পাঁচ তারকা মানের রত্নদ্বীপ রিসোর্ট : পাবনা

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : রত্নদ্বীপ ইকো রিসোর্ট, পাবনা



রত্নদ্বীপ ইকো রিসোর্ট

ছবি : সংগৃহীত


অনেক কারণেই বিখ্যাত প্রাচীন জেলা পাবনা। দেশের একমাত্র মানসিক হাসপাতাল, তাঁতশিল্পসহ নানান কিছুর জন্য পাবনার রয়েছে বহুল পরিচিতি। উত্তরাঞ্চলের ঐতিহাসিক এই জেলাটি ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। পাকশী হার্ডিঞ্জ ব্রিজ, জোড় বাংলা মন্দির, তাঁতিবন্দ জমিদার বাড়ি, লালন শাহ সেতু, তাড়াশ রাজবাড়িসহ আরও অনেক আকর্ষণীয় স্থান রয়েছে এখানে। আর তাই পর্যটকদের আনাগোনায় সারা বছর মুখরিত থাকে এই জেলা। পাবনা যদি আপনার ভ্রমণ তালিকায় থাকে তবে এখানে এসে কোথায় থাকবেন তা নিয়ে আর ভাবতে হবে না। এই পাবনা জেলাতেই গড়ে উঠেছে ইকো রিসোর্ট রত্নদ্বীপ।

আপনার পাবনা ভ্রমণে আধুনিক সকল সুযোগ-সুবিধার সাথে সজ্জিত পাবনার প্রথম পাঁচ তারকা রত্নদ্বীপ রিসোর্ট (Ratnodweep Resort)-এ থাকতে পারেন নিশ্চিন্তে। পাবনা শহর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে জালালপুরে এই রিসোর্টটি অবস্থিত। পাবনা ক্যাডেট কলেজ ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঝে এই রিসোর্টটির অবস্থান। সু-বিশাল জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে এই রিসোর্টটি। এটি পাবনার প্রথম পাঁচ তারকা রিসোর্ট। আধুনিক সব সুযোগ-সুবিধার সাথে দারুণ এক নান্দনিক পরিবেশ পাবেন এখানে। এর স্থাপত্যশৈলী বেশ চমৎকার এবং বিলাসবহুল উপকরণে সাজানো হয়েছে পুরো রিসোর্টটি। কর্ম ব্যস্ত জীবন থেকে নিজেকে সতেজ করতে অথবা পরিবারের সাথে নিরিবিলি কিছু সময় কাটাতে চাইলে রত্নদ্বীপ রিসোর্ট অত্যন্ত দারুণ একটি জায়গা।


রত্নদ্বীপ ইকো রিসোর্ট

ছবি : সংগৃহীত



রিসোর্টের পরিবেশ সবং সার্ভিসগুলো

প্রবেশ করতেই চমৎকার এক পরিবেশের দেখা মিলে। অতিথি আসা মাত্র তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। আতিথীয়তা ও উন্নতমানের সুযোগ-সুবিধা এই রিসোর্টটিকে করেছে অনন্য। অত্যাধুনিক বিলাসবহুল এই রিসোর্টে রয়েছে সকল ধরণের সুযোগ সুবিধা। আছে সুন্দর এক সুইমিং পুল, জিম ,স্পা। পরিবার, কাপল অথবা হানিমুনের জন্য আদর্শ জায়গা এই রত্নদ্বীপ রিসোর্ট। এছাড়াও এখানে রয়েছে বিশাল আকৃতির কনফারেন্স রুম, সুবিশাল মঞ্চ যেখানে কর্পোরেট মিটিং থেকে শুরু করে সব ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন।

বিনোদনের জন্য এখানে রয়েছে হাতছানি নামে একটি ওপেন থিয়েটার। খাবারের পাশাপাশি সুন্দর সময় কাটানোর জন্য আছে কিছুক্ষণ রেস্তোরাঁ, মেঘমুক্ত ডাইনিং এবং উপলব্ধি ক্যাফে। মনোরম পরিবেশে বিভিন্ন রকম কুজিন এর টেস্ট নিতে পারবেন এখানে। বিভিন্ন রকম দেশী খাবারের পাশাপাশি ইতালিয়ান খাবার, মেডিটোরিয়ান অঞ্চলের খাবার, অ্যারাবিয়ান খাবার সহ বেশ কিছু কুজিন রয়েছে এখানে। চাইলে বিশেষ বুফের ব্যবস্থাও করা যাবে। বড় অনুষ্ঠান অথবা কর্পোরেট ডিনার পার্টির জন্য সব ব্যবস্থাও আছে এখানে । এছাড়া বাচ্চাদের বসার জন্য রয়েছে আরামদায়ক ব্যবস্থা।


রত্নদ্বীপ ইকো রিসোর্ট

ছবি : সংগৃহীত


থাকার জন্য রত্নদ্বীপ রিসোর্টে বিভিন্ন রকম রুমের ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে ১১টি সুইটসহ ৪৫টি প্রশস্ত বারান্দা সহ রুম। এই রিসোর্টে এক্সিকিউটিভ রুমে এক রাতের জন্য খরচ পরবে ৯ হাজার ৬০০ টাকা, সুপার ডিলাক্স কাপল রুমে ৮ হাজার টাকা, সুপার ডিলাক্স টুইন রুমে ৮ হাজার টাকা এবং ডিলাক্স ট্রিপল রুমে ৮ হাজার ৮০০ টাকা খরচ পড়বে।


যোগাযোগ :

বুকিং এর জন্য ফোন : +৮৮০১৭৩০৩১৮৯৫৩

হট লাইন : +৮৮০১৭৩০৩১৮৯৫৩

ওয়েবসাইট : www.ratnodweepresort.com


যেভাবে যাবেন :

ঢাকার কল্যাণপুর, গাবতলি থেকে শাহজাদপুর ট্রাভেলস, পাবনা এক্সপ্রেসসহ আরও কয়েকটি এসি, নন- এসি বাস পাবনাতে যায়। এছাড়াও রয়েছে কুইক সার্ভিস, যার মাধ্যমে ঢাকা থেকে আরিচা ঘাট যাওয়া যাবে তারপর স্পীড বোটে নদী পার করে পুনরায় গাড়িতে করে পাবনা শহরে নিয়ে যাবে। এছাড়া ট্রেন যেতে চাইলে ঢাকা কমলাপুর রেলষ্টেশন থেকে রাজশাহী পাবনার উদ্দেশ্যে সময়ভেদে ট্রেন ছাড়ে। রিসোর্টে যেতে পাবনার চাটমোহর স্টেশনে নামতে হবে। সেখান থেকে থেকে সিএনজিতে চড়ে ৩০-৪০ মিনিটের রাস্তা পেরুলেই পেয়ে যাবেন রত্নদ্বীপ ইকো রিসোর্ট।  


রুবাইদা আক্তার   এস এম