছে না।
- খেলার সরঞ্জাম : আছে ব্যাডমিন্টন খেলার সরঞ্জাম। তাই অতিথিরা রাতের বেলায় কিংবা যখন চান খেলতে পারবেন ব্যাডমিন্টন। টেনিস খেলার সরঞ্জামও আছে পুবাইল রিসোর্ট ক্লাবে।
- শিশুদের খেলার সরঞ্জাম : শিশুদের খেলার জন্য আছে সরঞ্জাম। ঘরের বাইরে খেলার মতো সুযোগ করে দিয়েছে এই পুবাইল রিসোর্ট ক্লাব।
- মিনি মার্কেট : রিসোর্টে আছে মিনি মার্কেট। ঘুরে গিয়ে কিছু কেনাকাটাও করে নিতে পারবেন রিসোর্ট থেকে।
- ম্যাসাজ চেয়ার : পুবাইল রিসোর্ট অতিথিদের সর্বোচ্চ সেবা দিতে ব্যবস্থা করেছে ম্যাসাজ চেয়ারের। চেয়ারে বসেই আপনি নিতে পারবেন ম্যাসাজের সুবিধা।
- ওয়াটার পার্ক : রিসোর্টে আছে ওয়াটার পার্ক, যা এই রিসোর্টের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে।
- সাউন্ডপ্রুভ রুম : পুবাইল রিসোর্ট ক্লাবে আছে সাউন্ডপ্রুভ রুম।
ছবি : সংগৃহীতএসব ছাড়াও রিসোর্টে আছে মিনি শপ, নো-স্মোকিং রুম, আউটডোর পুল, বাগান, পিকনিক এরিয়া, রেস্টুরেন্টসহ আরও অনেক কিছু।
রিসোর্টের অন্যান্য সুবিধা সমূহ :
- ২৪ ঘন্টা নিরাপত্তা, ডেস্ক সার্ভিস।
- ফ্রি পার্কিং ব্যবস্থা।
- শিশু নিরাপত্তা গেইট।
- সিসি ক্যামেরা দ্বরা চারপাশে নজরদারি করা হয়ে থাকে।
- প্রতিদিন হাউসকিপিং।
- অগ্নি নির্বাপক যন্ত্র।
- ফ্রি ওয়াইফাই সুবিধা।
- ভি আই পি রুম সুবিধা ইত্যাদি
- আছে ফ্যাক্স, ফটোকপি করার সুবিধাও।
- ভাড়া : ৭,১৫৫ টাকা প্রতি রাত।
- অতিথি ২ জন।
- কুইন সাইজ বেড।
- ওয়াইফাই সুবিধা।
- ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এর অন্তর্ভুক্ত।
- বেসিক রুম সার্ভিস কিন্তু থাকছে না সংযুক্ত বাথরুম।
- চেক ইন : দুপুর ২টা
- চেক আউট : দুপুর ১২টা
- ভাড়া : ১২২১৫ টাকা প্রতি রাত।
- গার্ডেন ভিউ শীতাতপ নিয়ন্ত্রিত উডেন রুম।
- অতিথি ২ জন।
- কুইন সাইজ বেড ১ট।
- ফ্ল্যাট স্ক্রিন টিভি, সেফটি ডিপো্সিট বক্স, ফ্রিজ, ডেস্ক, হেয়ার ড্রায়ার আছে।
- বারান্দা, সংযুক্ত বাথরুম।
- রুম সার্ভিস ও ওয়াইফাই সুবিধা।
- ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অন্তর্ভুক্ত।
- চেক ইন : দুপুর ১টা
- চেক আউট : দুপুর ১২টা
- ভাড়া : ১৯,৮০৫ টাকা প্রতি রাত।
- গার্ডেন ও লেক ভিউ শীতাতপ নিয়ন্ত্রিত উডেন রুম।
- অতিথি ২ জন, ব্যবস্থা আছে ৩ জনের।
- কিং সাইজ বেড ১টি।
- ফ্ল্যাট স্ক্রিন টিভি, সেফটি ডিপো্সিট বক্স, ফ্রিজ, ডেস্ক, হেয়ার ড্রায়ার আছে।
- বারান্দা, সংযুক্ত বাথরুম।
- রুম সার্ভিস ও ওয়াইফাই সুবিধা।
- ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অন্তর্ভুক্ত।
- চেক ইন : দুপুর ২টা
- চেক আউট : দুপুর ১২টা
- অতিরিক্ত চার্জ সাপেক্ষে এয়ারপোর্ট থেকে পিক আপ সার্ভিস।
ছবি : সংগৃহীতদুই বেডরুম ফ্যামিলি কটেজ :
- ভাড়া : ৩৭,৫১৫ টাকা প্রতি রাতের জন্য।
- গার্ডেন ও লেক ভিউ শীতাতপ নিয়ন্ত্রিত উডেন রুম।
- অতিথি ৪ জন, থাকার ব্যবস্থা আছে ৬ জনের।
- কিং সাইজ বেড ১টি।
- ফ্ল্যাট স্ক্রিন টিভি, সেফটি ডিপো্সিট বক্স, ফ্রিজ, ডেস্ক, হেয়ার ড্রায়ার আছে।
- বারান্দা, সংযুক্ত বাথরুম।
- রুম সার্ভিস ও ওয়াইফাই সুবিধা।
- ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অন্তর্ভুক্ত।
- চেক ইন : দুপুর ২টা
- চেক আউট : দুপুর ১২টা
- অতিরিক্ত চার্জ সাপেক্ষে এয়ারপোর্ট থেকে পিক আপ সার্ভিস।
মোবাইল : +৮৮০১৭০৫-৫৫৫৮৮৮
ই-মেইল : info@pubailresortclub.com
মেসেঞ্জার : https://m.me/PubailResortClub?fbclid=IwAR1aGTdYaVUEdWFrtp5lJuMXYvhjIqHcFUA4gctZ1acltOx02XmV0lhzLN8
ফেইসবুক পেইজ : https://www.facebook.com/PubailResortClub/
তথ্যসূত্র : http://www.pubailresortclub.com/?fbclid=IwAR3U4Ct4yT9RLPCgMv-A76SqY2UHSXcGJYCtHVRS1qbXJWI5RopJdGPF8tc https://www.a-hotel.com/bangladesh/198776-gazipur/5788379-1-pubail-resort-club/