বান্দরবানের উল্লেখযোগ্য কিছু হোটেল পরিচিতি
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল: পাহাড়ের মাঝে প্রকৃতির নিখাদ সৌন্দর্য উপভোগে নির্মিত হোটেল-রিসোর্ট

পর্যটন মোটেল, মেঘলা :
বান্দরবানে যে কয়েকটা স্পটে আপনি পুরো পরিবার নিয়ে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন তাদের মধ্যে মেঘলা বেশ উপরের দিকে থাকবে। মেঘলার এই পর্যটন মোটেল কম বাজেটে থাকার জন্য একেবারে আদর্শ বলা চলে। পাহাড় এবং লেকের পাশেই অবস্থিত বলে, মোটেলে অবকাশ যাপন করাটাও বেশ সুখকর।

নীলাচল এস্কেপ রিসোর্ট, নীলাচল :
বান্দরবানের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পটের মাঝে নীলাচল প্রথম দিকেই থাকবে। নীলাচল পাহাড় চূড়া থেকে মাত্র ৫০ গজ দুরেই এক প্রান্ত ঘেঁষে এর গড়ে উঠেছে নীলাচল এস্কেপ রিসোর্ট। নীলাচল নিয়ে সবচেয়ে জনপ্রিয় যে অনুভূতি তা হলো এখানে মেঘ ধরা যায়। এবং এই নেশাতেই অনেকেই ছুটে আসেন নীলাচলে। আর হ্যাঁ, নীলাচল এস্কেপ রিসোর্ট আপনাকে সেই সুযোগ দিবে।
রিভার ভিউ, বান্দরবান :
ধরুন আপনার দল খানিক বড়। ৬-৭ জন বন্ধু একসাথে এসেছেন। ঘুরবেন একটু বেশি। আবার একসাথেও থাকতে চান। সেক্ষেত্রে রিভার ভিউ হোটেল আদর্শ। ১,৬০০ টাকায় চার বেডের রুমও আপনি পাবেন এই হোটেলে।
সাঙ্গু নদীর তীর ঘেঁষে হোটেলটির অবস্থান বলেই হয়ত এর নাম রিভার ভিউ। এর ছাদে বসে সাঙ্গু নদীর এক অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারেন আপনি। দুই বেডের কাপল রুম ১৪০০ হলেও তিন বেড বা চার বেডে ভাড়া খানিক কম। সবমিলিয়ে মধ্যবিত্ত বাজেটে বান্দরবান শহরে এটি হতে পারে শ্রেষ্ঠ হোটেল।
দল যদি ভারী হয়, তাহলে হোটেল প্লাজার চেয়ে ভাল কিছু হতেই পারেনা। পুরো ১০ বেডের ডরমিটরি আছে এখানে। ভাড়াও কেবল ৩,৫০০ টাকা। এছাড়া এসি, নন-এসি, দুই বা তিন বেডের রুম তো আছেই। আছে হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট ব্যবস্থাও। বান্দরবান মূল শহরে নিরিবিলিতে থাকতে চাইলে হোটেল প্লাজা বেশ ভাল একটি সুযোগ আপনার জন্য।
নীলগিরি রিসোর্ট, নীলগিরি, বান্দরবান :
নীলগিরি পাহাড়ের চুড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মালিকানাধীন এ রিসোর্টটি বান্দরবানের সবচেয়ে অসাধারণ রিসোর্ট বলা যায়। তবে এতে থাকার জন্য খানিক কাঠখড় পোড়াতে হয়। প্রায় ৫ মাস আগেই বুকিং দেয়ার প্রয়োজন হয়। সেই সাথে সেনাবাহিনী কর্মরত কারও মাধ্যমে যোগাযোগ করে বুকিং দিতে হবে।

নাবিলা বুশরা এস এম
Click Here To See More