রোমান্স ব্যাপারটা যেন শুধু ভ্যালেন্টাইন্স ডে'তেই উদযাপনের জন্য নয়। ভ্রমণেও আপনি আপনার যাপিত দিনগুলকে রোমান্টিক আবহ দিতে পারেন। যদি রোমান্টিক হোটেল বেছে নিতে পারেন তবে তা যেন ভ্রমণের পাশাপাশি আপনি এবং আপনার সঙ্গীর জন্য এক প্রকার বোনাস হিসেবেই ধরে নেয়া যায়। চলুন জেনে নিই বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু বিখ্যাত রোমান্টিক হোটেল সম্পর্কে।
লুটন হো হোটেল গলফ এবং স্পা, বেডফোর্শায়ার
চার্চিলের মতো বিখ্যাত ব্যক্তিদের আগমনের ইতিহাস ও স্মৃতি সাজানো রয়েছে রোমান্টিক এই হোটেলটিতে; ছবি : লিংকডইন
প্রাসাদময় এই হোটেলটির বেডরুমগুলো গ্র্যান্ড সাইজের। এই হোটেলটির ওয়ের্নহের রেস্তোরাঁ বিখ্যাত রাজপ্রাসাদ ভার্সেইলির মিরর হলের অনুকরণে নির্মিত। এছাড়াও গলফ কোর্স এবং স্পা রয়েছে এই হোটেলটিতে। স্যুইট এবং রুমগুলোতে ইতিহাসের বিখ্যাত ব্যক্তিত্ব যেমন উইনস্টন চার্চিল, এলিজাবেথসহ যারা এই হোটেলটিতে এসেছিলেন তাদের ইতিহাস সুন্দরভাবে প্রদর্শন করে রাখা হয়েছে।
দামের ওপর ভিত্তি করে পার্কল্যান্ড উইং অথবা ফ্লাওয়ার গার্ডেন রুম ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। হোটেলের রুমগুলো আধুনিকতার সাথে বেশ আভিজাত্যের এক অভিজ্ঞতা দিবে আপনাকে। এছাড়াও ওয়ের্নহের রেস্তরার খাবারসমূহ বেশ মুখরোচক এবং মজাদার।
প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃত্রিমতার অপূর্ব মিশেলে হোটেলটি সাজানো রয়েছে; ছবি : আইক্যাসল ডট নেট
ক্যাসেল ভেনলোকে রোমান্সের প্রতীকী হোটেল বললেও যেন বেশি বলা হবে না। কেননা বেশ সুন্দর সবুজময় ঘাসের গালিচা, ফাইবার অপটিক লাইটিং, মিউজিক সিস্টেম, পার্সোনাল শ্যাম্পেইন কুলার ইত্যাদি সমস্ত কিছুই আপনার এবং আপনার সঙ্গীকে বেশ উপভোগ্য এক অভিজ্ঞতা দেয়ার জন্য স্ট্যান্ডবাই করে রাখা হয়েছে।
এডভেঞ্চারপ্রেমী কাপলদের জন্য গ্লেন্ট্রেস মাউন্টেইন ভ্রমণের জন্য হোটেল থেকেই সুব্যবস্থা করা হয়। এছাড়াও এখানের অসাধারণ খাবার, চারপাশের প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি সবকিছুই আপনার রোমান্স এর অভিজ্ঞতাকে বেশ অন্য এক উচ্চতায় নিয়ে যাবে।
হ্যান্ডবারি ম্যানর হোটেল কান্ট্রি ক্লাব, ইউকে
যুক্তরাজ্যের হের্টফোর্ডশায়ার পার্কে হ্যান্ডবারি ম্যানর হোটেল অবস্থিত; ছবি : ওয়েডিংফেয়ারস ডট কম
এই হোটেল এমনভাবেই নির্মাণ করা হয়েছে যে, আপনি এবং আপনার সঙ্গী এই জায়গাটির প্রেমে পড়তে যেন বাধ্য। প্রায় ২০০ একরজুড়ে বিস্তৃত হের্টফোর্ডশায়ার পার্কে এই হোটেলটি অবস্থিত। এখানের রুমগুলো থেকে চারপাশের বেশ সুন্দর দৃশ্য দেখা যায়। এছাড়াও বেডগুলোতে ইজিপ্সিয়ান কটনের বালিশ রয়েছে।
কাপলদের এখানে অবস্থানকালীন সময়ে প্রতিদিন বাইরে থেকে রুমে যখন ফিরেন তখন বেডে হোটেল থেকে সরবরাহকৃত শ্যাম্পেইন, চকোলেট, ফুলের তোড়া ইত্যাদি গিফট আইটেম দেখতে পান। এই হোটেলে গলফ কোর্স এবং স্পার ব্যবস্থা রয়েছে। এখানের রেস্তরার খাবার বেশ সুস্বাদু।
পাহাড়ের উপর অবস্থিত ইতালির আই ক্যাসালি ডি মন্টিচ্ছিও হোটেল; ছবি : ইটালিয়াকিডস ডট কম
ভালোবাসা কিংবা প্যাশনের সাথে যদি কোন দেশের নাম জড়িয়ে থাকে সেটি হচ্ছে ইতালি। আর এই হোটেলটি এখানেই অবস্থিত। চারটি ফার্ম হাউজকে পরিবর্তিত করে ১২ রুম বিশিষ্ট হোটেলে পরিণত করা হয়েছে। পাহাড়ি এলাকায় অবস্থিত বলে এখান থেকে বেশ সুন্দর ভিউ পাওয়া যায় চারপাশের। দু রাতের থাকার জন্য হোটেল থেকে কমপ্লিমেন্টারি হিসেবে ব্রেকফাস্ট, শ্যাম্পেইন, ক্যান্ডেল লাইট ডিনার এবং মাসাজের ব্যবস্থা করা হয়।
হোটেল গ্রিত্তি, ভেনিস
ভেনিসের চিত্তাকর্ষক দৃশ্যের পাশাপাশি আনন্দময় ভ্রমণের সুযোগ করে দেয় হোটেলটি; ছবি : লিংকডইন
ষোড়শ শতকে নির্মিত এই প্রাসাদটি বর্তমানে বিখ্যাত রোমান্টিক হোটেল। রুম থেকে ভেনিসের ভিউ এবং দেয়ালসমূহের কারুকাজ একে করেছে বেশ জনপ্রিয়। বিভিন্ন ভিয়াইপি, সেলিব্রেটি প্রায়ই এখানে অবস্থান করেন। এখানে হোটেল থেকে গেস্টদের জন্য এক্সট্রা স্পেশাল ডিনারের আয়োজন করে থাকে।
পুরো হোটেলটির ৮০ টি রুম এবং ৯টি সুইট রুম বেশ জমকালোভাবে সাজানো হয়েছে।
রোমান্টিক এই হোটেল গুলি বেশ জনপ্রিয় কাপলদের মাঝে। এই হোটেলগুলোর বিশেষত্বই এমন যে এটি বেশ সুন্দর এক অভিজ্ঞতা দেয় কাপলদের। ভ্রমণে চেষ্টা করবেন রোমান্টিক হোটেলে অবস্থান করার। যা নিঃসন্দেহে আপনার ভ্রমণকে আরও বেশি উপভোগ্য করে তুলবে।