শালবনের মাঝে প্রকৃতির ছোঁয়ায় গড়ে ওঠা আরশিনগর হলিডে রিসোর্ট : গাজীপুর

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : আরশিনগর হলিডে রিসোর্ট : ঢাকার কাছাকাছি নান্দনিক রিসোর্ট



আরশিনগর হলিডে রিসোর্ট (Arshinagar Holiday Resort)

ছবি : আরশিনগর হলিডে রিসোর্ট


অপার সৌন্দর্যের সবুজ গ্রাম, আঁকাবাঁকা গ্রামীণ মেঠো পথ, নানা ফুল-ফলের সমারোহ, দিগন্ত জোড়া নীল আকাশ আর সবুজে ছাওয়া প্রকৃতির মাঝে বুক ভরে নিশ্বাস নেওয়াটা যেনো শহুরে মানুষের জন্য অনেকটা স্বপ্নের মতো। ব্যস্ত কর্মযজ্ঞ থেকে কিছুটা অবসর নিয়ে যেখানে হারিয়ে যাওয়া যাবে প্রকৃতির প্রশান্তির মাঝে। যেখানে পাখির কলকাকলিতে ঘুম ভাঙবে আর রাতে ঘুম পাড়িয়ে দেবে ঝিঁ ঝিঁ পোকার দল। এমন প্রশান্তিময় একটা অবকাশ যাপন করতে কে না চাইবে। এমন সুযোগটি আপনাকে করে দিচ্ছে আরশিনগর হলিডে রিসোর্ট (Arshinagar Holiday Resort)। গাজীপুরের শালবনের মাঝে গড়ে তোলা এই রিসোর্টটি গ্রামীণ সৌন্দর্যের মাধুর্য দিয়ে ঘেরা। অবকাশ যাপনের জন্য এই অপূর্ব রিসোর্টটি পর্যটকদের নিকট হয়ে উঠেছে দারুণ পছন্দের একটি জায়গা। রাজধানী ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে গাজীপুরের জয়দেবপুরে শালবনে ঘেরা পাজুলিয়া গ্রামে এই রিসোর্টটি অবস্থিত। একপাশে শালবন আর অন্য পাশে পুবাইল এর অপার বিল, তার মাঝে এই রিসোর্টটি অবস্থিত।


অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ

ছায়া-সুনিবিড় এই রিসোর্টটি পরিবার অথবা বন্ধুদের নিয়ে অবকাশ কিংবা পিকনিক আয়োজনের জন্য চমৎকার একটি জায়গা। এছাড়া একদিনের ডে আউটের জন্যও এটি হতে পারেন দারুণ একটি স্পট। গ্রামীণ আবহ ও পরিবেশের মাঝে গড়ে তোলা হলেও এখানে আছে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। এখানে এসে সকল নাগরিক ক্লান্তি ভুলে ফুরফুরে মেজাজে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যে সময়েই আসুন না কেন এখানে পাবেন প্রকৃতির আদিম সৌন্দর্য। চাঁদনি রাতে যেমন রিসোর্টের জানালার ফাঁক গলে প্রবেশ করে জ্যোৎস্নার আলো তেমনি দেখা যায় সূর্যাস্তের মনোরম দৃশ্য। গ্রামীণ সৌন্দর্য দিয়ে ঘিরে আছে এই রিসোর্টটি। প্রকৃতি ও কৃত্রিমতার এক দারুণ সমন্বয়ে গড়ে উঠা এই রিসোর্টে পাবেন বিনোদনের নানান আয়োজন।


আরশিনগর হলিডে রিসোর্ট (Arshinagar Holiday Resort)

ছবি : আরশিনগর হলিডে রিসোর্ট


কি কি উপভোগ করবেন

সু-প্রশস্থ জায়গা নিয়ে গড়ে ওঠা এই রিসোর্টে রয়েছে রাত্রি যাপনের জন্য সকল সুবিধাসহ চমৎকার কিছু কটেজ। এই রিসোর্টে উপভোগ করতে পারবেন সিলেট, রাঙ্গামাটির আবহ। কারণ এখানে আছে ভাওয়াল গড়ের পাহাড়ি এলাকার আমেজ। পাহাড়, অরণ্য, আর দিগন্ত বিস্তৃত অপার বিলের মাঝে হারিয়ে যেতে এই রিসোর্টটি দারুণ একটি জায়গা। সারাদিন ঘোরাঘুরি আর হৈ-হুল্লোড় করে সময় কাটানোর জন্য এখানে আছে নানান ব্যবস্থা। খোলামেলা পরিবেশে বন্ধুবান্ধব বা পরিবারের সবাইকে নিয়ে আনন্দে মেতে থাকতে পারবেন। এখানে আছে বিশাল খোলা মাঠ। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা আছে মাঠে। মাঠে বসে সবাই মিলে আড্ডার জন্য আছে টিনের শেড। তাতে দেয়া আছে বেঞ্চ।

