ফ্রান্স রিভিয়েরার ঐতিহ্যবাহী ও দর্শনীয় শহর সমূহ : ১ম পর্ব

ফ্রান্সের দক্ষিণে ভূমধ্যসাগরীয় অঞ্চল গুলোকে সাধারণত বলা হয় ফ্রেঞ্চ রিভিয়েরা


কান, ফ্রান্স

কান, ফ্রেন্স রিভিয়েরার সের শহরগুলোর একটি। ছবি : সংগৃহীত


ফ্রান্স মানেই বিস্ময়ের এক দেশ। ফ্রান্সের দক্ষিণে ভূমধ্যসাগরীয় অঞ্চল গুলোকে সাধারণত বলা হয় ফ্রেঞ্চ রিভিয়েরা। ফ্রেঞ্চ রিভিয়েরা নামের এই অঞ্চলটি ঠিক কোথায় থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ এমন কোন অনুমোদিত সীমানা অবশ্য নেই। তবে পুরো বিশ্ব জুড়ে এর জনপ্রিয়তা অনেক পূর্ব দিকে ফ্রান্স ও ইতালির সীমানা থেকে শুরু করে পশ্চিমের ক্যাসিস, টউলন, সেন্ট-ট্রোপেজ পর্যন্ত ফ্রেঞ্চ রিভিয়েরার সীমানা বলে বিবেচিত হয়। বেশ কিছু জনপ্রিয় শহর নিয়ে গঠিত এই ফ্রেঞ্চ রিভিয়েরা অঞ্চল। দিনে দিনে এই শহরগুলোর জনপ্রিয়তা পুরো দুনিয়ার কাছে যেন বেড়েই চলেছে। ভ্রমণ পিপাসুদের কাছে শহর গুলোর জনপ্রিয়তা বাড়ার যৌক্তিক কারণও রয়েছে অনেক। জনপ্রিয় এত সব শহর নিয়ে প্রথম পর্বে ৩ টি শহর সম্পর্কে আপনাদের জানাবো আজকে।

নিস :

ফ্রেঞ্চ রিভিয়েরার সবচেয়ে জনপ্রিয় শহর হিসেবে প্রথমেই ঘোষণা করা যায় নিস শহরের নাম। জনসংখ্যার দিক থেকে নিস ফ্রেঞ্চ রিভিয়েরার সর্ববৃহৎ শহর। আল্পস মেরিটাইম এলাকার রাজধানী নিসকে সমগ্র ফ্রেঞ্চ রিভিয়েরার রাজধানী বলে মনে করা হয়ে থাকে। ফ্রেঞ্চ রিভিয়েরার বিমানবন্দরটি এই শহরেই অবস্থিত। এটি ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর।

কান :

বিশ্বব্যাপী এক জনপ্রিয় ভ্রমণ শহর হলো কান। প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী বেড়াতে আসেন কান শহরে। এর মধ্যে বেশির ভাগ আসেন কান চলচ্চিত্র উৎসব চলাকালে। কানে দর্শনার্থী সমাগমের বিশেষ একটি কারণ হল এখানে প্রতি বছরই বিশ্বখ্যাত নানা সিনেমার শুটিং হয়। ভাগ্য সুপ্রসন্ন হলে আপনারও দেখা হয়ে যেতে পারে বিখ্যাত কোন তারকার সাথে। সিনেমার কল্যাণে এ শহরের নাম পুরো দুনিয়া জুড়ে বিখ্যাত।

মোনাকো :

অনেক ভ্রমণ পিয়াসু মোনাকোকে জাদুর শহর বলে উল্লেখ করে থাকে। মোনাকোতে রয়েছে যেকোনো শহর থেকে আলাদা অনন্য এক প্রাকৃতিক পরিবেশ যা আপনি দুনিয়ার কোথাও পাবেন না। সবচাইতে মজার একটা ব্যাপার হল মোনাকোর বাসিন্দাদের কোন আয়কর দিতে হয় না। মোনাকো পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রমত স্বাধীন রাজ্য কিন্তু সবচেয়ে ঘনবসতিপূর্ণ। এই শহরে পৃথিবীর নানা দেশের ধনী পর্যটকদের আগমনের একটা বিশেষ কারণ রয়েছে। এখানে প্রতিবছর বিশ্ব বিখ্যাত ফর্মুলা-ওয়ান কার রেসিং অনুষ্ঠিত হয়। বছরের ওই সময়টাতে মোনাকোতে ভিড় পরে যায় সারা বিশ্বের জনপ্রিয় সব টিভি চ্যানেল প্রতিনিধিদের। এই শহরে আপনি দেখতে পাবেন বেশ কিছু নান্দনিক আকাশচুম্বী অট্টালিকা।  

মীর মাইনুল ইসলাম   এস এম