সারাদেশ থেকে বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ বাতাসের নগরীতে যাওয়ার উপায়?

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : আমের জন্য দেশজোড়া খ্যাতনামা 'সিল্ক সিটি' রাজশাহী

rajshahi maps ছবি : সংগৃহীত

সংস্কৃত 'রাজ' ও ফারসি 'শাহ'-এর বিশেষণ 'শাহী' শব্দযোগে 'রাজশাহী' নামকরণ করা হয়েছে। এক সময়ের দূষিত বাতাসের এই নগরী ২০১৬ সালে বিশ্বকে তাক লাগিয়ে সবচেয়ে বিশুদ্ধ বাতাসের শহরে পরিণত হয়েছে। জাতিসংঘের মতো সংস্থা রাজশাহীর এই সাফল্যকে বিশ্বের অন্যান্য শহরের জন্য অনুকরণীয় বলে অভিমত দিয়েছে।

ঐতিহ্যবাহী এই নগরীর বিখ্যাত স্থানের মধ্যে আছে : শহীদ এ এইচ এম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, শাহ মখদুম বিমানবন্দর, কিসমত মারিয়া মসজিদ, শহীদ জিয়া শিশু পার্ক, সাফিনা পার্ক, প্যারিস রোড, পদ্মার পাড়, শহীদ স্মৃতি সংগ্রহশালা, পুঠিয়া বড় শিব মন্দির, পুঠিয়া হাওয়াখানা, বধ্যভূমি স্মৃতিস্তম, উৎসব পার্ক, বড়কুঠি, সরমংলা ইকো পার্ক, বাঘা মসজিদ, বরেন্দ্র গবেষণা জাদুঘর। চলুন জেনে নেয়া যাক সারাদেশের অন্য ৭টি বিভাগ থেকে কীভাবে রাজশাহী বিভাগে যেতে পারেন সে সম্পর্কে।

ঢাকা থেকে রাজশাহী :

আকাশপথ :

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে শাহ মখদুম বিমানবন্দর যেতে পারবেন। বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ :

ঢাকা থেকে হানিফ, দেশ ট্রাভেলসসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহনের এসি ও নন-এসি বাস পাবেন রাজশাহী যাওয়ার জন্য। সহজবিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও সিল্কসিটি, ধুমকেতু, পদ্মা ও বনলতা এক্সপ্রেস ট্রেনসমূহ এই রুটে নিয়মিত চলাচল করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

চট্টগ্রাম থেকে রাজশাহী :

আকাশপথ :

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে ঢাকায় আসতে পারবেন। এরপর বিমানে ঢাকা থেকে রাজশাহী যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এয়ারলাইন্স এই রুটে সার্ভিস দিয়ে থাকে।

স্থলপথ :

দেশ ট্রাভেলস, গ্রামীন ট্রাভেলসসহ বেশ কিছু পরিবহন সংস্থার বাসে সরাসরি চট্টগ্রাম থেকে রাজশাহী যেতে পারবেন। চাইলে বাস বা ট্রেনে ঢাকায় এসে এরপর ঢাকা থেকে রাজশাহী যেতে পারবেন। বাসের কাউন্টার ছাড়াও  সহজবিডিটিকিটস এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

বরিশাল থেকে রাজশাহী :

আকাশপথ :

বরিশাল বিমানবন্দর  থেকে বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। এরপর বিমানে ঢাকা থেকে রাজশাহী যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে।

স্থলপথ :

তুহিন পরিবহন, গোল্ডেন লাইন পরিবহন ইত্যাদি পরিবহন সংস্থার বাসে সরাসরি বরিশাল থেকে রাজশাহী যেতে পারবেন।

রংপুর থেকে রাজশাহী :

আকাশপথ :

রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহরগুলি থেকে আপনাকে এই বিমানবন্দরে আসতে হবে। এরপর সেখান থেকে ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা বিমানে করে ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বিমানে রাজশাহী যেতে পারবেন।

স্থলপথ :

রংপুর থেকে রাজশাহীর বাস সার্ভিস রয়েছে। এসব বাসে রংপুর থেকে রাজশাহী যেতে পারবেন।

খুলনা থেকে রাজশাহী :

আকাশপথ :

যেহেতু খুলনায় কোন বিমানবন্দর নেই, তাই বিমানে যেতে চাইলে আপনাকে যশোরে যেতে হবে। যশোর বিমানবন্দর থেকে বিমানে ঢাকা আসতে পারবেন। যশোর থেকে তিনটি এয়ারলাইন্স কোম্পানি তথা বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। ঢাকা থেকে এরপর বিমানে রাজশাহী যেতে পারবেন।

স্থলপথ :

খুলনা থেকে রাজশাহীর রেল সার্ভিস রয়েছে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন। চাইলে বাসেও খুলনা থেকে রাজশাহী যেতে পারবেন।

সিলেট থেকে রাজশাহী :

আকাশপথ :

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বিমানে রাজশাহী যেতে পারবেন।

স্থলপথ :

শ্যামলী, রইসসহ বিভিন্ন পরিবহন সংস্থার বাসে সিলেট থেকে রাজশাহী আসতে পারবেন। চাইলে বাস বা ট্রেনে ঢাকায় এসেও এরপর রাজশাহী যেতে পারেন। বাসের কাউন্টার ছাড়াও  সহজবিডিটিকিটস এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ময়মনসিংহ থেকে রাজশাহী :

স্থলপথ :

শামীম এন্টারপ্রাইজ, অনিক পরিবহনসহ বিভিন্ন পরিবহন সংস্থার বাসে ময়মনসিংহ থেকে রাজশাহী যেতে পারবেন।