সারাদেশ থেকে চুয়াডাঙ্গা কীভাবে যাবেন?
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : অধুনা বাংলাদেশের প্রথম রেলপথ যে জেলায় তৈরি হয়েছিল
ছবি : বাংলাপিডিয়া
খুলনা বিভাগের একটি জেলা হচ্ছে চুয়াডাঙ্গা। এই জেলার ইতিহাস সম্পর্কে খুব একটি জানা না গেলেও বিভিন্ন তাম্রলিপি থেকে জানা যায়, এটি খুবই প্রাচীন একটি জেলা। চুয়াডাঙ্গা জেলার যা বিখ্যাত : মেহেরুন শিশু পার্ক, কাশিপুর জমিদার বাড়ি, দর্শনার কেরু এন্ড কোং ঠাকুরপুর জামে মসজিদ, কবর, চুয়াডাঙ্গার পান। চলুন জেনে নেয়া যাক সারাদেশের ৮টি বিভাগ থেকে কিভাবে চুয়াডাঙ্গা যাওয়া যায় সে সম্পর্কে।
খুলনা থেকে চুয়াডাঙ্গা :
স্থলপথ : খুলনা থেকে চুয়াডাঙ্গায় যাওয়ার জন্য বাস বা ট্রেন দুটিই পাবেন। মহানগর এক্সপ্রেস, রকেট এক্সপ্রেস, নকশিকাঁথা এক্সপ্রেস ইত্যাদি এই রুটে নিয়মিত যাতায়াত করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
ঢাকা থেকে চুয়াডাঙ্গা :
আকাশপথ : চুয়াডাঙ্গায় কোন বিমানবন্দর নেই। বিমান পথে আসতে চাইলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে বিমানে যশোর বিমানবন্দরে যেতে হবে আপনাকে। এরপর যশোর থেকে বাস বা গাড়িতে চুয়াডাঙ্গায় যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।
স্থলপথ : ঢাকা থেকে চুয়াডাঙ্গায় আসতে চাইলে আপনি বাস বা ট্রেন যেকোনো মাধ্যমেই যেতে পারেন। শ্যামলী পরিবহন, পূর্বাশা পরিবহন, রয়েল এক্সপ্রেস সহ বেশ কিছু পরিবহন সংস্থার এসি বা নন-এসি বাস পাবেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও ট্রেনে করে চুয়াডাঙ্গায় যেতে পারেন। কপোতাক্ষ এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেসসহ বেশ কিছু ট্রেনে ঢাকা থেকে চুয়াডাঙ্গায় যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গা :
আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে বিমানে করে আপনাকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে হবে। এরপর ঢাকা থেকে বিমানে যশোর হয়ে চুয়াডাঙ্গায় যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।
স্থলপথ : চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গাগামী সরাসরি বাস পাবেন। রয়েল এক্সপ্রেস, শ্যামলী পরিবহন সহ বেশি কিছু সংস্থা এই রুটে পরিবহন সুবিধা দিয়ে থাকে। এছাড়াও চাইলে বাস বা ট্রেনে প্রথমে ঢাকায় এসে এরপর চুয়াডাঙ্গা যেতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
বরিশাল থেকে চুয়াডাঙ্গা :
স্থলপথ : বরিশাল থেকে চুয়াডাঙ্গায় যাওয়ার জন্য আপনাকে খুলনা হয়ে যেতে হবে। সেভেন স্টার সেভেন ডিলাক্স, কুয়াকাটা এক্সপ্রেস, রয়্যাল এক্সপ্রেস ইত্যাদি বাস খুলনায় যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। ভাড়া আনুমানিক ৩০০-৩৫০ টাকা।
রংপুর থেকে চুয়াডাঙ্গা :
আকাশপথ : রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহরগুলো থেকে আপনাকে এই বিমানবন্দরে যেতে হবে। এরপর সেখান থেকে ঢাকা, ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা বিমানে করে ঢাকায় আসতে হবে। এরপর ঢাকা থেকে বিমানে যশোর হয়ে চুয়াডাঙ্গা কিংবা অন্য যেকোনো মাধ্যমে সরাসরি ঢাকা থেকে চুয়াডাঙ্গায় যেতে পারবেন।
স্থলপথ : রংপুর থেকে বাসে ঢাকায় এসে এরপর চুয়াডাঙ্গা যেতে পারেন। কিংবা রংপুর থেকে খুলনায় সরাসরি রেল সার্ভিস রয়েছে। চিলাহাটি খুলনা রুটের রুপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস ইত্যাদি ট্রেনে রংপুর থেকে খুলনায় যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন। খুলনায় এসে এরপর চুয়াডাঙ্গায় যেতে পারবেন।
সিলেট থেকে চুয়াডাঙ্গা :
আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্টসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এরপর ঢাকা থেকে বিমানে যশোর হয়ে চুয়াডাঙ্গা অথবা অন্য যেকোনো মাধ্যমে চুয়াডাঙ্গায় যেতে পারবেন।
স্থলপথ : মামুন এন্টারপ্রাইজের বাসে সরাসরি সিলেট থেকে চুয়াডাঙ্গায় আসতে পারবেন। ভাড়া আনুমানিক ৮০০-১০০০ টাকা।
রাজশাহী থেকে চুয়াডাঙ্গা :
আকাশপথ :
রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশএবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এই এয়ারলাইন্স গুলোর বিমানে করে ঢাকায় এসে এরপর ঢাকা থেকে বিমানে যশোর যেতে পারেন। যশোর পৌঁছে সেখান থেকে চুয়াডাঙ্গায় যাবেন।
স্থলপথ :
রাজশাহী থেকে খুলনা বা চুয়াডাঙ্গাগামী বাস পাবেন। এসব বাসে সরাসরি রাজশাহী থেকে চুয়াডাঙ্গায় পৌঁছাতে পারবেন। এছাড়াও রাজশাহী থেকে কপোতাক্ষ এক্সপ্রেস, সাগরদারি এক্সপ্রেস ইত্যাদি ট্রেনে সরাসরি খুলনায় যেতে পারেন। এরপর খুলনা থেকে চুয়াডাঙ্গায় যেতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
ময়মনসিংহ থেকে চুয়াডাঙ্গা :
আকাশপথ :
ময়মনসিংহ থেকে আপনাকে ঢাকায় আসতে হবে প্রথমে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে যশোর বিমানবন্দরে পৌঁছে এরপর চুয়াডাঙ্গা যেতে পারবেন।
স্থলপথ : ময়মনসিংহ থেকে খুলনাগামী বাস পাবেন। খুলনায় পৌঁছে চুয়াডাঙ্গায় যেতে পারবেন। খুলনা হইতে আন্ত:নগর ট্রেন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন খুলনা হইতে আন্তঃনগর ট্রেন