পরিকুন্ড জলপ্রপাত : সু-উচ্চ পাহাড় হতে সুললিত বহমান ঝর্ণাধারা
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : মৌলভীবাজারে অবস্থিত পরিকুন্ড জলপ্রপাত

যেভাবে যাবেন পরিকুন্ড জলপ্রপাত রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে সিলেট যেতে চাইলে জয়ন্তিকা, পারাবত, উপবন নামে রোজ তিনটি ট্রেন রয়েছে। এর মধ্যে রাত দশটার উপবন এক্সপ্রেসে সিলেট যেতে চাইলে ভোর পাঁচটার মধ্যে কুলাউড়া পৌঁছনো যায়। কুলাউড়া থেকে মাধবকুণ্ডের দূরত্ব প্রায় ৩৫কিলোমিটার। ২৫০-৩০০টাকায় সিএনজি ভাড়া পাওয়া যাবে কুলাউড়া থেকে মাধবকুণ্ড যেতে। আর আসন ভেদে ট্রেনের ভাড়া ১২০-৭০০ টাকার মধ্যে। এছাড়া বাসে যেতে চাইলে শ্যামলী, রূপসী বাংলা, হানিফ, এনা, ইউনিক ইত্যাদি বিভিন্ন বাস সকাল থেকে রাত অবধি নিয়মিত বিরতিতে ঢাকা থেকে ছেড়ে যায়। নন-এসি ৩৫০ এবং এসি বাসের ভাড়া সাধারনত ৯০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। বাসে এলে নামতে হবে কাঁঠালতলী নামক জায়গায়। কাঁঠালতলী থেকে মাধবকুণ্ড অবধি লোকাল সিএনজিতে ভাড়া ১৫/২০টাকা, রিজার্ভ সিএনজি ভাড়া সাধারনত ১০০টাকা।
আরও পড়ুন : মাধবকুণ্ড জলপ্রপাত, মৌলভীবাজার
মাধবকুণ্ড পর্যটন কেন্দ্রের টিকেট কেটে ভেতরে ঢুকে মাধবকুণ্ড জলপ্পতের রাস্তা ধরে হাঁটতে থাকলে হাতের বাম পাশে টিলার ওপরে দেখা মিলবে শিবমন্দিরের। এর বিপরীতের রাস্তার সাথে তৈরি সিঁড়ি ধরে নিচে নামলে দেখা মিলবে মাধবকুণ্ডের প্রধান ছড়ার। এই ছড়া ধরে সামনে ১৫/২০মিনিট এগিয়ে গেলে পাওয়া যাবে পরিকুন্ড জলপ্রপাতের। ছড়ার নিচের পাথরের ওপর থেকে একটানা পানি প্রবাহিত হয় বলে এই পথটুকু বেশ পিচ্ছিল তবে পানির পরিমাণ খুব একটা বেশি নয়। গাছপালায় ঢেকে একরকম সবুজ অন্ধকারে ঢাকা এই জলপ্রপাতের কাছে এলে এর একটানা শোঁ শোঁ শব্দের পানিপ্রবাহ আর পাখ-পাখালির ডাক মুহূর্তেই মনকে ভাল করে দিতে পারে।
যেখানে থাকবেন মাধবকুণ্ডে জেলাপরিষদের দুইটি ডাকবাংলো থাকলেও এখানে রাত্রিযাপনের জন্য প্রায় সাত দিন আগে থেকে বুক করতে হয়। এছাড়া সিলেট কিংবা মৌলভীবাজার শহরে রাত্রিযাপনের বেশ কিছু ব্যবস্থা রয়েছে। লালাবাজার এলাকায় বাজেটের মধ্যে বেশ ভাল রেস্ট হাউজও মিলে যাবে। রোজ ভিউ হোটেল: +880 821-721835 হোটেল নুরজাহান গ্র্যান্ড: +880 1930-111666 হোটেল স্টার প্যাসিফিক: +880 1777-799466 নির্ভানা ইন: +880 821-727640 হোটেল গ্র্যান্ড সুরমা: +880 1973-784499
বি:দ্র: যেকোনো জায়গায় গেলে সেখানকার পরিবেশ দূষিত হয় এমন কাজ থেকে বিরত থাকা এবং স্থানীয়দের প্রতি সদয় হওয়া আমাদের দায়িত্ব।
জোহরা মহসীন এস এম
তথ্যসূত্র: ১। adarbepari.com ২। vromonguide.com ৩। www.thedailystar.net