শীতলতার ছোঁয়া পেতে নির্জন প্রকৃতির নীড়ে ডে-ট্যুর (০২ এপ্রিল)
ব্যাকপ্যাকওয়ালা এর সাথে ডে ট্যুর

এক নজরে পুরো ট্রিপঃ
যাত্রার তারিখঃ ০২ এপ্রিল ২০২১ শুক্রবার সকাল ০৮ঃ০০ টা
ফেরার তারিখঃ ০২ এপ্রিল ২০২১ শুক্রবার সসন্ধ্যা ৬ঃ৩০ টা
প্যাকেজ প্রাইসঃ ১৫৫০ টাকা (জনপ্রতি)
বুকিংয়ের শেষ দিনঃ ৩০ মার্চ ২০২১ (আসন ফাঁকা থাকা সাপেক্ষে)
বিস্তারিতঃ
দেশের অন্যতম ফ্যামিলি ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার BackpackWala – ব্যাকপ্যাকওয়ালা এর সাথে ডে ট্যুরে ঘুরে আসুন মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে।
ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ
ভ্রমণের জন্য আমাদের সাথে সার্বক্ষনিক থাকছে AC টুরিস্ট কোচ/হাইয়েস। সকাল ০৮ঃ০০ মিনিটে স্টার কাবাব, ধানমন্ডি - ২ থেকে শুরু করবো আমাদের যাত্রা। পথেই যাত্রা বিরতি দিয়ে/গাড়িতেই সেড়ে নিবো সকালের নাস্তা। তারপর সোজা চলে যাবো ঢাকা থেকে স্বল্প দূরত্বে অবস্থিত মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে। এখানে থাকছে সুইমিংপুল সহ সবুজ প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ। পুরো রিসোর্ট এরিয়া ঘোরাঘুরি শেষে চলে যাবো সুইমিংপুলে। (চাইলে খেলাধুলাও করা যাবে, লাইক ক্রিকেট) সুইমিংপুলে ঝাপাঝাপি শেষে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে সেড়ে নিবো দুপুরের লাঞ্চ।
বিকেলটা কাটাবো সবুজের সমারোহে গান আর আড্ডায়। তারপর শুরু হবে আবারো ঢাকায় ফিরে আসার যাত্রা। সন্ধ্যার মধ্যে ঢাকায় চলে আসবো এবং যার যার গন্তব্যে চলে যাবো।
প্যাকেজে থাকছেঃ
-যাতায়াতের জন্য সার্বক্ষণিক এসি ট্রান্সপোর্ট (টুরিস্ট কোচ/হাইয়েস)
-সকালের নাস্তা, দুপুরে লাঞ্চ এবং বিকেলে টুকিটাকি চা-পানি।
-রিসোর্টে এন্ট্রি + সুইমিংপুলের খরচ
প্যাকেজে থাকছে নাঃ
-কোন ব্যক্তিগত খরচ।
-কোন প্রকার ঔষধের খরচ।
-কোন প্রকার দুর্ঘটনাজনিত বীমা।
-উল্লেখ করা নেই এমন কোন খরচ।
বুকিং করার আগেঃ
-আসন সংখ্যা সীমিত। যারা আগে বুকিং করবেন তাদেরকেই প্রাধান্য দেয়া হবে। আসন শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই ইভেন্ট ক্লোজ করে দেয়া হবে।
-টুরিস্ট বাস/হাইয়েসের সিট FCFS ভিত্তিতে বন্টন করা হবে। তারমানে হলো যে আগে বুকিং কনফার্ম করবেন সেই বাসে সামনে সিট পাবেন।
সাথে যা যা নিতে পারেনঃ
১. হালকা ব্যাকপ্যাক।
২. এক্সর্ট্রা একসেট কাপড়।
৩. গামছা।
৪. ভেজা কাপড় রাখার জন্য পলিব্যাগ।
৫. সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
৬. প্রয়োজনীয় ঔষধ।
৭. ক্যামেরা এবং এক্সট্রা ব্যাটারি।
৮. চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
৯. হেডফোন ।
শর্ত সমুহঃ
১. স্থানীয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
