সবজির সরষে ইলিশ : সবজি দিয়ে আলাদা রকম রান্না
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : বাংলার রসুইঘরে চটজলদি খাবার সবজির সরষে ইলিশ
ছবি : কুকপ্যাড ডট কম
জাতীয় মাছ ইলিশ আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। জাতীয় মাছ হিসেবে স্বীকৃতপ্রাপ্ত ইলিশের নানা পদের সমারোহ মেলে বাংলার রসুইঘরে। প্রাচীন বাংলা সাহিত্য এবং লোকজ সংষ্কৃতিতে ইলিশ মাছের স্বাদ, খাবারের পদ্ধতি ও সংরক্ষণের বিষয়ে উল্লেখযোগ্য দিক নির্দেশনা পাওয়া যায়। কবি সত্যেন্দ্রনাথ দত্তের ইলশে গুড়ি কবিতা এখনও আমাদেরকে আলোড়িত করে। প্রাচীন কালের লোকজনের বিশ্বাস ছিল যে, আশ্বিন-কার্তিক মাসের দূর্গা পূজার দশমির দিন হতে মাঘ-ফাল্গুন মাসের শ্রী পঞ্চমী পর্যন্ত ইলিশ মাছ ধরা এবং খাওয়া বন্ধ রাখা হলে এই মাছ বহুগুণে বৃদ্ধি পায় এবং মানুষের সুনাম, শক্তি, দীর্ঘ জীবন এবং মহিমা বা গৌরব বৃদ্ধি প্রাপ্ত হয়। ইলিশ মাছ খাদ্যমানেও অত্যন্ত সমৃদ্ধ। এই মাছে উচ্চ মাত্রায় আমিষ, চর্বি ও খনিজ পদার্থ পাওয়া যায়। ইলিশ মাছের চর্বিতে প্রায় শতকরা ৫০ ভাগ অসম্পৃক্ত ফ্যাটি এসিড থাকে, যা আমাদের দেহের রক্তের চর্বির পরিমান কে হ্রাস করতে সহায়তা করে থাকে। ইলিশ মাছের আমিষে প্রায় ৯ ধরনের এমিনো এসিড থাকে, যা মানুষের পাকস্থলী উৎপাদন করতে পারে না। এছাড়া এই ইলিশ মাছে রয়েছে উচ্চ পরিমানে ভিটামিন এ ও ভিটামিন ডি, যা মানবদেহের জন্যে অত্যাবশকীয়।
চকচকে ইলিশ। ছবি : ষাট গম্বুজ বার্তা
উল্লেখ্য যে, ইলিশ মাছের যকৃতে ১২০ আই.ইউ পর্যন্ত ভিটামিন-এ পাওয়া যায়। ইলিশের অনন্য স্বাদ ও সুঘ্রানের পেছনের কারনটি হল এই মাছের তেল। ইলিশের দেহস্থ সুঘ্রান এবং ভাজার সময় ইহার ঘ্রাণ আশপাশের উল্লেখযোগ্য দুরত্বে কেন ছড়িয়ে পড়ে তার কারণ জানা না থাকলেও ছোট একটি ইলিশ হতে নিঃসৃত সুগন্ধি পার্থিব অনেক সুগন্ধি কেই হার মানায়। ইলিশ মাছের উল্লেখযোগ্য রান্নার মাঝে আজকের রান্নায় তুলে ধরব নতুন এক পদ। আর তা হল সবজির সরষে ইলিশ।
আজকের রান্না : সবজির সরষে ইলিশ
- উপকরণ :
- রন্ধনপ্রণালী :