প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত জায়গাগুলোর মাঝে রাঙ্গামাটি ভ্রমণ পিয়াসুদের নিকট খুবই জনপ্রিয়। লেক, ঝর্না, পাহাড়, নীল আকাশ- কী নেই এখানে! আয়তনে বাংলাদেশের বৃহৎ জেলা রাঙ্গামাটি। এই জেলায় কার্পাস তুলার আধিক্য থাকায় এককালে কার্পাস মহল নামেও পরিচিত ছিল।
সারা বছর ধরেই অনেক পর্যটক রাঙ্গামাটির সৌন্দর্য উপভোগ করতে আসেন। সেই ধারাবাহিকতায় ট্রাভেল বাংলাদেশের পাঠকদের আজ আমরা জানাবো সারাদেশের ৮টি বিভাগ থেকে কিভাবে অনন্য সুন্দর জেলা রাঙ্গামাটি যাওয়া যায় সে সম্পর্কে।
চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি
স্থলপথ :
চট্টগ্রামের অক্সিজেন এলাকায় রাঙ্গামাটি বাস টার্মিনাল অবস্থিত। আধ ঘণ্টার ব্যবধানে এখান থেকে বাস রাঙ্গামাটির উদ্দেশ্যে ছেড়ে যায়। এস আলম, ইউনিক, হানিফসহ বিখ্যাত পরিবহন সংস্থার বাসের পাশাপাশি বিভিন্ন লোকাল বাস রাঙ্গামাটিতে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে।
স্থলপথ :
ঢাকা থেকে রাঙ্গামাটি যাওয়ার জন্য আপনি অনেক জনপ্রিয় পরিবহন সংস্থার বাস পাবেন। নন এসি ভাড়া ৬০০-৭০০ টাকা। এসি ভাড়া ৯০০-১,১০০ টাকা। গাবতলি, সায়দাবাদ, আরামবাগ সহ বিভিন্ন কাউন্টার থেকে এসব বাস ছেড়ে যায়।
অনলাইনে বাসের টিকিট সহজ ও বিডিটিকিটস-এ পাবেন।
এছাড়াও রেলপথে চট্টগ্রাম এবং সেখান থেকে বাস বা গাড়িতে রাঙ্গামাটি যেতে পারবেন। মহানগর প্রভাতী, চট্টগ্রাম এক্সপ্রেস, মহানগর গোধূলি, সুবর্ণ এক্সপ্রেস এবং তূর্ণা এক্সপ্রেস ট্রেন এই রুটে যাতায়াত করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
স্থলপথ :
বরিশাল শহর বা অন্যান্য জেলা থেকে প্রথমে বাসে ঢাকায় আসতে পারেন। সাকুরা পরিবহনসহ বিভিন্ন জনপ্রিয় সংস্থার বাস বরিশাল ঢাকা রুটে যাতায়াত করে। এরপর ঢাকা থেকে বাসে রাঙ্গামাটি যেতে পারবেন। অনলাইনে বাসের টিকিট সহজ ও বিডিটিকিটস এ পাবেন।
জলপথ :
বরিশাল বা এর আশেপাশের জেলা থেকে চাইলে আপনি নৌপথে ঢাকায় এবং এরপরে ঢাকা থেকে রাঙ্গামাটি যেতে পারবেন। লঞ্চগুলো সাধারণত সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৯টার মাঝে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চের খবরাখবর জানতে বরিশাল, পটুয়াখালী বা দক্ষিণাঞ্চলের লঞ্চের সুযোগ-সুবিধা, ভাড়া, সময়সূচী। বিডিটিকিটস-এ আপনি অনলাইনে এসব লঞ্চের টিকিট কাটতে পারবেন।
পার্বত্য এই জেলাটিতে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান; ছবি : সংগৃহীত
রংপুর থেকে রাঙ্গামাটি
আকাশপথ:
সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ , নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এয়ারলাইন্সে করে ঢাকায় আসতে হবে আপনাকে। এরপর ঢাকা থেকে যেকোনো মাধ্যমে আপনি রাঙ্গামাটি যেতে পারবেন।
স্থলপথ :
রংপুর থেকে এসি কিংবা নন এসিসহ বেশ কিছু জনপ্রিয় পরিবহন সংস্থা যাত্রী পরিবহন সুবিধা দেয়। এসব বাসে ঢাকায় এসে এরপর ঢাকা থেকে আপনি রাঙ্গামাটি যেতে পারেন। অনলাইনে বাসের টিকিট সহজ ও বিডিটিকিটস এ পাবেন। এছাড়াও দোলনচাঁপা ও রংপুর এক্সপ্রেস ট্রেনে ঢাকায় পৌঁছে এরপর রাঙ্গামাটি যেতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
স্থলপথ :
রাজশাহী বিভাগ থেকে হানিফ, দেশ ট্রাভেলস, গ্রিন লাইন সহ জনপ্রিয় পরিবহন কোম্পানির বাসে ঢাকায় এবং ঢাকা থেকে রাঙ্গামাটি যেতে পারেন। তবে দেশ ট্রাভেলস চট্টগ্রাম পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে। চট্টগ্রামে পৌঁছে চাইলে সেখান থেকেও রাঙ্গামাটি যেতে পারবেন। অনলাইনে বাসের টিকিট সহজ ও বিডিটিকিটস এ পাবেন।
এছাড়াও সিল্কসিটি, ধূমকেতু, পদ্মা ও বনলতা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় এসে এরপর যেকোনো মাধ্যমে রাঙ্গামাটি যেতে পারবেন। রেল সেবাএপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।'
স্থলপথ :
হানিফ, সোহাগ পরিবহনসহ বেশ কিছু জনপ্রিয় বাস অপারেটরের বাসে প্রথমে ঢাকায় এসে এরপর রাঙ্গামাটি যেতে পারবেন। সহজ ও বিডিটিকিটস এ অনলাইনে বাসের টিকিট পাবেন।
স্থলপথ :
সিলেট শহর থেকে গ্রিন লাইন, সোহাগসহ বিভিন্ন নামী দামি পরিবহন সংস্থা যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। এসব বাসে প্রথমে ঢাকায় এসে এরপর রাঙ্গামাটি যেতে পারেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন।
এছাড়াও সিলেট থেকে ট্রেনে করে ঢাকায় আসতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে এসব ট্রেনের টিকিট কাটতে পারবেন। ঢাকায় এসে এরপর আপনাকে রাঙ্গামাটি যেতে হবে।
ময়মনসিংহ থেকে রাঙ্গামাটি
স্থলপথ :
প্রথমে বাসে আপনাকে ঢাকা আসতে হবে। তবে, কিছু বাস চট্টগ্রাম পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে। সেক্ষেত্রে চট্টগ্রামে এসে রাঙ্গামাটি কিংবা ঢাকায় পৌঁছে রাঙ্গামাটির বাসে করে সরাসরি রাঙ্গামাটি যেতে পারেন। সহজ ও বিডিটিকিটস- এ অনলাইনে বাসের টিকিট পাবেন।
রেলপথেও ঢাকায় আসতে পারেন। এরপর ঢাকা থেকে সরাসরি রাঙ্গামাটি যেতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে এসব ট্রেনের টিকিট কাটতে পারবেন।