সারাদেশ থেকে কীভাবে যাবেন দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে?
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল দেশেই হিমালয়ের সান্নিধ্য পেতে পর্যটকরা ছুটে যায় যেখানে

রংপুর বিভাগের একটি জেলা হচ্ছে পঞ্চগড়। বছরের নির্দিষ্ট সময়ে এই জেলা থেকে কাঞ্চনজঙ্গার অপরুপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পঞ্চগড়ের যা বিখ্যাত : কাঞ্চনজঙ্গার রুপ, মির্জাপুর শাহী মসজিদ, বদেশ্বরী মহাপীঠ মন্দির, রকস মিউজিয়াম,বার আউলিয়া মাজার। চলুন জেনে নেই সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে পঞ্চগড় যেতে পারবেন সে সম্পর্কে।
রংপুর থেকে পঞ্চগড় : স্থলপথ : রংপুর থেকে পঞ্চগড় বাসে যেতে পারবেন। রংপুর থেকে পঞ্চগড়ে গেটলক বাস সার্ভিস রয়েছে।
ঢাকা থেকে পঞ্চগড় : আকাশপথ : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে বিমানে রংপুরের সৈয়দপুর বিমানবন্দর বিমানে যেতে পারবেন। রংপুর থেকে এরপর পঞ্চগড় যেতে হবে আপনাকে। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে।
স্থলপথ : নাবিল পরিবহনসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি বা নন এসি বাস পাবেন ঢাকা থেকে পঞ্চগড়ে যাওয়ার জন্য। সহজ ও বিডিটিকিটস এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনেও পঞ্চগড় যেতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
চট্টগ্রাম থেকে পঞ্চগড় : আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে বিমানে করে আপনাকে ঢাকায় আসতে হবে। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে এরপর পঞ্চগড় যেতে হবে আপনাকে। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।
স্থলপথ : চট্টগ্রাম থেকে বাস বা ট্রেনে আপনাকে ঢাকায় আসতে হবে। এরপর ঢাকা থেকে যেকোন মাধ্যমে পঞ্চগড় যেতে পারবেন। এছাড়াও টিআর ট্রাভেলস চট্টগ্রাম থেকে রংপুরে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। রংপুর এসে এরপর পঞ্চগড় যেতে পারবেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
বরিশাল থেকে পঞ্চগড় : আকাশপথ : বরিশাল বিমানবন্দর থেকে বিমানে করে প্রথমে ঢাকায় আসতে হবে আপনাকে। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে এরপর পঞ্চগড় যেতে হবে। বরিশাল বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।
স্থলপথ : তুহিন পরিবহন সহ বিভিন্ন পরিবহন কোম্পানির বাসে সরাসরি বরিশাল থেকে রংপুরে যেতে পারবেন। রংপুর পৌঁছে এরপর পঞ্চগড়ে যেতে হবে আপনাকে।
রাজশাহী থেকে পঞ্চগড়: আকাশপথ : রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে বিমানে ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে এরপর আপনাকে পঞ্চগড় যেতে হবে। বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।
স্থলপথ : রাজশাহী থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে সরাসরি পঞ্চগড় যেতে পারেন। চাইলে বাসেও রাজশাহী থেকে পঞ্চগড় যেতে পারবেন।
খুলনা থেকে পঞ্চগড় : আকাশপথ : যেহেতু খুলনায় কোনো বিমানবন্দর নেই, তাই বিমানে যেতে চাইলে আপনাকে যশোরে আসতে হবে। যশোর বিমানবন্দর থেকে বিমানে ঢাকা আসতে পারবেন। যশোর থেকে তিনটি এয়ারলাইন্স কোম্পানি তথা বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে এরপর পঞ্চগড় যেতে হবে আপনাকে।
স্থলপথ : চিলাহাটি খুলনা রুটের রুপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস ইত্যাদি ট্রেনে খুলনা থেকে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে এরপর পঞ্চগড় যেতে হবে আপনাকে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
সিলেট থেকে পঞ্চগড় : আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে এরপর পঞ্চগড় যেতে পারবেন।
স্থলপথ : সিলেট থেকে বাস বা ট্রেনে প্রথমে ঢাকায় আসতে হবে আপনাকে। এরপর ঢাকা থেকে পঞ্চগড় যেতে পারবেন। সহজ ও বিডিটিকিটস এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। সোহাগ, গ্রীন লাইন, এনা সহ বিভিন্ন পরিবহনের বাস পাবেন ঢাকায় আসার জন্য। চাইলে সিলেট থেকে রংপুরের বাসে এসে রংপুর থেকে পঞ্চগড় যেতে পারবেন। সহজ ও বিডিটিকিটস এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
ময়মনসিংহ থেকে পঞ্চগড় : আকাশপথ : ময়মনসিংহ থেকে ঢাকায় বাস বা ট্রেনে আসতে পারেন। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেয়ে এরপর পঞ্চগড় যেতে পারবেন।
স্থলপথ : ময়মনসিংহ থেকে রংপুরগামী বেশ কিছু বাস পাবেন। রংপুর পৌঁছে সেখান থেকে পঞ্চগড় যেতে পারবেন। যশোদা পরিবহন, বাহন পরিবহনসহ ইত্যাদি বাস এই রুটে চলাচল করে।
মোঃ খালিদ বিন জামান এস এম