চাটমোহর শাহী মসজিদ : মুঘল স্থাপত্যের সর্বপ্রাচীন মসজিদের একটি
মুঘল স্থাপত্যের সর্বপ্রাচীন মসজিদ এর একটি এই চাটমোহর শাহী মসজিদ

ইতিহাস
পাবনা জেলার চাটমোহর উপজেলা হতে এটি প্রায় ২০০ গজ দূরে অবস্থিত চাটমোহর শাহী মসজিদ। ইতিহাস থেকে জানা যায়, চাটমোহর ছিল মোঘল-পাঠানদের সময়কার ব্যবসা বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৫৮১ খৃষ্টাব্দে মাসুদ খাঁ কাবলি এখানে মসজিদটি নির্মাণ করেন। মাসুদ খাঁ কাবলু ছিলেন সম্রাট আকবরের একজন সেনাপতি। পরবর্তীকালে মাসুদ খাঁ কাবলি একসময় বারভূঁইয়াদের বিদ্রোহকালে তাদের দলে যোগ দেন। আকবরের সেনাপতি ও গভর্নর শাহবাজ খানের সাথে যুদ্ধে পরাস্ত হয়ে গাজীপুরের শীতলক্ষ্যা তীরের গহীন অরণ্যে আত্মগোপন কালে ৪৪ বছর বয়সে তিনি মৃত্যু বরণ করেন। চাটমোহর শাহী মসজিদটি বর্তমানে নানা জায়গায় মাসুদ খাঁ কাবলির মসজিদ নামেও পরিচিত। বাংলাদেশের বেশির ভাগ পুরাকীর্তির মতো এটিও নানা অবহেলা আর জরাজীর্ণ অবস্থায় একসময় ধ্বংসস্তূপে পরিণত হয়। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ১৯৮০ সালে এটিকে সংরক্ষিত ইমারত হিসেবে ঘোষণা করে। পাশাপাশি এর পুনর্নির্মাণ কাজও শুরু করা হয়।
পাবনার অন্যান্য দর্শনীয় স্থান :
পাবনার অন্যান্য দর্শনীয় এবং প্রত্নতাত্ত্বিক স্থানের মধ্যে রয়েছে গজনার বিল, লালন শাহ সেতু, হার্ডিঞ্জ ব্রিজ, জোড় বাংলা মন্দির, ক্ষেতুপাড়া জমিদার বাড়ি, শিতলাই জমিদার বাড়ি, তাঁতীবন্দ জমিদার বাড়ি, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রাজা রায় বাহাদুরের বাড়ি, বেরুয়ান জামে মসজিদ, চন্দ্রনাথ সেনের জমিদার বাড়ি ও সুলতানগেট পার্ক সহ অন্যান্য।যেভাবে যাবেন :
চাটমোহর এলাকাটি পাবনা পাবনা শহর থেকে ৩০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। ঢাকা থেকে বাসে করে পাবনা শহর যাবেন, শহর থেকে স্থানীয় পরিবহনে চড়ে চাটমোহর শাহী মসজিদ।সাখাওয়াত হোসেন এস এম