পায়রাবন্দ : বেগম রোকেয়ার স্মৃতি বিজড়িত স্থান

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : উপমহাদেশে বিশেষভাবে পরিচিত এই পায়রাবন্দ গ্রাম

Pairaband-Rangpur বেগম রোকেয়ার ভাস্কর্য, রংপুর জেলার পায়রাবন্দ গ্রাম। ছবি : ভ্রমণ গাইড

বাংলা তথা উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত ছিলেন তিনি। বাংলাদেশে নারী শিক্ষার মশাল জ্বেলেছিলেন এই মহীয়সী। এই অঞ্চলের নারী জাগরণের অগ্রদূত বলা হয় তাকে। পিছিয়ে পরা নারীদের বর্তমান সমাজে যে অবস্থা অর্জিত হয়েছে তার পেছনে সর্বোচ্চ অবদান বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন-এর। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। রংপুরের পায়রাবন্দ গ্রামের বাড়িতে বেগম রোকেয়ার শৈশব, কৈশোর কেটেছিল। তাঁর বাবা ছিলেন পায়রাবন্দের জমিদার। তাই বেগম রোকেয়ার বাড়ি পায়রাবন্দ জমিদারবাড়ি নামেও পরিচিত। রংপুর শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরেই অবস্থিত বেগম রোকেয়ার বাড়ি। বাড়িটি অষ্টাদশ শতাব্দীর দিকে প্রতিষ্ঠিত হয়।

এটি বর্তমানে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক তালিকার অন্তর্ভুক্ত। পুরো বাড়িটি প্রাচীর দিয়ে ঘেরা। দেয়ালের ফলক দেখে বোঝা যায় যে বেষ্টনী প্রাচীরটি ১৯৯৫ সালের ৫ই ডিসেম্বর স্থাপন করা হয়। মূল দরজা পেরিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙ্গা দেয়াল, পিলারসহ আরও ধ্বংসাবশেষ। বাড়ির কোনো অংশই আর অক্ষত অবস্থায় নেই। অথচ আজ থেকে প্রায় ১৪০ বছর আগে এখানে একটি জমিদার বাড়ি ছিল। আর সেই বাড়ি আলো করে জন্মগ্রহণ করেছিলেন বাংলার নারী শিক্ষার পথিকৃৎ বেগম রোকেয়া। সাদা রঙের উঁচু ভিতের ওপর একটি ফলক দেখতে পাওয়া যায়। ফলকে বেগম রোকেয়ার নাম, জন্ম ও মৃত্যু সাল লেখা রয়েছে। ফলকটি স্থাপন করেছিলেন বেগম সুফিয়া কামাল।

begum rokeya home বেগম রোকেয়ার স্মৃতি বিজরিত বাড়ি। ছবি : সংগৃহীত

এছাড়াও এখানে বিভিন্ন গাছ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে একটি জলপাই গাছ লাগিয়েছিলেন। বেগম রোকেয়ার বাবার সম্পত্তি ছিল প্রায় সাড়ে তিনশ বিঘা। কিন্তু এখন সেগুলো বিভিন্ন মানুষের দখলে। এছাড়া সরকারি উদ্যোগে বেগম রোকেয়ার স্মরণে একটি স্মৃতিকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এটি তাঁর বাড়ির কাছাকাছি অবস্থিত। তাঁর পৈতৃক ভিটায় ৩ দশমিক ১৫ একর জমির ওপর এটি স্থাপন করা হয়েছে । ১৯৯৭ সালের ২৮ জুন এই স্মৃতি কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। এরপর ২০০১ সালের পহেলা জুলাই এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৪ সালে স্মৃতি কেন্দ্রের দায়িত্ব দেয়া হয় বাংলা একাডেমিকে। ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্মৃতিকেন্দ্র বেশ কয়েক বছর বন্ধ ছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে পুনরায় এটি চালু করা হয়। স্মৃতিকেন্দ্রের প্রাঙ্গনে বেগম রোকেয়ার একটি ভাস্কর্য রয়েছে। সেই চিরচেনা মুখ, শাড়ি ও চশমা।

এখানে আরও আছে একটি পুকুর। পুকুরপাড়ে বাঁধাই করা বসার জায়গাও আছে।  এছাড়া আশেপাশে অনেক গাছপালা রয়েছে। স্মৃতি কেন্দ্রের মূল ভবনটি ১৪ হাজার ৭১০ বর্গফুট। স্মৃতি কেন্দ্রের ভেতরে রয়েছে অফিস, গবেষণা কেন্দ্র এবং আধুনিক গেস্ট হাউজ। লাইব্রেরিতে প্রায় ১০ হাজার বই রয়েছে। সেই সাথে ৫০ জন পাঠক একসাথে বসে পাঠ করার সুবিধা রয়েছে। এছাড়া রয়েছে ১০০টি আসনের একটি সেমিনার। স্মৃতি কেন্দ্রে আরও রয়েছে একটি আধুনিক মিলনায়তন। মিলনায়তনে ২৬০টি আসন রয়েছে।

begum rokeya ছবি : সংগৃহীত[

প্রতি বছর জেলা প্রশাসনের উদ্যোগে ৯ই ডিসেম্বর 'বেগম রোকেয়া মেলা' অনুষ্ঠিত হয়। মেলাটি ৯-১১ ডিসেম্বর, এই তিনদিন স্থায়ী হয়। মেলায় বেগম রোকেয়ার রচিত বিভিন্ন বইও বিক্রি করা হয়। মেলা ছাড়াও দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এখানে ঘুরতে আসেন। পরিশেষে, বেগম রোকেয়া বেঁচে না থাকলেও তাঁর আদর্শ বেঁচে থাকবে আজীবন। তিনি যে শিক্ষার আলো দেখিয়েছিলেন এই দেশের নারী সমাজকে, সেই আলোতে আজ আলোকিত হাজারো নারী। তারা আজ আর বন্দি নেই। এখন তারা দুই চক্রের যানবাহনের মত পুরুষের পাশাপাশি কাজ করে যাচ্ছে। রংপুর এসে পায়রাবন্দ না এলে যেন অপূর্ণতা রয়েই যায়। সময় করে ঘুরে আসতে পারেন এই মহীয়সী নারীর জন্মস্থান থেকে। তাঁর স্মৃতি বিজড়িত জন্মস্থান, তাঁর ভাস্কর্য যেন পথের ক্লান্তি দূর করে দেবে নিমিষেই।  


তথ্যসূত্র : https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%97%E0%A6%AE_%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%95%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0_%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF https://bangla.tourtoday.com.bd/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6-%E0%A6%B0%E0%A6%82%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0/ http://payrabondup.rangpur.gov.bd/site/tourist_spot/1fac6fc0-18ff-11e7-9461-286ed488c766/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%97%E0%A6%AE%20%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%95%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%20%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8,%20%E0%A6%AA%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6 https://www.banglatribune.com/country/news/395273/%E0%A7%A7%E0%A7%AA-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%95%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0 http://www.rangpurdiv.gov.bd/site/tourist_spot/d0fdafc2-fd66-42ac-98ef-0e374fe122af/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%97%E0%A6%AE%20%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%95%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%20%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0: https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%97%E0%A6%AE_%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%95%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE_%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF_%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0 https://www.banglanews24.com/national/news/bd/539336.details