আছে চমৎকার সুইমিংপুল ও লেক। লেকে নৌকা নিয়ে ঘুরে বেড়াতে পারবেন। সাথে আছে মাছ ধরার সুযোগ। আরও আছে চমৎকার শান বাঁধানো পুকুর ঘাট। লেকের এপার থেকে ওপারে ঘুরে বেড়ানোর জন্য একটি দারুণ সুন্দর কাঠের সেতু আছে। সেতু পার হয়ে চলে যেতে পারবেন বিলের একদম কাছাকাছি। বাচ্চাদের জন্যও এখানে বিভিন্ন আয়োজন আছে। তাদের জন্য এখানে রয়েছে খেলার মাঠ ও বিভিন্ন রাইড । প্রকৃতির মাঝে বসে গ্রামীণ পরিবেশে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে। আছে বাউলের গান শোনার আয়োজন। রাতের জন্য আছে বারবিকিউ, কনসার্ট, ডিজে পার্টি। কারাওকে সাউন্ড সিস্টেম ও নিজস্ব মঞ্চ আছে এখানে। যেকোনো ধরণের অনুষ্ঠান ও পিকনিক আয়োজনের ব্যবস্থা আছে রিসোর্টে। এছাড়া কনফারেন্স আয়োজনের ক্ষেত্রেও সকল সুযোগ-সুবিধা পাবেন এখানে।


আরশিনগর হলিডে রিসোর্ট (Arshinagar Holiday Resort)

ছবি : আরশিনগর হলিডে রিসোর্ট




এই রিসোর্টে বিভিন্ন প্যাকেজ রয়েছে। প্যাকেজ গুলো হলো:


i) কাপল প্যাকেজ :

১। ডে লং কাপল প্যাকেজ- রয়েল এক্সিকিউটিভ এসি রুম এবং খাবার সহ ৬,০০০ টাকা (দুপুরের খাবার+সন্ধ্যার নাস্তা) ২। ডে লং কাপল প্যাকেজ- রয়েল এক্সিকিউটিভ এসি রুম : ৪,৫০০ টাকা। ৩। কাপল প্যাকেজ (রাত্রি যাপন)- রয়েল এক্সিকিউটিভ এসি রুম এবং খাবার সহ ৬,০০০ টাকা (রাতের খাবার+সকালের নাস্তা) ৪। কাপল প্যাকেজ (রাত্রি যাপন)- রয়েল এক্সিকিউটিভ এসি রুম ৫,০০০ টাকা (সকালের নাস্তা সহ)


ii) ডে লং প্যাকেজ :

• প্রতি জন ১,৫০০ টাকা খাবার সহ (ওয়েলকাম ড্রিঙ্কস+ সকালের নাস্তা+দুপুরের খাবার+সন্ধ্যার নাস্তা)


iii) রাত্রি যাপন গ্রুপ প্যাকেজ :

১। ৪ জনের জন্য ১ টি এসি রুম এবং খাবার সহ ৮,০০০ টাকা (রাতের খাবার+সকালের নাস্তা)

২। ৪ জনের জন্য ১ টি এসি রুম ৬০০০ টাকা (সকালের নাস্তা সহ)

৩। ১০ জনের জন্য ১ টি ২ রুম বিশিষ্ট এসি বাংলো এবং খাবার সহ ২০,০০০/- টাকা (রাতের খাবার+সকালের নাস্তা)

৪। ১০ জনের জন্য ১ টি ২ রুম বিশিষ্ট এসি বাংলো ১২,০০০/- টাকা (সকালের নাস্তা সহ)

৫। ১০ জনের জন্য ১ টি ২ রুম বিশিষ্ট নন এসি বাংলো ৮,০০০/- টাকা (সকালের নাস্তা সহ) ।


যোগাযোগ :

ফোন : 01626462661 অথবা 01976462661

ওয়েবসাইট : https://arshinagarresort.com

ফেইসবুক পেইজ : https://www.facebook.com/Arshinagarresort


যেভাবে যাবেন :

ঢাকা থেকে বাসে করে জয়দেবপুর এসে সেখান থেকে অটোরিকশা বা সিএনজিতে চড়ে ১৫ মিনিটেই পৌঁছেই যাবেন আরশিনগর রিসোর্টে।  


রুবাইদা আক্তার   এস এম