কোদিনহি : কেরালার টুইন ভিলেজ
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ‘ওয়েলকাম টু দ্য গডস ওন টুইনস ভিলেজ, কোদিনহি’; কেরালা

অবস্থান
ভারতের কেরালা রাজ্যের মালাপ্পুরম জেলায় এই গ্রামটি অবস্থিত। বৈচিত্র্যময় ভারতের আরেক বৈচিত্র্য এই কোদিনহি গ্রামটি বিশ্বজুড়ে 'টুইন ভিলেজ' হিসেবে পরিচিত। বিশ্বের সর্বোচ্চ পরিমাণ যমজের বসবাস এই গ্রামে। জেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরে অনেকটা বিচ্ছিন্ন এক গ্রাম এটি। এই গ্রামের তিন পাশেই পানি, শুধুমাত্র এর একদিকে ভূমি। এই গ্রামে ঢোকার প্রবেশ পথেই একটি নীল রঙের সাইনবোর্ড রয়েছে। যাতে লেখা আছে 'ওয়েলকাম টু দ্য গডস ওন টুইনস ভিলেজ, কোদিনহি'। এই গ্রামটিতে দুই হাজারের বেশি পরিবারের বাস যার ৮৫ ভাগই মুসলিম। মোট জনসংখ্যা ১১ হাজারের মতো।দুই হাজার পরিবারের মধ্যে যমজের সংখ্যা ৪৫০ জোড়া
আজব ব্যাপার হল এই দুই হাজার পরিবারের মধ্যে যমজের সংখ্যা ৪৫০ জোড়ার বেশি। যেখানে ভারতে প্রতি হাজারে গড়ে মাত্র ৪ জন যমজ সন্তান এবং পুরো পৃথিবীতে প্রতি হাজারে ৬ জন, সেখানে এই গ্রামে প্রতি হাজারে প্রায় ৪৫ জন যমজ সন্তানের জন্ম হয়ে থাকে। এই গ্রামে স্কুল থেকে শুরু করে পাড়ার মাঠ, যেখানে যান না কেন আপনার চোখে পড়বে কোনও না কোনও যমজ। এখানে সবখানেই যমজের ছড়াছড়ি। প্রতিটি স্কুলে প্রায় ১৫-২০ জোড়া যমজ শিক্ষার্থী আসে প্রতিদিন। আবার গ্রামের মাঠে ফুটবল খেলার সময় যমজ খেলোয়াড়দের নিয়েও দর্শকরা মাঝে মাঝে বিভ্রান্তিতে পড়ে যান। এই ব্যাপারগুলো যেমন বেশ মজার তেমনই অবাক করার মতো।আরও পড়ুন : বিশ্বজুড়ে পরিচিত আজব তিন গ্রাম

বিশেষজ্ঞরা এই রহস্য উদঘাটনের চেষ্টা চালায়
২০০৮ দিকের একটি সংবাদ মাধ্যমে এই গ্রামের বিষয়টি সবার সামনে আসে। এরপর বিশেষজ্ঞরা এই রহস্য উদঘাটনের চেষ্টা চালায়। ২০১৬ সাল থেকে গবেষকরা এই গ্রামের যমজ শিশুদের নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আসছেন। এই যমজ সন্তান জন্মের পেছনে জিনগত নাকি আবহাওয়ার কারণ দায়ী, নাকি অন্য কোনও কারণ আছে তা নিয়ে এখনো পরীক্ষা চলছে। বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানীরা এই গ্রামে এসে যমজদের বিভিন্ন জৈবিক নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। যদিও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনও কারণ ব্যাখ্যা করতে পারেননি গবেষকরা।রুবাইদা আক্তার এস এম