সারাদেশ থেকে কীভাবে ফরিদপুর যাবেন?
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল পল্লী কবি জসীমউদ্দীন-এর জন্মস্থান সবুজে ঘেরা ফরিদপুর জেলা
ছবি : সংগৃহীত
ঢাকা বিভাগের একটি জেলা হচ্ছে ফরিদপুর। আউলিয়া, দরবেশ, রাজনীতিক, পূণ্যাত্নার আবাসভূমি এই ফরিদপুর জেলা। ফরিদপুরের যা বিখ্যাত স্থানের মধ্যে আছে মথুরাপুর দেউল মঠ, কানাইপুর জমিদার বাড়ি, বাইশরশি জমিদার বাড়ি, নয় গম্বুজ বিশিষ্ট সাতৈর মসজিদ, নদী গবেষণা ইন্সটিটিউট, বাগাটের দই, পল্লী কবি জসীম উদ্দীনের বাড়ী, পাতরাইল মসজিদ, জগদ্বন্দু সুন্দরের আশ্রম ইত্যাদি।
চলুন জেনে নেয়া যাক, সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে ফরিদপুর যাবে সে সম্পর্কে।
ঢাকা থেকে ফরিদপুর :
স্থলপথ : ঢাকার গাবতলী থেকে গোল্ডেন লাইন, আজমেরী ইত্যাদি পরিবহনের বাস ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসি বা নন-এসি উভয় ধরনের বাস পাবেন। বাসের কাউন্টার ছাড়াও সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন।
চট্টগ্রাম থেকে ফরিদপুর :
আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বাস বা গাড়িতে ফরিদপুর যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এয়ারলাইন্স এই রুটে সার্ভিস দিয়ে থাকে।
স্থলপথ : এস আলম পরিবহনের বাসে সরাসরি চট্টগ্রাম থেকে ফরিদপুরে আসতে পারবেন। বাসের কাউন্টার ছাড়াও সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। চাইলে রেলপথেও চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে পারবেন। ঢাকায় এসে এরপরে ফরিদপুরে যেতে পারবেন। মহানগর প্রভাতী, চট্টগ্রাম এক্সপ্রেস, মহানগর গোধূলি, সুবর্ণ এক্সপ্রেস এবং তূর্ণা এক্সপ্রেস ইত্যাদি ট্রেন এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
বরিশাল থেকে ফরিদপুর :
স্থলপথ : বরিশাল থেকে ফরিদপুরে যাওয়ার জন্য সরাসরি বাস পাবেন।
রংপুর থেকে ফরিদপুর :
আকাশপথ : রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহরগুলো থেকে আপনাকে এই বিমানবন্দরে যেতে হবে। এরপর সেখান থেকে ঢাকা এবং ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা বিমানে করে ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বাস বা গাড়ীতে আপনাকে ফরিদপুরে যেতে হবে।
স্থলপথ : তুহিন পরিবহন রংপুর থেকে ফরিদপুরে সরাসরি যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে।
রাজশাহী থেকে ফরিদপুর :
স্থলপথ : গোল্ডেন লাইন পরিবহনের বাসে সরাসরি রাজশাহী থেকে ফরিদপুরে যেতে পারবেন। এছাড়াও মধুমতি এক্সপ্রেস ট্রেনে রাজশাহী থেকে ফরিদপুরে যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
খুলনা থেকে ফরিদপুর :
স্থলপথ : খুলনা থেকে ফরিদপুরে আসার জন্য বিভিন্ন বাস পাবেন। খুলনার বিভিন্ন জেলা শহর থেকে ফরিদপুরে যেতে পারবেন। সিলেট থেকে ফরিদপুর :
আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। ঢাকায় এসে এরপর বাস বা গাড়িতে ফরিদপুর যেতে পারবেন।
স্থলপথ : মামুন এন্টারপ্রাইজের বাসে সিলেট থেকে সরাসরি ফরিদপুরে যেতে পারবেন। ভাড়া আনুমানিক ৭৫০ টাকা। ময়মনসিংহ থেকে ফরিদপুর :
স্থলপথ : শামীম এন্টারপ্রাইজের বাসে ময়মনসিংহ থেকে ফরিদপুরে যেতে পারবেন। ভাড়া আনুমানিক ৬৫০ টাকা।
মোঃ খালিদ বিন জামান এস এম