ভেনাস রিসোর্ট : মেঘলা ও নীলাচলের মাঝে অবস্থিত আধুনিক রিসোর্ট
বান্দরবানের পাহাড়ি সৌন্দর্যকে আরও সুন্দরভাবে উপভোগ করতে ভেনাস রিসোর্ট

বান্দরবন জেলা শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে মেঘলা ও নীলাচল পর্যটন কেন্দ্রের মাঝামাঝি ভেনাস রিসোর্ট অবস্থিত। বান্দরবানের রিসোর্টগুলোর মধ্যে অন্যতম হল এই ভেনাস রিসোর্ট। এই রিসোর্টটি পাহাড়ের ওপর গড়ে তোলা হয়েছে। পাহাড়ের নীরবতায় পাখ-পাখালির কুহুকুজন। চারিদিকে সবুজের সমাহার রিসোর্টটিকে ঘিরে রাখে। রং-বেরঙের ফুল আর লতাপাতার সমারোহে অপূর্ব পরিবেশের দেখা পাবেন এখানে। সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপায়ে গড়ে তোলা হয়েছে বান্দরবানের ভেনাস রিসোর্টে। দেশীয় উপকরণে তৈরি এই রিসোর্টটি বাংলার আবহমান গ্রামীণ বাড়ির আদলে তৈরি করা হয়েছে। প্রতিবছর রিসোর্টটিতে প্রচুর পর্যটক আসেন।
কি কি উপভোগ করবেন
অত্যন্ত সুনিপুণ দক্ষতায় এই রিসোর্টটি তাদের সকল ব্যবস্থাপনা করেছে। রিসোর্টটির ভেতরে কৃত্রিম স্থাপনাগুলিও চোখে পড়ার মতো। এর একদিকে যেমন রয়েছে প্রকৃতির ছোঁয়া, তেমনই রয়েছে আধুনিকতার ছাপ। নান্দনিক স্থাপত্য রীতি অনুসরণে নির্মিত হয়েছে এখানকার ছায়াঘেরা কটেজগুলো। কটেজের বারান্দা থেকে দেখা যায় আশেপাশের নয়নাভিরাম দৃশ্য। পাখ-পাখালির কিচির-মিচির আর নানা রকম পোকার ডাক এখানে এক ভিন্ন আবহাওয়ার সৃষ্টি করে। যেন বুনো প্রকৃতির মাঝে এক টুকরো সৌন্দর্য। ভেনাস রিসোর্টের রাতের সৌন্দর্য একেবারেই অন্যরকম। হৃদের স্বচ্ছ পানিতে রঙিন ফোয়ারায় আলোর ছটা যেন নিমেষেই নিয়ে যায় ভিন্ন এক জগতে। চারদিকের ঝিঁঝিঁ পোকার শব্দ আপনাকে নিয়ে যাবে আদিম বুনো প্রকৃতির জগতে। শহুরে কোলাহল থেকে অনেক দূরে পাহাড়ের মাঝে খুঁজে পাবেন অপার প্রশান্তি।
আছে থাকার ব্যবস্থা
বাচ্চাদের জন্যও এখানে তাদের উপযোগী বিনোদন ব্যবস্থা রয়েছে। এছাড়া রিসোর্টটির নিরাপত্তা ব্যবস্থাও অনেক উন্নত মানের। এই রিসোর্টটিতে বিভিন্ন ধরনের রুম রয়েছে। তবে প্রতিটি রুমই বিভিন্ন সুযোগ সুবিধা দ্বারা ভরপুর। প্রতিটি রুমের জন্য ২৪ ঘণ্টা রুম সার্ভিস, শীতাতপ নিয়ন্ত্রিত, কাপড় রাখার জন্য স্থান, অন্য সকল জিনিস রাখার স্থান, উন্নতও টয়লেট, এক্সট্রা বিছানা সুবিধা ডাইনিং স্পেস রয়েছে। রুমের ধরন অনুযায়ী খরচের পরিবর্তন হবে। চায়না রুমের জন্য প্রতি রাতের ভাড়া ৩ হাজার ৪৫০ টাকা, মাচাঙ্গ রুমের জন্য পড়বে ৩ হাজার ৪৫০ টাকা ও আইরন রুমের জন্য ভাড়া পড়বে ২ হাজার ৮৭৫ টাকা।চিলড্রেন পলিসি :
১। ২ বছর থেকে ৫ বছর পর্যন্ত শিশুরা তাদের মা বাবার সাথে একই রুমে থাকতে পারবে।২। ৫ বছরের শিশুদের জন্য নাস্তা পরিবেশন করা হবে।
৩। ৫ থেকে ১০ বছরের শিশুদের খাবারে ৩০ শতাংশ ছাড় বিদ্যমান থাকে।
যোগাযোগ :
ওয়েবসাইট : https://venusresortbd.com ফোন : 01856-699911যেভাবে যাবেন :
ঢাকা থেকে বান্দরবন সরাসরি বাসে আসতে পারেন। এস.আলম, শ্যামলী, হানিফ ইত্যাদি বাসে চড়ে বান্দরবন শহরে পৌঁছাতে পারেন। এরপর সেখান থেকে যেকোনো গাড়ি নিয়ে পৌঁছে যাওয়া যাবে ভেনাস রিসোর্টে।রুবাইদা আক্তার এস এম