সারাদেশ থেকে বাগেরহাট কীভাবে যাবেন?

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : এক সময় বাঘের উপদ্রব ছিল বাগেরহাটের জেলা সদরেও

bagerhat ছবি : বাগেরহাট জেলা

 খুলনা বিভাগের একটি জেলা হচ্ছে বাগেরহাট। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এই জেলাটির অবস্থান। যদিও জেলাটির নামকরণ নিয়ে বেশ কিছু মতবাদ রয়েছে। তবে মনে করা হয়, 'বাঁকেরহাট' নামের হাট থেকে পরিবর্তিত হয়ে জেলার নাম বাগেরহাট হয়েছে। বাগেরহাট জেলার বিখ্যাত স্থান সমূহ হচ্ছে : খাঞ্জেলা দীঘি, ষাট গম্বুজ মসজিদ, চন্দ্রমহল ইকো পার্ক, ঘোড়া দীঘি, বিবি বেগনি মসজিদ, চুনখোলা মসজিদ, হযরত খানজাহান (র:)-এর মাজার, দরিয়া খাঁ বা, রণবিজয়পুর মসজিদ, সিঙ্গাইর মসজিদ, চর বঙ্গবন্ধু আইল্যান্ড, জিন্দা পীর মসজিদ, করমজল পর্যটন কেন্দ্র, প্রতাপাদিত্যের শিবসা দূর্গ ও মন্দির। চলুন জেনে নেয়া যাক, সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে বাগেরহাট যাওয়া যায় সে সম্পর্কে।

খুলনা থেকে বাগেরহাট :

স্থলপথ : খুলনা থেকে বাগেরহাটে যাতায়াতের জন্য বাস পাবেন। বাস ভাড়া প্রায় ৬০-৭০ টাকা।

ঢাকা থেকে বাগেরহাট :

স্থলপথ : ঢাকা থেকে বাগেরহাটে যাওয়ার জন্য সরাসরি বাস পাবেন। ঢাকার সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল থেকে প্রতিদিন বেশ কিছু পরিবহন সংস্থার বাস এই রুটে যাতায়াত করে। সোহাগ পরিবহন, সাকুরাসহ বেশ কিছু পরিবহন সংস্থার বাস পাবেন বাগেরহাট যাওয়ার জন্য। সহজবিডিটিকিটসে অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস ইত্যাদি ট্রেনে খুলনায় এসে এরপর বাগেরহাট যেতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

আকাশপথ : বিমান পথে যেতে চাইলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে যশোর বিমানবন্দরে আসতে হবে আপনাকে। এরপর যশোর থেকে বাস বা গাড়ীতে বাগেরহাট যেতে পারবেন।  বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা এই রুটে  ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

চট্টগ্রাম থেকে বাগেরহাট :

আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে বিমানে করে আপনাকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  আসতে হবে। এরপর ঢাকা থেকে বিমানে যশোর হয়ে বাগেরহাট যেতে হবে। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্টএবং ইউ এস বাংলাএই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : উত্তরন, সৈকত, রাজধানী, পদ্মা সহ বিভিন্ন পরিবহন সংস্থার বাসে সরাসরি চট্টগ্রাম থেকে বাগেরহাট যেতে পারবেন। ভাড়া প্রায় ১০০০-১১০০ টাকা। এছাড়াও চট্টগ্রাম থেকে রেলপথেও ঢাকায় পৌঁছে সেখান থেকে খুলনা হয়ে বাগেরহাট যেতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

বরিশাল থেকে বাগেরহাট :

স্থলপথ : বরিশাল থেকে বাগেরহাট যাতায়াতের জন্য বাস বা মাইক্রো সার্ভিস পাবেন। বাস ভাড়া আনুমানিক ৩০০-৩৫০ টাকা।

রংপুর থেকে বাগেরহাট :

আকাশপথ : রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহরগুলি থেকে আপনাকে এই বিমানবন্দরে আসতে হবে। এরপর সেখান থেকে ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা বিমানে করে ঢাকায় আসতে হবে। তারপর ঢাকা থেকে বিভিন্ন মাধ্যমে বাগেরহাট যেতে পারবেন।

স্থলপথ : চিলাহাটি খুলনা রুটের রুপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস ইত্যাদি ট্রেনে রংপুর থেকে খুলনায় যেতে পারবেন। খুলনায় পৌছে এরপর বাগেরহাট যেতে হবে আপনাকে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

সিলেট থেকে বাগেরহাট :

আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে প্রথমে ঢাকা এসে এরপর সেখান থেকে যে কোন মাধ্যমে বাগেরহাট যেতে পারবেন।

স্থলপথ : সিলেট থেকে হানিফ এন্টারপ্রাইজ, মামুন এন্টারপ্রাইজ, রোমার স্পেশাল ইত্যাদি বাস খুলনায় নিয়মিত যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। ভাড়া ৮০০-১০০০ টাকা প্রায়। এছাড়াও সিলেট থেকে ট্রেনে ঢাকায় এসে এরপর বাগেরহাট যেতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

রাজশাহী থেকে বাগেরহাট :

আকাশপথ : রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ) এবং ইউ এস  বাংলা(https://usbair.com/)  ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এই এয়ারলাইন্স গুলির বিমানে ঢাকায় এসে এরপর বিমানে যশোর বা গাড়ী অথবা বাসে খুলনা যেতে পারবেন। খুলনায় পৌছে এরপর আপনাকে বাগেরহাট যেতে হবে।

স্থলপথ : রাজশাহী থেকে বাগেরহাটগামী সরাসরি বাস পাবেন। এছাড়াও শ্যামলী পরিবহন, রইস পরিবহন, ভাই ভাই স্পেশার নাইচ ইত্যাদি পরিবহন কোম্পানির বাসে সরাসরি রাজশাহী থেকে খুলনায় যেতে পারবেন। এরপর খুলনা থেকে বাগেরহাটে যেতে হবে। সহজবিডিটিকিটসে  এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। রাজশাহী থেকে কপোতাক্ষ এক্সপ্রেস, সাগরদারি এক্সপ্রেস ইত্যাদি ট্রেনে সরাসরি খুলনায় পৌছে এরপর বাগেরহাট যেতে পারেন। রেল সেবা  এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ময়মনসিংহ থেকে বাগেরহাট :

আকাশপথ : ময়মনসিংহ থেকে আপনাকে ঢাকায় আসতে হবে প্রথমে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে যশোর বিমানবন্দরেএসে এরপর বাগেরহাট যেতে পারবেন।

স্থলপথ : ময়মনসিংহ থেকে সোনার মদিনা বা শামীম এন্টারপ্রাইজের এসি এবং নন-এসি বাস পাবেন খুলনায় যাওয়ার জন্য। খুলনায় পৌছে সেখান থেকে বাগেরহাট যেতে পারবেন।