হেরিটেজ ইকো রিসোর্ট : নরসিংদী



হেরিটেজ ইকো রিসোর্ট। Heritage Eco Resort

ছবি : হেরিটেজ ইকো রিসোর্ট


 ছুটির দিনগুলো আয়েস করে কাটাতে রিসোর্ট অনেকেরই প্রথম পছন্দ। দেশের ভেতরে বর্তমানে অসংখ্য রিসোর্ট গড়ে উঠেছে আপনার ছুটির দিনগুলোকে আরও আনন্দপূর্ণ করে তুলতে। অবকাশ যাপনে যারা বিলাসবহুল হোটেল বা রিসোর্টকে প্রাধান্য দিয়ে থাকেন তাদের জন্য আছে নরসিংদীর হেরিটেজ ইকো রিসোর্ট (Heritage Eco Resort)। বিশ্বমানের এই রিসোর্টটি আপনার অবকাশ যাপনকে করে তুলবে আরও বেশি স্বাচ্ছন্দ্যময়। উচ্চমানের এই রিসোর্টে পাবেন দেশের বাইরের রিসোর্টগুলোর মত সকল সুযোগ-সুবিধা। নিরিবিলি শান্ত পরিবেশে গড়ে তোলা এই রিসোর্টটি পরিবার-পরিজন নিয়ে ছুটি কাটানোর জন্য দারুণ একটি জায়গা হতে পারে । নরসিংদীর মাধবদীর নওপাড়ায় গড়ে উঠেছে বিশ্বমানের রিসোর্ট 'হেরিটেজ রিসোর্ট'।

ঢাকা-সিলেট মহাসড়কের ৪০ কিলোমিটার রাস্তা অতিক্রম করলেই পেয়ে যাবেন হেরিটেজ রিসোর্ট। ১৫০ বিঘা জমির ওপর অবস্থিত এই রিসোর্টটি অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন। এই রিসোর্টে বিদেশী রিসোর্টগুলোর মত সব সুযোগ-সুবিধা পাওয়া যাবে। পরিবার-পরিজনদের নিয়ে অবকাশ যাপনের জন্য দারুণ একটি স্থান এই রিসোর্টটি। রিসোর্টের নজরকাড়া স্থাপত্য আপনার নজর কাড়বে। এখানকার নিরিবিলি শান্ত পরিবেশ, মানসম্মত সেবা মুগ্ধ করবেই।


কি কি উপভোগ করবেন

এখানে অবকাশ যাপনকারীদের জন্য নানা ধরনের আধুনিক বিনোদনের ব্যবস্থা রয়েছে। এই রিসোর্টে পাবেন সেভেন স্টার মান সম্পন্ন কটেজ, ওয়াটার ভিলা, পুল ভিলা,ওয়াটার ক্যানেল, হট ওয়াটার পুল এবং বিশাল ওয়েভ বিচ সুইমিং পুল। এই রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো, এখানে তৈরি করা হয়েছে এশিয়ার একমাত্র আর্টিফিশিয়াল বিচ। জিম, স্পা তো আছেই। আরও রয়েছে আন্তর্জাতিক মান সম্পন্ন কনভেনশন সেন্টার, কনফারেন্স হল, কালচারাল হল। এখানে যেকোন ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য সুব্যবস্থা রয়েছে। পুরো রিসোর্টটিকে ঘিরে তৈরি করা হয়েছে লেক। লেকে রয়েছে আধুনিক বোট এবং ফিশিং এর ব্যবস্থা। এখানে এসে প্রচুর আনন্দ পাবে শিশুরা। কারণ, এখানে শিশুদের জন্য ব্যবস্থা করা হয়েছে আন্তর্জাতিক মানের আধুনিক খেলার জোন। তাদের জন্য এখানে রয়েছে কিডস ওয়াটার জোন, কিডস জোন, ভার্চুয়াল রিয়েলিটি গেইম জোন সহ খেলার মাঠ। হেসে-খেলে, ছুটাছুটি করে তারা সময় কাটাতে পারবে।


হেরিটেজ ইকো রিসোর্ট। Heritage Eco Resort

ছবি : হেরিটেজ ইকো রিসোর্ট


এছাড়াও এখানে রয়েছে ভেজিটেবল গার্ডেন ও ফ্রুট গার্ডেন। সম্পূর্ণ রিসোর্ট ঘুরে দেখার জন্য রয়েছে ক্লাব কার। প্রিয়জনদের সাথে পূর্ণিমা রাত উপভোগের জন্য আছে মুন সিন কর্নার। এই রিসোর্টে রয়েছে ৩০০ আসন বিশিষ্ট রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন ধরনের আকর্ষণীয় কুজিন পাবেন। নানা রকম কন্টিনেন্টাল ফুড এর পাশাপাশি সব ধরনের খাবার পাওয়া যাবে এখানে। এই রিসোর্টে তিন ধরণের থাকার ব্যবস্থা রয়েছে। তালতলা ভিলেজ, ভিলা ও ওয়াটার কটেজ। ওয়াটার কটেজগুলো লেকের পানির উপরে তৈরি করা হয়েছে। যা লতাপাতা দিয়ে ঘেরা দারুণ নান্দনিক। প্রতিটি কটেজে রয়েছে আলাদাভাবে ফ্যামিলি রেস্টুরেন্ট।


খরচপাতি :

প্রতি রাতের তালতলা ভিলেজের ভাড়া পড়বে ৬,৬৬৬ টাকা, ভিলার ভাড়া ৮,৮৮৮ টাকা এবং ওয়াটার কটেজের ভাড়া পড়বে ১১,১১১ টাকা।


যোগাযোগ :

ফোন: +৮৮০১৪০৪৪০৪৮৫৩, +৮৮০১৪০৪৪০৪৮৫৪

ওয়েবসাইট : http://www.heritageresortbd.com


যেভাবে যাবেন :

ঢাকার গুলিস্তান বা মহাখালী থেকে নরসিংদিগামী যে কোনো বাসে চড়ে সরাসরি চলে যেতে পারবেন হেরিটেজ রিসোর্টে। নরসিংদীর কাছাকাছি ড্রিম হলিডে পার্কের একটু আগেই হেরিটেজ রিসোর্ট।  

রুবাইদা আক্তার   এস এম