সরেজমিনে তাঁতশিল্প : জীবন যেখানে ঐতিহ্য রক্ষা আর জীবিকার আড়ালে বন্দি
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল: টাঙ্গাইলের তাঁতশিল্প ভ্রমণ, শত বছরের ঐতিহ্য রক্ষাকারীরাই যেখানে অস্তিত্বসংকটে

ঢাকা বিভাগের সব থেকে বড় জেলা টাঙ্গাইল, ঐতিহাসিক এবং প্রাকৃতিক নিদর্শন দেখতে এর আগেও টাঙ্গাইল যাওয়া হয়েছে বেশ কয়েকবার। এবার যাওয়ার উদ্দেশ্য ছিল ভিন্ন, তাঁতের শাড়ি কিনতে গিয়ে তাঁত শিল্পের যতটা কাছে যাওয়া যায়। টাঙ্গাইল জেলার যেমন অনেক গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে তেমনই এ জেলার একটা বড় অংশজুড়ে রয়েছে গ্রামীণ ঐতিহ্যের ধারক তাঁতশিল্প।

তাঁতশিল্প যেন এক গোলকধাঁধা
জিনিসটা আমার কাছে একটা গোলকধাঁধা মনে হয়েছে, টাঙ্গাইল শহরে যেতে প্রধান সড়ক দিয়ে না গিয়ে পাকুল্লা থেকে মাদারকোল-দেলদুয়ার রাস্তা ধরে সোজা এগোলে পাথরাইল বাজার, পাথরাইলকে নাকি টাঙ্গাইলের রাজধানী বলা হয়, মূললত সবচেয়ে বড় তাঁতের শাড়ি'র বাজার এখানেই, এছাড়াও করটিয়া বেলতা আলোকদিয়ায় রয়েছে প্রচুর তাঁত ব্যাবসায়ী।
টাঙ্গাইলের তাঁত শিল্পের অবস্থা জানতে কিংবা বুঝতে শুধুমাত্র পাথরাইল ঘুরলেই হবে, এখানে তাঁতের সাথে জড়িত দুই ধরনের মানুষ রয়েছে, তাঁতশিল্পি এবং তাঁত ব্যাবসয়ী। আমার প্রথমে গিয়ে মনে হয়েছে তাঁত শিল্পের সাথে কেমন ধোঁয়াশা একটা ব্যাপার রয়েছে এখানে। কাউকে তাঁতী বা তাঁতী'র বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করলেই টাইলস করা ঝকঝকা দোকান দেখিয়ে দেয়, অনেক খোঁজাখুঁজি করেও তাঁতশিল্পের সাথে সরাসরি সম্পৃক্ত কাউকে পাওয়া যায় না এখানে।
আমরা প্রথমে গেলাম পাথরাইল, অনেক খোঁজাখুঁজি করেও তাঁতের কারখানা বা তাঁতী'র কোন খোঁজখবর পেলাম না, সেখান থেকে এক বন্ধুর ভাইয়ের তাঁতের কারখানা আছে জানতে পেরে গেলাম বেলতা নামক একটা গ্রামে, জায়গাটা পোড়াবাড়ি নামেও পরিচিত, টাঙ্গাইলের বিখ্যাত পোড়াবাড়ি'র চমচম এখানেই পাওয়া যায়।

বেলতা গ্রাম
বেলতা গ্রামে গিয়ে দেখি আজব ব্যাপার, যেদিকে তাকাই সেদিকেই তাঁত, কোথাও মেশিনের ঘটঘট শব্দ, কোথাও সূতায় রং মাখা হচ্ছে, প্রতিটি ঘরে ঘরেই তাঁত, তবে এই তাঁত আমাদের চেনাজানা তাঁত নয়, এখানে সবই ইলেকট্রিক তাঁত, তাঁত দু'ধরনের হয় একটা হ্যান্ডলুম অন্যটা পাওয়ারলুম।
বেলতায় ঘরে ঘরে পাওয়ারলুমের ছড়াছড়ি দেখে পুরো ব্যাপারটা আমাদের কাছে পরিস্কার হয়ে গেল যে বাজারে নয় তাঁতী খুজতে হবে গ্রামের ভেতরে, বেলাতা'য় কিছুক্ষণ ঘোরাঘুরি করে শাড়ি কিনে, তাঁতী'দের সাথে গল্পগুজব আড্ডা দিয়ে আমরা আবার চলে আসলাম পাথরাইল, এবার আমরা পাথরাইল বাজার থেকে গ্রামের দিকে ঢুকলাম, গ্রামে ঢুকতেই দেখি বেলতার মত অবস্থা, তবে এখানে পাওয়ারলুমের পাশাপাশি হ্যান্ডলুম দেখতে পাওয়া যায় অনেক, হ্যান্ডলুমের শাড়িগুলো মানে ভালো এবং দামেও একটু বেশি।

তাঁতশিল্পে সামাজিক বৈষম্য
তাঁতীর বাড়ি বা কারখানায় শাড়ির দাম অনেক কম, যেকোনো তাঁতী'র বাড়ি গেলেই এখানের তাঁতশিল্পি এবং তাঁতব্যাবসায়ী'র মধ্যে সামাজিক বৈষম্য খুব ভালভাবে বোঝা যায়। যেখানে তাঁতশিল্পি'র বাড়িতে ফুটো হওয়া টিনের ঘর, বৃষ্টি এলে পানি পরে, অভাবের তাড়নায় নিজেদের এ শিল্প থেকে সরিয়ে নিচ্ছে, সেখানে রাস্তার পাশে টাইলস করা বড় বড় ঝকঝকে শাড়ির শোরুমগুলো দিনদিন আরও বড় হচ্ছে।
এসব বড় বড় ব্যাবসায়ীর কারনে বিগত বছরগুলোতে আমাদের তাঁত শিল্পের যতটা ক্ষতি হয়েছে তার থেকে বড় ক্ষতি হয়ে গিয়েছে এই চলমান মহামারির প্রভাবে। যতটুকু আয় হতো, হয়তো খেয়েপরে বেঁচে থাকা যেতো নিশ্চয়। কিন্তু বিগত তিনমাসে সেটুকু রাস্তাও বন্ধ হয়ে ছিল, তাই অনেকে বাধ্য হয়ে জীবিকার ধরণ পরিবর্তণ করছেন।

তালুকদার মেজবাহ্ উদ্দিন
এস এম
Click Here To See More