২. ভ্রমণের সময় কোন ধরণের মাদকদ্রব্য বহন করা যাবে না।
৩. মজা আমরা অবশ্যই করব তবে সেটা যেন সীমা অতিক্রম না করে। কোন ধরণের অশ্লীলতা বরদাস্ত করা হবে না।
৪. দলগত ভাবে ঘুরে বেড়াবো।
৫. কটেজে শেয়ার ব্যাসিস সবাইকে মিলেমিশে থাকতে হবে। মেয়েদের জন্য আলাদা রুমের ব্যাবস্থা থাকবে। (প্রতিরুমে ৪ জন)
৬. খাবারের মান যতটা ভাল করা যায় চেষ্টা করা হবে।
৭. পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
৮. যত্রতত্র ময়লা না ফেলে একটা নির্দিষ্ট স্থানে ফেলবো।
৯. যেহেতু গ্রুপ ট্যুর সেক্ষেত্রে সর্বদা মানিয়ে চলার মনমানসিকতা থাকতে হবে। সব ক্ষেত্রেই নাক সিটকানো লোক এই ট্যুর থেকে দূরে থাকবেন। আমরা চাই সবার সহযোগিতায় সুন্দর একটি ট্যুর আয়োজন করতে।
১০. সবার সহযোগিতা ও আন্তরিকতায় ট্যুর সুন্দর ও স্মৃতিময় হয়ে ওঠে। আশা করি সবাই এক্ষেত্রে সহযোগিতা করবেন।
১১. আমরা চেষ্টা করছি একটি বেষ্ট প্ল্যান এর মাধ্যমে দারুন ট্যুর আয়োজন করার। এক্ষেত্রে সবার সহযোগীতা একান্ত কাম্য।
ব্যাকপ্যাকওয়ালা'র ট্যুর কেন অন্যদের থেকে আলাদা তার কিছু কারণ হলোঃ
১. ট্যুর চলাকালীন একজন গাইড সার্বক্ষনিক গ্রুপের সাথে থাকেন যার ফলে কারো কোন সমস্যা হলে সাথে সাথে তার সমাধানের চেষ্টা করা হয়।
২. আমাদের প্রতিটি ট্যুর পরিকল্পনামাফিক হয়ে থাকে। আর তাই লোকাল ট্রান্সপোর্ট, হোটেল সবকিছুর ব্যবস্থা আগে থেকেই করা থাকে। যার কারনে কোথাও কোন ধরণের ভোগান্তি পোহাতে হয় না।
৩. স্ট্যান্ডার্ড মানের হোটেল এর ব্যবস্থা করা হয়ে থাকে।
৪. ট্যুর মেম্বারদের ঘোরাঘুরির ক্ষেত্রে যথেষ্ট সময় দেওয়া হয়।
৫. একটি সুন্দর ও আনন্দময় ট্যুরের জন্য আপ্রাণ চেষ্টা করা হয়।
৬. কোন ধরনের হিডেন চার্জ নেই।
৭. নিরাপত্তার ক্ষেত্রে ১০০% নজর দেওয়া হয়।
৮. সোজাকথা, আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে ট্যুরে যেভাবে উপভোগ করে থাকেন আমাদের ট্যুরগুলো ঠিক সেভাবেই আয়োজন করা হয়ে থাকে।
*** মনে রাখবেন সস্তা ট্যুর কখনই ভালো হয়না।
রিফান্ড পলিসিঃ
* আয়োজকদের পক্ষ থেকে সমস্যা বা যেকোন কারণে ট্যুর ক্যান্সেল হলে ১০০% রিফান্ড পাওয়া যাবে।
* ট্যুরের ১ সপ্তাহ আগে বুকিং ক্যানসেল করলে ৮০% রিফান্ড পাওয়া যাবে।
* ট্যুরের ২-৬ দিন আগে বুকিং ক্যানসেল করলে ৪০% রিফান্ড পাওয়া যাবে।
* ট্যুরের ১ দিন আগে বা ট্যুরের দিন ক্যানসেল করলেও কোন রিফান্ড পাওয়া যাবে না।
* রিফান্ড বিষয়ে আপনার যাবতীয় সমস্যার কথা জানাতে ও তথ্য জানতে hi.travelbd@gmail.com-এ মেইল করতে হবে।
করোনা সতর্কতাঃ
* ট্যুরের সময়ে সঠিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে এবং সবসময় মাস্ক ব্যবহার করতে হবে।
* করোনার যেকোন লক্ষণ কারো মধ্যে দেখা গেলে তার ট্যুর সঙ্গে সঙ্গে ক্যানসেল করা হবে।