মেহেরুন শিশু পার্ক : চুয়াডাঙ্গার অন্যতম বিনোদন কেন্দ্র
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : মেহেরুন শিশু পার্ক, চুয়াডাঙ্গা

অবস্থান
চুয়াডাঙ্গার দামুঢ়দা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে মেহেরুন শিশু পার্ক অবস্থিত। মূল শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। কে আর মালিক ফাউন্ডেশন-এর অর্থায়নে পার্কটি তৈরি করা হয়। প্রায় ৬০ বিঘা জমির ওপর তৈরি এই পার্কটি স্থানীয়দের বিনোদনের অন্যতম কেন্দ্র হয়ে দাঁড়ায়। মফস্বলের মানুষের গতানুগতিক জীবনে পার্কটি কিছুটা ভিন্ন মাত্রা এনে দেয়। প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় থাকে এখানে। শিশু পার্ক-এর পাশাপাশি এখানে আছে একটি মিনি চিড়িয়াখানাও। ময়ূর, বানর, হরিণ, উট, পেঁচা সহ বিভিন্ন জাতের পশু পাখি রয়েছে এই চিড়িয়াখানায়। গাছগাছালিতে ছায়ায় বিভিন্ন ভাস্কর্য ও স্থাপত্যের মাধ্যমে সাজানো গোছানো রয়েছে পার্কটি। দর্শনার্থীদের বিনোদনের জন্য এখানে রয়েছে আকর্ষণীয় বিভিন্ন রাইড, ঘোড়ার গাড়ি। খাওয়া দাওয়া করার জন্যে রয়েছে রেস্টুরেন্টও। পাশাপাশি আছে রিসোর্ট ও তাঁত শিল্প পল্লী। পার্ক ও চিড়িয়াখানায় প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা। বিভিন্ন রাইডে চড়ার ফি ও ৩০ থেকে ৫০ টাকার মধ্যেই। এছাড়া, পার্কটিতে রয়েছে পার্কিং-এর ব্যবস্থাও। তবে পার্কিং এর জন্য পার্কিং ফি প্রযোজ্য।চুয়াডাঙ্গার দর্শনীয় স্থান :
চুয়াডাঙ্গার অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে পুলিশ পার্ক, শিশু স্বর্গ-ফেরি ঘাট রোড, নাটুদহের আট কবর, কেরু এন্ড কোম্পানি এন্ড ডিস্টিলারি, তিন গম্বুজবিশিষ্ট চুয়াডাঙ্গা বড় মসজিদ, ঘোলদাড়ি জামে মসজিদ, তিয়রবিলা বাদশাহী মসজিদ, ঠাকুরপুর মসজিদ, শিবনগর মসজিদ, জামজামি মসজিদ, আট কবর-দামুড়হুদা, হাজারদুয়ারি স্কুল, নীলকুঠি, আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন, খাজা মালিক উল গাউস-এর মাজার, রাখাল শাহ এর মাজার, কাশিপুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত জমিদার বাড়ি, গণকবর ধোপাখালী, কুমারী সাহা জমিদার বাড়ি, পাঁচ কবর সহ অন্যান্য।যেভাবে যাবেন :
রাজধানী ঢাকা হতে ট্রেনে বা বাসে করে চুয়াডাঙ্গা যেতে পারেন। ঢাকার গাবতলি হতে শ্যামলী পরিবহন, রয়েল এক্সপ্রেস, পূর্বাশা পরিবহন সহ বেশ কয়েকটি বাসই চুয়াডাঙ্গায় যাতায়াত করে। ভাড়া ৩০০ হতে ৫০০ টাকা। ট্রেনে করে যেতে চাইলে কমলাপুর রেলওয়ে স্টেশন হতে চিত্রা, সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেসের ট্রেনে যেতে পারেন। ভাড়া ৪০০ থেকে ৮০০ টাকা। চুয়াডাঙ্গা এসে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুর মোড়ে আসবেন। সেখান থেকে অটোরিকশা নিয়ে মেহেরপুর শিশু পার্ক।যেখানে থাকবেন :
চুয়াডাঙ্গা জেলা শহরে হোটেল অবকাশ, অন্তরাজ আবাসিক হোটেল, হোটেল আল মেরাজ, হোটেল প্রিন্স সহ সাধারণ মানের কিছু আবাসিক হোটেল রয়েছে। ৫০০ টাকার মধ্যে রাত কাটাতে পারবেন এখানে।সাখাওয়াত হোসেন এস এম
