ফ্রিল্যান্ড : পোশাকে মুক্তমনা শিল্পের বহি:প্রকাশ

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : পোশাকের মানের দিকে বরাবরই বেশি নজর দেয় ফ্রিল্যান্ড

freeland ছবি : ফ্রি]ল্যান্ড

 ফ্রিল্যান্ড-একটি ইংরেজি শব্দ। এর অর্থ দাঁড়ায় 'মুক্ত জমি'। সত্যিকারের জমি না হলেও পোশাকের জমিনে মুক্তভাবে বিচরণ করতে বাংলাদেশে 'ফ্রিল্যান্ড' ফ্যাশন ব্র্যান্ড যাত্রা শুরু করে ২০০৩ সালে। তরুণ প্রজন্মের মাঝে দারুণ জনপ্রিয় ব্র্যান্ডটির পেছনে  ছিলেন প্রতিষ্ঠাতা এএফএম তাশাদুর রহমান। ফ্রিল্যান্ডের পোশাকে বৈশিষ্ট্য হচ্ছে তারা পোশাকের পরিমাণের চেয়ে পোশাকের মানের দিকে বেশি নজর দেয়। মুক্তি, পরিবর্তন ও রোমাঞ্চ এই তিনটি বিষয়কে মাথায় রেখে পোশাকের নকশা করে ফ্রিল্যান্ড। প্রতিটি পোশাকের নকশার ভিন্নতা এবং উজ্জ্বল রঙের ব্যবহার পোশাকে নতুন মাত্রা যোগ করে। ফ্রিল্যান্ডে তরুণদের কথা বিশেষভাবে মাথায় রেখে চমৎকার সব পোশাকের আয়োজন করা হয়েছে। ছেলেদের পোশাকের তালিকায় রয়েছে শার্ট, টি-শার্ট, পোলো, পাঞ্জাবি, প্যান্ট, জিন্স, টাই। আরও রয়েছে ঘড়ি এবং রোদ চশমার দারুণ সংগ্রহ।

freeland ছবি : ফ্রিল্যান্ড

 মেয়েদের জন্য রয়েছে টপস, শার্ট, ড্রেস, জিন্স, লেগিংস, প্যান্ট ইত্যাদি। মেয়েদের জুতা এবং রোদ চশমাও পাওয়া যাবে এখানে।

ফ্রিল্যান্ডের শাখাগুলো নিচে দেওয়া হল :

১। লেভেল-৭, ব্লক-এ, বসুন্ধরা সিটি শপিং মল পান্থপথ, ঢাকা। ফোন নং- ৯১৪৩০২৩, ৯১১৯৪৯৭

২। লেভেল-১, ব্লক-ডি, বসুন্ধরা সিটি শপিং মল পান্থপথ, ঢাকা। ফোন নং-৯১১৪৮২৬

৩। নিচ তলা, ব্লক- বি, যমুনা ফিউচার পার্ক, ঢাকা ফোন নং-৯৮২৩০২৮

৪। ২য় তলা, ব্লক-১ এ, যমুনা ফিউচার পার্ক, ঢাকা ফোন নং- ৯৮২৩০৫৬

৫। সনি সিনেমা হল, ৩য় তলা, চিড়িয়াখানা রোড, মিরপুর-২, ঢাকা

৬। ১০, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর-৯, উত্তরা, ঢাকা ফোন নং- ৫৫০৮০৬১৩

৭। জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্স, ২য় তলা, রংপুর ফোন নং- ০৫২১৫৬২৪৫

৮। সুরভি উদ্যান, কাছারী বাজার, রংপুর মোবাইল নং- ০১৮১২৭৮৭৫২০ শো-রুম ছাড়াও অনলাইনে বসেই অর্ডার করতে পারবেন আপনার পছন্দের পণ্য। ঢাকার ভেতরে ডেলিভারি হতে সাধারণত ৩ দিন এবং ঢাকার বাহিরে ৫ দিন সময় লাগে।

তবে সাধারণত তারা ২ দিনের মধ্যে ঢাকার ভেতরে এবং ৩ দিনের মধ্যে ঢাকার বাহিরে ডেলিভারি দেয়ার চেষ্টা করে থাকে। বিকাশ, ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ব্র্যাক ব্যাংক কার্ড, সিটি ব্যাংক কার্ড, ইউপে, আইপে, এম ক্যাশ, টি ক্যাশ দিয়ে পণ্যের মূল্য পরিশোধ করা যাবে।

দেশের বাইরে থেকেও ফ্রিল্যান্ডের দারুণ সব পোশাক পেতে পারবেন। ডিএইচএল বা ফেডেক্সের মাধ্যমে বিদেশে পণ্য পাঠানো হয়। অর্ডার করার ৭ দিনের মধ্যে পণ্য হাতে পাওয়া যাবে। এক্ষেত্রে অর্ডার করার সময় নিজের ই-মেইল আইডির পাশাপাশি ভিসা কার্ড, মাস্টার কার্ড, অ্যামেক্স ডেবিট বা ক্রেডিট কার্ডের যে কোন একটি দিয়ে মূল্য পরিশোধ করা যাবে। কোনো পণ্যে সমস্যা থাকলে তা অবশ্যই পণ্য কেনার ১৫ দিনের মধ্যে বদলে নেয়া যাবে। ১৫ দিনের বেশি হলে পণ্যে সমস্যা থাকলেও তা বদলানো হবে না। পণ্য অবশ্যই অব্যবহৃত হতে হবে, কোনো দাগ লাগানো যাবে না এবং যেকোনো কার্ড বা মোড়ক নষ্ট করা যাবে না।

ফ্রিল্যান্ডের ওয়েবসাইট ও অন্যান্য লিংকগুলো নিচে দেয়া হলো :

ওয়েবসাইট : https://freeland.com.bd/

ফেইসবুক : https://www.facebook.com/Freelandlifestyle/

ইন্সটাগ্রাম : https://www.instagram.com/FreelandLifestyle/   


তথ্যসূত্র : https://freeland.com.bd/