আধুনিক স্থাপত্যশৈলীর নিদর্শন বিশ্বের নজরকাড়া সব চার্চ

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল: স্থপত্যশৈলীর আশ্চর্যময়তা ও কয়েকটি আধুনিক চার্চ

মুসলিম, সনাতন বা বৌদ্ধ যেকোনো ধর্মেই হোক না কেন; উপাসনালয় অন্যতম পবিত্র স্থান হিসেবে ধরা হয়। প্রত্যেক ধর্মেরই নিজস্ব উপাসনালয় আছে যেমন : মসজিদ, মন্দির বা গির্জা। যে ধর্মেরই হোক না কেন উপাসনালয় হওয়া উচিত শ্রেষ্ঠ কারণ এটি পবিত্রতার উপস্থাপন করে আমাদের কাছে। উপাসনালয় যে শুধুমাত্র প্রাচীন স্থাপত্যশৈলীতেই তৈরি হতে হবে তেমন নয়। আধুনিক স্থাপত্যকলায় তৈরি উপাসনালয় একই সাথে প্রাচীন ও আধুনিকতার সাথে সকলকে পরিচিত করিয়ে দেয়। ধর্মীয় মহিমা ও আধুনিকতার নিদর্শন বয়ে চলা আধুনিক স্থাপত্যকলায় তৈরি বিশ্বের নজরকাড়া কয়েকটি চার্চের কথা আজ বলা হবে।

বসজেস চ্যাপেল, দক্ষিণ আফ্রিকা

বসজেস চ্যাপেল, দক্ষিণ আফ্রিকা

ঢেউ খেলানো ছাদ, জল দিয়ে ঘেরা সম্মুখ দিক আর কাচের দেয়ালের অবকাঠামো চার্চটিকে দৃষ্টিনন্দন করে তুলেছে; ছবি : আর্ক ডেইলি


গির্জার কথা ভাবলে আমাদের মনে যে চিত্র ফুটে ওঠে বসজেস চ্যাপেল একেবারেই তার উল্টো। ঢেউ খেলানো সাদা ছাদ এবং কাচ দিয়ে ঘেরা বসজেস চ্যাপেলের পুরো দেয়ালটি দেখলে মনে হবে যেন মেঘে ভেসে বেড়াচ্ছে। চার্চে ঢোকার পুরোটা রাস্তা জল দিয়ে ঘেরা যা চার্চটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। ২০১৬ সালে নির্মিত চার্চটির ভেতরটিও সুসজ্জিত ও সুদৃশ্য।

আরও পড়ুন : আর্টেমিস মন্দির : প্রাচীন ইফেসাস শহরের অন্যতম স্থাপত্য

কমিউনিটি চার্চ, নরওয়ে

কমিউনিটি চার্চ, নরওয়ে

পাহাড়ের উপর কাঠের তৈরি কমিউনিটি চার্চ; ছবি : আর্ক ডেইলি


আধুনিকতার সাথে ঐতিহ্যের ছোঁয়া রয়েছে নরওয়ের এই কমিউনিটি চার্চটির স্থাপত্যে। প্রাচীনের ছোঁয়া রাখতে চার্চটিকে তৈরি করা হয়েছে কাঠ দিয়ে। চার্চের স্থাপত্যই নয়, চার্চের বাইরের পরিবেশও বেশ আকর্ষণীয়। পাহাড়ের ওপর তৈরি করা হয়েছে বাঁশের এই চার্চটি। ২০১৪ সালে নির্মিত এই চার্চটির বাইরের ভাগ পাতলা ও লম্বা বাঁশ দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে মনে হয় এটি আকাশের প্রান্ত ছুঁয়ে দাড়িয়ে আছে। চার্চের ভেতরটিও বাঁশের আচ্ছাদনে ঘেরা,তবে খুব মসৃণ এবং সুদৃশ্য রং করা।

মিহো চ্যাপেল, জাপান

মিহো চ্যাপেল, জাপান

ফানেল আকৃতির মিহো চ্যাপেল; ছবি : ফিশার মারানজ স্টোর


স্টেইনলেস স্টিল ও কাচের তৈরি ফানেল আকৃতির চ্যাপেলটি জাপানের মিহো ইন্সটিটিউট অফ এস্থেটিকস এর চত্বরে অবস্থিত। চার্চটির ভেতরের সিলিং, দেয়াল, মেঝে, ফার্নিচারসহ সবকিছুই কাঠের তৈরি যা চার্চের বাইরের চেহারার একেবারে ভিন্নরূপ। বাইরে শিল্পের ছোঁয়া ও ভেতরে প্রাচীনের চিহ্ন রেখে চার্চটিকে তৈরি করা হয়েছে। ২০১২ সালে নির্মিত মিহো চ্যাপেলটি বিখ্যাত আর্কিটেক্ট আই.এম.পেই-এর শেষ কাজ।

আরও পড়ুন : সিডনি অপেরা হাউজ : আধুনিক স্থাপত্যের এক বিস্ময়কর নিদর্শন

এল সেনোর ডে লা মিসেরিকর্ডিয়া চার্চ, মেক্সিকো

এল সেনোর ডে লা মিসেরিকর্ডিয়া চার্চ, মেক্সিকো

জ্যামিতিক আকৃতির এক্সটেরিয়র চার্চটির মূল আকর্ষন; ছবি : আর্ক ডেইলি

সাধারণ চার্চগুলো যে আঙ্গিকে তৈরি করা হয় তার সব নিদর্শন রয়েছে এল সেনোর ডে লা মিসেরিকর্ডিয়া চার্চটিতে, কিন্তু সবকিছুকেই আধুনিকতার সাথে উপস্থাপন করা হয়েছে। সাদা রঙ এবং কৌণিক আঙ্গিকে চার্চটির এক্সটেরিয়র ডিজাইন বেশ ছিমছাম ও সুন্দর। চারপাশে পাহাড়ে ঘেরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেন চার্চটির মোহনীয়তাকে আরও বাড়িয়ে তুলছে ।

পাওলাস্কার্ক রট্টারডাম, জার্মানি

Pauluskerk পাওলাস্কার্ক রট্টারডাম, জার্মানি

গতানুগতিক চার্চের বাহিরে একদম ভিন্ন ধাঁচের ত্রিকোণাকৃতির পাওলাস্কার্ক রট্টারডাম চার্চ; ছবি : বিহেন্স


ভেতর থেকেই হোক বা বাইরে থেকে, পাওলাস্কার্ক রট্টারডাম চার্চকে কোন ভাবেই সচরাচর দেখতে পাওয়া চার্চগুলোর মত মনে হবে না। সু-উচ্চ চূড়ায় কোনো ক্রস চিহ্ন দেখা যাবে না, আকৃতিতেও অনেকটা ত্রিকোণাকৃতির। সাধারণ চার্চগুলোর শুধু একটি বৈশিষ্ট্য এই চার্চটিতে দেখা যায় তা হলও ঘণ্টা; তবে সেটিও বেশ খুঁজে বের করতে হবে আপনাকে। আলোকোজ্জ্বল বাতি, লম্বা সিলিং, সাদা দেয়াল ও জানালার বাইরে থেকে আসা আলো চার্চের ভেতরটিকে রঙিন করে রাখে। বহুজাত বিল্ডিংয়ের অংশ হিসেবে পাওলাস্কার্ক তৈরি করা হয় ২০১৩ সালে।  

ইন্দিরা বিশ্বাস   এস এম 


Click Here To See More