সবুজের মায়ায় গড়া রিভেরি হলিডে রিসোর্ট, গাজীপুর

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ডে ট্যুরে ঢাকার পাশেই রিভেরি হলিডে রিসোর্ট

রিভেরি হলিডে রিসোর্ট

রিভেরি হলিডে রিসোর্ট (Reverie Holiday Resort)

ঢাকার খুব পাশে হওয়ায় ডে ট্যুরে ঘুরে আসতে পারেন এই রিসোর্ট-এ। ছবি : সংগৃহীত


 আরণ্যক সৌন্দর্যের জন্য গাজীপুরের আছে বিশেষ খ্যাতি। আর তাইতো অসাধারণ সব রিসোর্ট গুলো গড়ে উঠেছে গাজীপুরের ভাওয়াল বনে। বুনো সৌন্দর্যের মায়ায় গড়ে উঠা এই রিসোর্টগুলো প্রকৃতি প্রেমীদের ভীষণ প্রিয়। এছাড়া গাজীপুর ঢাকা থেকে খুব কাছেই হওয়ায় রাজধানীবাসীর অবকাশের প্রিয় গন্তব্য হয়ে উঠেছে এই রিসোর্টগুলো। প্রকৃতি আর আধুনিকতার মিতালিতে গড়া গাজীপুরের নানা ধরনের রিসোর্ট এখন শহুরে মানুষের প্রশান্তির আশ্রয়। যারা অরণ্যের মাঝে প্রশান্তির অবকাশ যাপন কেন্দ্র খুঁজছেন তারা নিশ্চিন্তে চলে যেতে পারেন গাজীপুরের রিভেরি হলিডে রিসোর্ট (Reverie Holiday Resort)-এ। একদিনের ডে আউট হউক বা কয়েকদিনের অবকাশ যাপন অথবা হউক হানিমুন বা পিকনিক, রিভেরি রিসোর্ট আপনাকে প্রফুল্ল করে তুলবেই।

রিসোর্টের অবস্থান

গাজীপুরের সালনায় রিভেরি রিসোর্ট অবস্থিত। তিন একর জায়গার ওপর গড়ে তোলা এই রিসোর্টটি ভাওয়াল বনের মাঝে এক সবুজের ঠিকানা। প্রকৃতির মায়ায় গড়ে তোলা হলেও আধুনিক সকল সুযোগ-সুবিধা পাবেন এই রিসোর্টটিতে। প্রকৃতির সাথে মিশে যেতে ভারী একটি সুন্দর জায়গা এটি। এখানে নেই কোনও শহুরে কোলাহল, আছে শুধু দৃষ্টিজুড়ে সবুজের সীমানা। যারা নির্জনে কিছুটা সময় কাটাতে চান তাদের জন্য আদর্শ জায়গা এটি। এছাড়া পিকনিক, আউটিং সহ যেকোনো আয়োজনের জন্য পারফেক্ট জায়গা হতে পারে এই রিসোর্ট। তাছাড়া যারা হানিমুনে দূরে কোথাও না যেয়ে কাছাকাছি কোথাও একান্তে সময় কাটাতে চান তাদের জন্য চমৎকার জায়গা রিভেরি রিসোর্ট।

আরও পড়ুন :  ঢাকার আশপাশে জনপ্রিয় ২২ টা রিসোর্ট



 (Reverie Holiday Resort)

রাতের বেলা এমনই দৃষ্টিনন্দন হয়ে ওঠে রিসোর্টটি। ছবি : বায়েজিদ এম খন্দকার



রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্য

ভেতরেই রয়েছে ধানের ক্ষেত, বন আর বিভিন্ন ধরনের ফলের গাছ। যা এটিকে করেছে আরও বেশি লাবণ্যময়। তার সাথে অনেকগুলো কৃত্রিম স্থাপনা দিয়ে এর নান্দনিকতা আরও বাড়িয়ে তোলা হয়েছে। রুম থেকেই সবুজে ভরা ধানের ক্ষেত চোখে পড়বে। সামনের বাগানে ফুটে থাকে নানা ধরনের ফুল। গাছে গাছে পাখিদের আনাগোনায় মুখরিত থাকে রিসোর্টের পরিবেশ। সকাল সকাল আপনার ঘুম ভাঙ্গবে পাখিদের কিচিরমিচিরে। আড্ডার জন্য চমৎকার একটি শেড আছে রিসোর্টে। ছন দিয়ে বানানো এই শেডটি একদম গ্রামীণ সৌন্দর্য দিয়ে গড়া। এখানে চায়ের কাপ হাতে পরিবারের সবাইকে নিয়ে আড্ডায় মেতে উঠতে পারবেন। এছাড়া চারপাশের প্রকৃতি উপভোগের জন্য রিসোর্টের সামনের অংশে চমৎকার খোলা বারান্দা করা হয়েছে। লতাগুল্ম দিয়ে ঘেরা এই বারান্দাগুলোকে মনে হয় প্রকৃতিরই অংশ। আয়েশ করে বসে এখানে উপভোগ করতে পারেন চাঁদনী রাত।

