ময়মনসিংহ শহর থেকে জেলার সকল দর্শনীয় স্থানে কীভাবে যাবেন?

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : শিক্ষা নগরীটিতে ঘুরতে হলে জেনে নিন প্রয়োজনীয় এই তথ্যসমূহ

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে বয়ে চলা রেল লাইন। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে বয়ে চলা রেল লাইন। ছবি : সংগৃহীত

প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ময়মনসিংহ তার ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা-দীক্ষা সব মিলিয়ে বেশ বিখ্যাত এক জেলা। ট্রাভেল বাংলাদেশের পাঠকদের আজ আমরা জানাবো কিভাবে ময়মনসিংহ শহর থেকে জেলাটির সকল দর্শনীয় স্থানে যেতে পারেন সে সম্পর্কে।

রামগোপালপুর জমিদার বাড়ি :

Ramgopalpur-Zamidar-Bari-Mymensingh-রামগোপালপুর জমিদার বাড়ি ছবি : সংগৃহীত

ময়মনসিংহের প্রাচীন জমিদার বাড়ির মাঝে অন্যতম হচ্ছে এই রামগোপালপুর জমিদার বাড়ি বা গৌরীপুর লজ। ময়মনসিংহ শহর থেকে বাস বা সিএনজিতে করে কিশোগঞ্জগামী রোড ধরে রামগোপালপুর বাজারে যেতে হবে আপনাকে। এরপর স্থানীয় কাউকে জিজ্ঞেস করে সহজেই জমিদার বাড়িতে যেতে পারবেন।

ঐতিহ্যবাহী বিপিন পার্ক :

Bipin-Park-Mymensingh ছবি : ভ্রমণ গাইড

ময়মনসিংহের রাজনৈতিক ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী এই বিপিন পার্কটি ব্রম্মপুত্র নদের তীরে অবস্থিত। ২০০ বছরের পুরনো এই পার্কটিতে যেতে পারবেন বেশ সহজেই। ময়মনসিংহ শহর থেকে ইজিবাইক বা অটোরিকশায় করে বিপিন পার্কে পৌঁছাতে পারবেন।

বীরাঙ্গনা সখিনা বিবি’র সমাধীস্থল :

বিবি সখিনা বিবি সখিনার সমাধিস্থল। ছবি : সংগৃহীত

বহু স্মৃতি বিজরিত এই সমাধিস্থলে যেতে চাইলে ময়মনসিংহ থেকে বাসে গৌরীপুর যেতে হবে। গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজি রিজার্ভ করে কুমড়ী গ্রামে সখিনা বিবির সমাধীস্থলে আসতে পারবেন। মদিনা মসজিদ : মনোরম নান্দনিক সৌন্দর্যবিশিষ্ট এই মসজিদটি বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক গম্বুজবিশিষ্ট মসজিদ। ময়মনসিংহ শহর থেকে বাস বা সিএনজিতে করে চর খরিচা গ্রামে অবস্থিত নান্দনিক সৌন্দর্যবিশিষ্ট এই মসজিদে যেতে পারবেন।

শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা :

শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা। ছবি : সংগৃহীত

দেশ বরেণ্য শিল্পাচার্য জয়নুল আবেদিনের অসামান্য সৃষ্টিকর্ম নিয়ে এই সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে। ময়মনসিংহ শহরের ব্রিজ মোড় থেকে অটোতে করে এই সংগ্রহশালায় যেতে পারবেন।

মুক্তাগাছার রাজবাড়ি :

অসম্ভব সুন্দর এই রাজবাড়িটি ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। প্রায় ৯ একরজুড়ে রয়েছে নান্দনিক এই স্থাপনাটি। এটি শশী লজ নামেও সমধিক জনপ্রিয়। বাস টার্মিনাল বা স্টেশন থেকে রিক্সা বা অটোরিক্সা যোগে শশীলজে যেতে পারবেন। উল্লেখ্য রবিবার পূর্ণ দিবস এবং সোমবার অর্ধ-দিবস এটি বন্ধ থাকে।

আলেকজান্ডার ক্যাসেল :

শশীলজে আলেকজান্ডার ক্যাসেল নামে কুঠিবাড়িটি নির্মান করা হয়েছিল ১৮৭৯ সালে। ময়মনসিংহ শহর থেকে অটোরিক্সায় এই কুঠিবাড়িতে পৌঁছাতে পারবেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় :

bangladesh-agricultural-university-mymensingh ছবি : ভ্রমণ গাইড

ময়মনসিংহে অবস্থিত এই কৃষি বিশ্ববিদ্যালয় দেশ-বিদেশজড়ে বেশ বিখ্যাত। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যবিশিষ্ট এই বিশ্ববিদ্যালয়ে দেখা মিলবে বোটানিকাল গার্ডেন, এক গম্বুজবিশিষ্ট মসজিদ। বাস টার্মিনাল বা স্টেশন থেকে অটো বা রিক্সায় করে এখানে পৌছাতে পারবেন।

ময়মনসিংহের রাবার বাগান ও সামাজিক বানরপল্লী :

নয়নাভিরাম পাহাড়ি বনাঞ্চলজুড়ে এই রাবার বাগান বিস্তৃত। অসংখ্য বানরের দেখা মিলবে এই স্থানটিতে। বানরগুলো দর্শনার্থীদের কোনো প্রকার ক্ষতি করে না। ময়মনসিংহ থেকে বাস বা সিএনজিতে করে ফুলবাড়িয়া উপজেলায় যেতে হবে প্রথমে আপনাকে। এরপর সেখান থেকে ভ্যান, অটোরক্সা বা সিএনজিতে করে এই রাবার বাগানে যেতে পারবেন।

বোকাইনগর :

বোকাইনগর ময়মনসিংহের বেশ ঐতিহাসিক এলাকা। ঐতিহাসিক এই এলাকায় রয়েছে  কেল্লা বোকাইনগর যা সম্রাট আওরঙ্গজেবের আমলে নির্মিত। এছাড়াও শাহী মসজিদসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। ময়মনসিংহ থেকে বাস বা সিএনজিতে করে গৌরিপুর যেতে হবে। আর গৌরিপুর সংলগ্ন রেল স্টেশনে এই বোকাইনগর এলাকাটি অবস্থিত।