হোটেল ৭১ : রাজধানীর ব্যস্ততম স্থানে আকাশচুম্বী বিলাসবহুল আভিজাত্য
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল: ঢাকার গুণগত নিবাস

ধরন : তিন তারকা হোটেল
স্থান : ১৭৬ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৪১ বিজয়নগর, ঢাকা-১০০০
রাজধানী ঢাকা
প্রাচীনতম শহর হলেও যুগে যুগে এর পরিবর্তন নজরে আসার মতো। রাস্তার দুই পাশে নির্মিত হয়েছে উঁচু উঁচু দালান। রাস্তায় বেড়েছে যানবাহনের সংখ্যা, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জীবিকার খোঁজে প্রতিনিয়তই পাড়ি দিচ্ছে মানুষ স্বপ্নের ঠিকানা ঢাকায়। প্রতিদিন হাজারো স্বপ্ন ভাঙ্গে আর গড়ে এই শহরে। ঢাকা পিছিয়ে নেই অতিথি আপ্যায়নেও। এই শহরে আছে অনেক মানসম্মত হোটেল। আর এই হোটেলগুলোর তালিকায় আছে হোটেল ৭১।
বিজয়নগর এলাকার শহিদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে অবস্থিত এই তিন তারকা হোটেল। বিজয়নগর এলাকা থেকে আশেপাশের ব্যবসায়িক এলাকা যেমন : মতিঝিল, দিলকুশা কাছেই। তাই যারা কাজের উদ্দেশ্যে ঢাকা আসেন তাদের কাছে এই হোটেলটি একটি উপযুক্ত থাকার স্থান। আবার হোটেলের অবস্থান থেকে বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও বেশি দূরে নয়। আর সব ধরনের অতিথিদের আপ্যায়নের জন্য আছে বিভিন্ন মানের রুম, রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে স্থানীয় ও উপমহাদেশীয় খাবার পরিবেশনের সু-ব্যবস্থা আছে। ২৪ ঘন্টা রিসিপশন ব্যবস্থা, যথাযথ নিরাপত্তা সহ আছে সকল সুযোগ সুবিধা। অতিথিদের চাহিদার উপর ভিত্তি করে কাস্টমাইজড সেবা দেয়ার চেষ্টা করে থাকে হোটেল ৭১ কতৃপক্ষ। সার্বক্ষণিক সেবা দিতে হোটেলে কাজ করেন ১৫০ জনের মতো কর্মী। হোটেলটি বিভিন্ন পুরস্কার ও লাভ করেছে তাদের আতিথিয়তার জন্য।
এক নজরে হোটেল ৭১ এর সুযোগ-সুবিধা ও সেবাসমূহ :
- ২৪ ঘন্টা রুম সার্ভিস
- ২৪ ঘন্টা রেস্টুরেন্ট সার্ভিস
- ২৪ ঘন্টা কন্সিয়ার্জ (দরজা) ও রিসিপশন সার্ভিস
- ফ্রি ওয়াইফাই
- ফ্রি পার্কিং
- জিম
- স্পা
- বিজনেস সেন্টার
- এয়ারপোর্ট শাটেল
- বার, জুস বার
- কফি কর্ণার
- হুইল চেয়ার প্রবেশযোগ্যতা
- এলিভেটর
- হাউস কিপিং
- ড্রাই ক্লিনিং
- সেফটি ডিপোসিট বক্স
- লাগেজ স্টোরেজ
- কারন্সি এক্সচেঞ্জ
- স্মোক ফ্রি এরিয়া, স্মোকিং এরিয়া
- ব্যাংকুইট হল : বিভিন্ন ধরনের ভোজের আয়োজন যেমন : বিয়ে, জন্মদিনের জন্য হোটেলে আছে ব্যাংকুইট হল। হলের আয়তন ৪০০ স্কায়ার ফিট, আয়জন করা যায় ৪০০ জন মানুষের। হলের প্রতিটি স্লটের জন্য ৭২,০০০ টাকা ভাড়া পড়বে।
- কনফারেন্স হল : অফিসিয়াল মিটিং, কনফারেন্স এর জন্য আছে কনফারেন্স হল। হলের আয়তন ৪০০ স্কায়ার ফিট, আয়জন করা যায় ৪০০ জন মানুষের। হলের প্রতিটি স্লটের জন্য ৭২,০০০ টাকা ভাড়া পড়বে।

- প্রিমিয়ার সিঙ্গেল
- এক্সিকিউটিভ সিঙ্গেল
- ডিলাক্স টুইন
- সুপিরিয়র টুইন
- ডিলাক্স ডাবল
- রয়্যাল স্যুইট
- ল্যাভিস ডাবল
- প্রেসটিজ ট্রিপ্লেক্স স্যুইট
- টু বেডরুম স্যুইট এভিনিউ
- ফ্ল্যাট স্ক্রিন এলইডি টিভি
- স্যাটেলাইট চ্যানেল
- ওয়ার্ক ডেস্ক
- লাউঞ্জ এরিয়া
- শীতাতপ নিয়ন্ত্রিত
- ওয়াটার ক্যাটেল
- গরম ও ঠান্ডা পানির ব্যবস্থা
- আইরনিং( ইস্ত্রি) সুবিধা সহ অন্যান্য রুম সেবাসমূহ

ঢাকার বিভিন্ন স্থান থেকে দূরত্ব :
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কিলোমিটার
- কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ২ কিলোমিটার
- পুরান ঢকা ও জাতীয় জাদুঘর থেকে ১ কিলোমিটার
- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২ কিলোমিটার
- লালবাগ কেল্লা থেকে ৪ কিলোমিটার
- বসুন্ধরা শপিং মল থেকে ৩ কিলোমিটার
ই-মেইল : info@hotel71.com.bd স্কাইপ : hotel71.bd ওয়েবসাইট : https://www.hotel71.com.bd/ ফেসবুক : https://www.facebook.com/Hotel71Dhaka/
খন্দকার সাদিয়া ইসলাম এস এম