সপরিবারে ভ্রমণে যে বিষয় গুলি মাথায় রাখবেন

ট্র্যাভেল বাংলাদেশ স্পেশাল : ভ্রমণ টিপস : পরিবার নিয়ে ভ্রমণে যেসব বিষয় মেনে চলবেন



ভ্রমণ টিপস : পরিবার নিয়ে ভ্রমণে যেসব বিষয় মেনে চলবেন

পরিবার নিয়ে ভ্রমণকে উপভোগ্য ও ঝামেলাহীন করতে সঠিক পরিকল্পনা করে ভ্রমণে যান; ছবি : প্যারিস হোটেল


পরিবারকে নিয়ে ভ্রমণ এর সময় আমাদের অনেক কিছুই করতে হয় যেটা একা ভ্রমণের সময় কোনো প্রয়োজন পড়ে না। এছাড়াও সাথে যদি কোন ভ্রমণে বাচ্চা সঙ্গী হয় তবে অতিরিক্ত কিছু সতর্কতা যেন সবসময়েই অবলম্বন করতে হয়। চলুন কিছু বিষয় সম্পর্কে জেনে নেয়া যাক যা আপনার পারিবারিক ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলবে।

আরও পড়ুন : পরিবেশবান্ধব টেকসই ভ্রমণে প্লাস্টিক ব্যবহার হ্রাসের কিছু অপরিহার্য টিপস

হোটেল সুইট অথবা একাধিক রুম বুক করা

কিছুটা খরচ বেশি হলেও ভ্রমণে একাধিক রুম অথবা হোটেল সুইট বুকিং দেয়ার চেষ্টা করুন। সফলভাবে পারিবারিক ভ্রমণ উপভোগের জন্য নিরবচ্ছিন্ন ঘুম বেশ দরকারি। যদি এক রুমে সবাই মিলে থাকেন তবে শব্দহীন ঘুম বেশ দুরূহ একটি বিষয়। এছাড়াও সময়ের তারতম্যের জন্য পরিবারের অন্যদের সাথে আপনার মুভি দেখা কিংবা বই পড়ার সময় নাও মিলতে পারে। সেক্ষেত্রে আলাদা রুমে আপনি আপনার প্রাইভেসিসহ বেশ আরামদায়ক ঘুম যেন দিতেই পারেন। অনেক টুরিস্ট সাইটে এপার্টমেন্ট ভাড়া দেয়া হয় পর্যটকদের জন্য। আপনি পারিবারিক ভ্রমণে সেগুলিও বুক করতে পারেন।

যাতায়াত মাধ্যম এবং থাকার জায়গা আগেই ঠিক করা


ভ্রমণ টিপস : পরিবার নিয়ে ভ্রমণে যেসব বিষয় মেনে চলবেন

পূর্বে হতেই হোটেল রুম বা থাকার জায়গা ঠিক করে রাখুন; ছবি : আমারি ডট কম


যেহেতু পারিবারিক ভ্রমণে বাচ্চা কিংবা বয়স্ক সদস্য থাকতেই পারে, সে জন্য আপনি আগে থেকে যাতায়াত মাধ্যম এবং থাকার জায়গা ঠিক করে রাখুন। এটি আপনাকে অযথা সময় নষ্ট থেকে বাঁচাবে। বয়স্ক কিংবা বাচ্চা সাথে নিয়ে যাতায়াত মাধ্যম অথবা হোটেল ঠিক করা বেশ ঝামেলামূলক। তাই আগেই এসবের ব্যবস্থা করে রাখার চেষ্টা করুন।

বোঝা কমান এবং প্রয়োজনে উপকরণ ভাড়া নিন

বিভিন্ন জনপ্রিয় ট্রাভেল ডেসটিনেশনে বাচ্চাদের স্ট্রলার, উঁচু চেয়ার ইত্যাদি আনুষঙ্গিক বিভিন্ন দরকারি জিনিষ ভাড়া পাওয়া যায়। তাই আপনার বাসা থেকে এসব বয়ে নিয়ে যাওয়ার কোন অর্থই হয় না। এগুলি ভাড়া নিন। ভ্রমণে আপনার বোঝা যত কম হবে আপনি ততো বেশি উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন : জেনে নিন ক্যাম্পিং এর জন্য প্রয়োজনীয় টিপস

পরিবারের সকলের জন্য ট্রাভেল ইনস্যুরেন্স গ্রহণ

যদিও এটা অতিরিক্ত খরচ মনে হতে পারে কিন্তু ভ্রমণে এটি বেশ দরকারি। ভ্রমণে যে কোন রকমের দুর্ঘটনা হতে পারে যেমন নতুন কিছু খেতে যেয়ে এলার্জি অথবা স্ট্রলার থেকে পড়ে যেয়ে বাচ্চা আহত হওয়া ইত্যাদি। এরকম যে কোন রকমের সমস্যায় দারুণ ভাবে আপনার ট্রাভেল ইনস্যুরেন্স সাহায্য করতে পারবে। ইনস্যুরেন্স করা না থাকলে ছোট কোন দুর্ঘটনার জন্য আপনার পুরো ভ্রমণ সেখানেই শেষ হয়ে যেতে পারে। তাই সকলে মিলে ট্রাভেল ইনস্যুরেন্স গ্রহণ করুন।

ভ্রমণের স্থান ঠিক করা


ভ্রমণ টিপস : পরিবার নিয়ে ভ্রমণে যেসব বিষয় মেনে চলবেন

পরিবার এবং বাচ্চা নিয়ে সব স্থান ভ্রমণ করা নিরাপদ হবে না, তাই পূর্ব হতেই ভ্রমণ স্থান ঠিক করে রাখুন; ছবি : ফ্যামিলি ট্র্যাভেল ডট কম


 পারিবারিক ভ্রমণের জন্য অবশ্যই সুপরিকল্পিতভাবে ভ্রমণ স্থান ঠিক করুন। এমন কোন স্থান ঠিক করবেন না যেখানে পরিবারের বাচ্চা কিংবা বয়স্কদের জন্য যথাযথ নয়। যেখানে ভ্রমণ করতে যাবেন সেখানে বাচ্চাদের স্ট্রলার নিয়ে চলার সুব্যবস্থা না থাকে তবে ভ্রমণে বেশ বিব্রতকর অবস্থার সম্মুখীন হতেই পারে। তাই যথাযথ পর্যটন সুব্যবস্থা সম্পন্ন স্থানে পারিবারিক ভ্রমণ করার চেষ্টা করুন।

ধীরে ভ্রমণ করুন একা ভ্রমণে যেখানে দিনে দুইয়ের অধিক স্থানে ভ্রমণ করতেন সেখানে প্রয়োজনে একটি স্থানে ভ্রমণ করুন। পরিবারের অন্য সদস্যদের সাথে কম্প্রোমাইজ করে ভ্রমণ করুন। আপনার ভ্রমণের আনন্দ অনেক গুনেই বেড়ে যাবে। পারিবারিক ভ্রমণ বেশ অন্য ধরনের অভিজ্ঞতা। এটি একিই সাথে আপনার ভ্রমণের আনন্দ অনেক গুনেই বাড়িয়ে দিবে। উপরিউক্ত বিষয় সমূহ যথাযথ মেনে সপরিবারে বেড়িয়ে আসুন।  

মোঃ খালিদ বিন জামান   এস এম