সেন্ট্রাল আমেরিকান ডেজার্টস যে কারও মন কেড়ে নিতে বাধ্য

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : জিভে জল এনে দেয় বিভিন্ন আইটেমের আমেরিকান ডেজার্ট

delicious cake ছবি : সংগৃহীত

জাতিগতভাবেই আমেরিকানরা মিষ্টিপাগল হিসেবে পরিচিত। বিভিন্ন উৎসব ছাড়াও এদের দৈনন্দিন জীবনে চিনি জাতীয় খাবারের বেশ দীর্ঘস্থায়ী প্রভাব দেখা যায়। এখানকার খাবারের প্রধান বৈশিষ্ট্য এগুলো তৈরিতে তুলনামূলক কম সময় লাগে। বিভিন্নরকমের আইসক্রিম, কেক ছাড়াও নানারকম ফলের তৈরি স্মুদি বেশ জনপ্রিয়। এছাড়াও বিশেষ ডেজার্ট হিসেবে পাম্পকিন দিয়ে কেক, আইসক্রিম, কফি কিংবা পাই আমেরিকানদের খাদ্যাভ্যাসে অন্যতম জনপ্রিয়।

কুকিজ :

cookies_dreamstime ছবি : ডেইলি মেইল

আমেরিকান শব্দ কুকি এসেছে ডাচ ‘কোয়েকজে’ শব্দ থেকে যার অর্থ ছোট আকারের কেক। আমাদের দেশীয় বিস্কুট থেকে আলাদা কুকিজ তৈরি হয় সাধারণত বাদাম, ওটস কিংবা চকলেট সহযোগে যা বিস্কুটের থেকে বেশ ভারী। ওভেনে বেক করা কুকিজ খেতে হালকা নরম প্রকৃতির হয়। বিভিন্ন উৎসবে অন্যান্য খাবারের পাশাপাশি আমেরিকান কুকিজ বেশ জনপ্রিয় স্ন্যাকস হিসেবে ব্যবহৃত হয়। ক্ষেত্র বিশেষে কুকিজের ওপরে আইসিং সুগার দিয়ে ডেকোরেশনও করা হয়ে থাকে।

চিজকেক :

Baileys-Cheesecake ছবি : ইয়েলো ব্লিস লোড[

যারা কেক সম্পর্কে জানেন তাদের কাছে 'নিউইয়র্ক স্টাইল চিজ কেক' একটি বেশ পরিচিত নাম। সাধারন কেক এবং পেস্ট্রির পাশাপাশি আমেরিকানদের নিকট বেশ উপভোগ্য ডেজার্ট এই চিজ কেক। উপকরণ হিসেবে এতে ব্যবহার করা হয় ক্রিম চিজ, চকলেট, স্ট্রবেরি ইত্যাদি। বড়দিনের অনুষ্ঠান কিংবা পার্টিতে চিজ কেক অন্যতম অনুষঙ্গ হিসেবেই উপস্থিত থাকে।

পাই :

American-Pie ছবি : টরি এভি

আমেরিকান ডেজার্টের লিস্টে অন্যতম স্থান দখল করে আছে পাই। বিভিন্নপ্রকার পাইয়ের মধ্যে আপেল পাই এবং পাম্পকিন পাই সবচেয়ে বেশি প্রচলিত। পাইয়ের স্বাদের বাইরেও এর বিচিত্র ডেকোরেশন প্রণালী বেশ আকর্ষণীয় মনে হবে আমেরিকার বাইরের মানুষের কাছে। হ্যালোইন উৎসবে ঐতিহ্য হিসেবে পাম্পকিন পাই প্রায় সব আমেরিকানরাই বেশ উপভোগ করে।

কাস্টার্ড :

custard-pastry-cream ছবি : কুুকিং এল এস এল

 আমেরিকান কাস্টার্ডের ধরন আমাদের দেশের কাস্টার্ডের থেকে একেবারেই আলাদা। উপকরন হিসেবে আমেরিকান কাস্টার্ডে ব্যবহার করা হয় অনেক রকম বাদাম, ফল এবং বেশ কয়েকপ্রকার আইসক্রিম। বলা যেতে পারে আইসক্রিম এবং ফলের সমাহারেই তৈরি হয় এই কাস্টার্ড। ডোনাট : ডাচদের কাছ থেকে আমেরিকান ডেজার্টে স্থায়ী জায়গা দখল করা এই ডোনাট গড়পড়তা আমেরিকান ব্রেকফাস্ট হিসেবে বেশ জনপ্রিয়। সকালে ব্ল্যাক কফি এবং ডোনাট একজন আমেরিকানের জীবনে বেশ পাকাপোক্ত স্থান দখল করে আছে। সিনামন সুগার, স্ট্রবেরি, চকলেট, পনির ইত্যাদি ফ্লেভারের ডোনাট এখানে তুলনামূলক বেশি বিক্রি হয়।

ব্রাউনি :

brownie ছবি : বেট্টি ক্রুকার

অনেকটা চকলেট কেকের মত দেখতে হলেও ব্রাউনির বৈশিষ্ট্য হচ্ছে এখানে বেকিং পাউডার ব্যবহার করা হয় না। আমেরিকান রেস্তরাগুলোতে ব্রাউনি পরিবেশনের সময়ে এর উপরে এক স্কুপ আইসক্রিম দেয়া হয়। ব্রাউনি এবং আইসক্রিমের মিলিত স্বাদ সবার কাছেই বেশ আনন্দের অভিজ্ঞতা।

শেভ আইস :

hawaiian-shave-ice ছবি : প্যারাডে

সামারে বেশ গরমের মধ্যে উপাদেয় এই শেভ আইস বানানো হয় তাজা ফল দিয়ে। স্ট্রিট ফুডের মধ্যে বেশ জনপ্রিয় বিভিন্ন ফলের ফ্লেভারে মিশ্রণে তৈরি শেভ আইস। এছাড়া হাওয়াই দ্বীপপুঞ্জের খাবার-দাবারের মধ্যে শেভ আইস অন্যতম জায়গা দখল করে আছে বহু আগে থেকেই।

পুডিং : আমেরিকার সবচেয়ে জনপ্রিয় উৎসব ক্রিসমাস উপলক্ষে আয়োজিতে পার্টিতে পুডিং অন্যতম প্রধান ডেজার্ট হিসেবে উপস্থিত থাকে। চকলেট পুডিং, ডিম পুডিং কিংবা মার্শাম্যালো পুডিং বেশ জনপ্রিয় ডেজার্ট হিসেবে। এর বাইরেও ইদানীং বিভিন্ন লেয়ারের পুডিং রেস্তোরাগুলোতে বেশ নজর কাড়ছে ডেজার্টপ্রেমীদের।

ম্যাকারন :

Coconut-Macaroons ছবি : সংগৃহীত

ফ্রেঞ্চে জন্ম হলেও মিষ্টি কুকিজ প্রজাতির ম্যাকারন আমেরিকানদের কাছেও বেশ জনপ্রিয়। ডেজার্ট কিংবা কফির সাথে স্ন্যাকস উভয়ক্ষেত্রেই ম্যাকারন বেশ পাকাপোক্ত জায়গা দখল করে রেখেছে। নানা রঙে সজ্জিত ম্যাকারনের ভেতরে ক্রিমের লেয়ারের উপস্থিতি এবং স্বাদের কারনে বাচ্চাদের কাছেও এটি বেশ পছন্দের খাবার।   


তথ্যসূত্র : https://bengali.news18.com https://bn.tierient.com