কি কি উপভোগ করবেন

রিসোর্টে আছে চমৎকার পুকুর। রাজহাঁসের দল ঘুরে বেড়ায় পুকুরের জলে। ঘোরার জন্য পুকুরে আছে নৌকা। স্নিগ্ধ, নির্মল আর ঝিরিঝিরি বাতাসে রিসোর্টে ঘুরতে ঘুরতে সময়টা কেটে যাবে অনায়াসে। বাচ্চাদের জন্যও এখানে আছে নানান আয়োজন। বিভিন্ন রাইড ও দোলনায় চড়ে তাদের সময়টা কেটে যাবে আনন্দে। তাছাড়া রিসোর্টটিতে জিমনেশিয়াম, সুইমিংপুলসহ অতিথিদের জন্য আধুনিক সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। যেকোনো মিটিং, কর্মশালা আয়োজনের আছে কনফারেন্স রুম।

আরও পড়ুন : ঢাকার আশপাশের সেরা স্থান



রিভেরি হলিডে রিসোর্ট (Reverie Holiday Resort)

চতুর্দিকেই এমন সবুজ মোড়ানো নান্দনিকতায় পূর্ণ রিভেরি হলিডে রিসোর্ট। ছবি : রিভেরি হলিডে রিসোর্ট


 পারিবারিক যেকোনো বড় আয়োজনের সকল ব্যবস্থা আছে এখানে। এছাড়া পিকনিক, কর্পোরেট গেট টুগেদার, ফ্যামিলি/গ্রুপ ডে আউট-এর জন্য সব ব্যবস্থা করা আছে এখানে। বার-বি-কিউ পার্টি, মিউজিক্যাল ও ম্যাজিকাল প্রোগ্রাম, টেনটিং, ফিশিং মত আরও নানান বিনোদনের খোরাক পাবেন এখানে। এছাড়া, এই রিসোর্টটি শুটিং স্পট হিসেবেও বেশ জনপ্রিয়। বিভিন্ন অফিস, সংঘ বা সংগঠনের সদস্যরা, এমনকি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও পিকনিক ও দিনব্যাপী নানা আয়োজনের জন্য এখানে আসে।

জেনে নিন বিভিন্ন রুমের ভাড়া

রিসোর্টটিতে থাকার জন্য বিভিন্ন রকমের রুম রয়েছে। আধুনিক সকল সুযোগ-সুবিধা পাবেন এই রুমগুলোতে। এসি ডাবল রুমের ভাড়া পড়বে ৩,৫০০ টাকা প্রতিরাত, এসি ফ্যামিলি রুম ,৬,০০০ টাকা, এসি ডাবল রুম উইদ ফরেস্ট ভিউ ৪,০০০ টাকা, নন এসি ডাবল রুম ৩,০০০ টাকা, এসি পন্ড সাইড বিল্ডিং ৩,৫০০ টাকা, নন-এসি পন্ড সাইড বিল্ডিং ৩,০০০ টাকা, ডুপ্লেক্স বাংলো ২০,০০০ টাকা, ফরেস্ট বাংলো ৯,০০০ টাকা প্রতি রাত। এছাড়া, পিকনিক, ডে আউট, গ্রুপ ট্যুরের বিভিন্ন প্যাকেজ আছে। এছাড়াও আছে কাপল প্যাকেজ। পিকনিক প্যাকেজের খরচ পড়বে ১২০০ থেকে ১৫০০ টাকা জনপ্রতি। গ্রুপ ট্যুরের প্যাকেজে ১০০০/১২০০/১৪০০ টাকা খরচ পড়বে জনপ্রতি। এছাড়া কাপল প্যাকেজের খরচ পড়বে ৫,০০০ থেকে ৫,৫০০ টাকা।

আরও পড়ুন : দ্যা বেজ ক্যাম্প বাংলাদেশ : দেশের প্রথম আউটডোর এক্টিভিটি ক্যাম্প


 (Reverie Holiday Resort)

রিসোর্টের পুকুরে সাতার কাটা, নৌকায় চড়ার সুযোগ রয়েছে। ছবি : রিভেরি হলিডে রিসোর্ট



যোগাযোগ :

ওয়েবসাইট: http://www.reverie.com.bd
ফেইসবুক পেইজ: www.facebook.com/reverie.resort
ফোন: +8801705566335-6

যেভাবে যাবেন :

গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র ৬ কিলোমিটার ভিতরে রিভেরি হলিডে রিসোর্ট। গাজীপুরের সালনা বাজার থেকে এক কিলোমিটার পশ্চিমে। জায়গাটির নাম মইশানবাড়ি। সালনা বাজার থেকে চাইলে রিকশা বা বাইকে যেতে পারেন রিসোর্টে।  

রুবাইদা আক্তার   এস এম